001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯১ ইব্নুল আশআছ সম্ত্রটকে বললেন, ওই শাসনকর্তাকে আমি নিয়োগ দিয়েছিলাম । সে আমার অধীনস্থ ছিল। এখন সে আমার বিরুদ্ধে গাদ্দারী করল । এবং আপনি দেখলেন সে কী আচরণ করেছে । আপনি আমাকে অনুমতি দিন আমি তাকে হত্যা করি । সম্রাট বললেন, না . তা হবে না। আমি নিজে তাকে নিরাপত্তা দিয়েছি। ইব্নুল আশআছের সাথে আবদুর রহমান ইব্ন আইয়াশ ইব্ন আবূ রাবীআ ছিল। রাতবীলের এলাকায় ভিনি সকলকে নিয়ে নামায আদায় করতেন । নামাযে ইমামতি করতেন। হাজ্জাজের কবল থেকে পালিয়ে আসা ইব্নুল আশআছের কতক সমর্থক এক জায়গায় এসে একত্রিত হয়। ওরা ইবৃনুল আশআছের সাথে থাকার জন্যে তার খোজে বের হয়। ওরা খ্যায় ছিল প্রায় ষাট হাজার সিজিস্তান প্রদেশে এসে তারা জানতে পারে যে, ইব্নুল আশআছ রাতবীলের দেশে আশ্রয় নিয়েছেন। তখন তারা সিজিস্তানে বল প্রয়োগ করে সেটি দখল করে নেয়। সেখানকার শাসনকর্তা আবদুল্লাহ্কে তারা খুব নির্যাতন করে । আবদুল্লাহ্ এর .ভাই-বেরাদর এবং আত্মীয়-স্বজনদের উপরও তারা অত্যাচার চালায় । সেখানকার সকল ধন-সম্পদ তারা দখল করে নেয় এবং সারা প্রদেশে ছড়িয়ে গিয়ে সম এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর তারা ইব্নুল আশআছকে লিখিতভাবে জানায় যে, আপনি আমাদের এখানে চলে আসুন। আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা আপনাকে সাহায্য করব এবং আমরা আপনার নেতৃত্বে খোরাসান প্রদেশ দখল করে নিব। আমাদের এখানে যা আছে ওখানে আমাদের সৈন্য ও সমর্থক তার চেয়ে অনেক বেশী । অতঃপর খোরাসান জয় করে আমরা ওখানে বসবাস করব যতক্ষণ না মহান আল্লাহ্ হাজ্জাজ কিংবা আবদুল মালিককে ধ্বংস করেন । এরপর আমরা যা করার করব। ইব্নুল আশআছ তাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে যোগ দিলেন এবং তাদের সাথে খোরাসানের পথে কিছুদূর এগিয়ে গেলেন। এরপর ঘটল অনাকাজ্কিত ঘটনা । উবায়দুল্লাহ্ ইব্ন সামুরার নেতৃত্ে অল্প সংখ্যক ইরাকী লোক দল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় ইব্নুল আশআছ ক্ষুব্ধ হয়ে উঠেন। তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দেবার জন্যে দীড়ান। তিনি বক্তৃতায় তাদের গাদ্দারী এবং যুদ্ধে স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করেন এবং তাদেরকে বলেন যে, তোমাদের প্রতি আমার কোন প্রয়োজন নেই । আমি আমার বন্ধু রাতবীলের নিকট চলে যাচ্ছি। আমি ওখানেই থাকব । তিনি তাদেরকে ছেড়ে চলে গেলেন। সমর্থকদের মধ্য থেকেও অল্প সংখ্যক লোক তার সাথে চলে যায়। কিন্তু তাদের বিরাট অংশ সেখানে থেকে যায়। ইব্নুল আশআছ তাদেরকে ছেড়ে চলে যাবার পর তারা নেতৃত্বে খোরাসান গমন করে । খোরাসানের শাসনকর্তা “ইয়াধীদ ইব্ন মুহাল্লাব বেরিয়ে আসেন এবং তাদেরকে নগরীতে প্রবেশে বাধা দেন। তিনি আবদুর রহমান ইব্ন আইয়াশকে এই মর্মে চিঠি লিখেন যে, এই পৃথিবী বু প্রশস্ত ও বিস্তৃত *সুতরাং যেখানে কোন সুলতান কিংবা শাসক নেই। আপনি সেখানে চলে যান এবং সেখানে রাজত্ব করুন। আপনার বিরুদ্ধে যুদ্ধ করা আমি পসন্দ করি না। আর আপনি যদি কোন ধন-সম্পদ চান আমি আপনার নিকট তা পাঠিয়ে দিব। উত্তরে আবদুর রহমান লিখলেন যে, আমরা কারো সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে আসিনি । আমরা এসেছি একটু বিশ্রাম নিতে এবং আমাদের ঘোড়াগুলোকে বিশ্রামের সুযোগ দিতে। এরপর আমরা অন্যত্র চলে যাব ৷ আপনি যা বলেছেন তার কিছুরই আমাদের প্রয়োজন নেই। 8751 খাযনা উসুল করার চেষ্টা করেন। এবার তাকে বাধা দেয়ার জন্যে শাসনকর্তা ইয়াধীদ এবং তার ফ্.211000119.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।