001161715 আল-বিদায়া ওয়ান দি । ৮৯ ছোট উদ্মু দারদা' রে) ই ৮২ সনে যাদের মৃত্যু হয় বির রা রোগা সুগ্রা (র)। তার মূল নাম হাজীমাহ। কেউ বলেছেন জুহায়মা। তিনি একজন মহিলা তাবেঈ । ইবাদত- কারিণী, জ্ঞানবতী এবং ফিক্হ শাস্ত্র বিশেষজ্ঞ মহিলা ছিলেন। দামেশকের জামে মসজিদের উত্তর প্রাচীরের আড়ালে থেকে পুরুষগণ তাকে কুরআন পাঠ শুনাত এবং তার নিকট থেকে ফিক্হ ও ইসলামী আইনের দীক্ষা নিত। খলীফা আবদুল মালিক একজন রাষ্ট্রীয় কর্ণধার হওয়া সত্তেও তিনি ছিলেন ফিকহ অন্েষণকারী এবং ফিক্হ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জনে আগ্রহী ৷ মহিলাদের সাথে উন্মু দারদা (র) -এর দরসে বসতেন । মহান আল্লাহ্ তার প্রতি সন্তুষ্ট হোন। ৮৩ হিজরী সন এই সনের শুরুতে জনসাধারণ হাজ্জাজ এবং তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে প্রস্তুত হয়। হাজ্জাজ ও তার সৈন্যেরা অবস্থান করছিল দায়র আল-কাররায় ৷ ইব্নুল আশআছ এবং তার সৈনিকগণ অবস্থান নরছিল দায়র আল-জামাজিম অঞ্চলে । প্রতিদিন উভয় পক্ষে যুদ্ধ অব্যাহত ছিল । অধিকাংশ সময় সিরীয়দের বিরুদ্ধে ইরাকীদের আধিপত্য ছিল। এমনকি গুজব উঠেছিল যে, ইরাকীরা সিরীয়দেরকে পরাজিত ও ছত্রভঙ্গ করে দিয়েছে। হাজ্জাজের সৈনিকেরা ৮০ বারের উপর ওদের মুকাবিলায় পরাজিত হয়৷ এতদ্সত্ত্বেও হাজ্জাজ নিজের স্থানে অবিচল ছিল। প্রচণ্ড ধৈর্যের সাথে সে আপন স্থানে দাড়িয়ে ছিল। একটুও নড়েনি। বরং কোন একদিন হত। যুদ্ধ সম্পর্কে তার ব্যাপক অভিজ্ঞতা ছিল । উভয় পক্ষের মধ্যে এভাবেই চলছিল । এক পর্যায়ে হাজ্জাজ তার সেনাবাহিনীকে প্রতিপক্ষের কারী ও কিরআত বিশেষজ্ঞদের দলের উপর আক্রমণ চালাতে নির্দেশ দিল । কারণ, বিরোধী পক্ষের অন্যান্য সৈন্যরা “কারী'দের অনুসরণ করছিল । “কারী'গণ ওদেরকে যুদ্ধে উৎসাহিত করছিলেন ।.অবশিষ্ট সৈন্যেরা তাদেরই নির্দেশ মান্য করছিল। হাজ্জাজ বাহিনীর হামলার মুখে “কারী'গণ ধৈর্য অবলম্বন করে অবিচল থাকেন। এরপর হাজ্জাজ তার তীরন্দায বাহিনীকে একত্রিত করে তাদেরকে দিয়ে “কারী'গণের উপর হামলা চালায় । মুহুর্তে তারা বহু “কারী'কে হত্যা করে ফেলে । এরপর হাজ্জাজ আক্রমণ চালায় ইব্নুল আশআছ এবং তার সাথে থাকা সৈনিকদের উপর । আক্রমণ সামলাতে না পেরে ইব্নুল আশআছের সৈন্যরা পালিয়ে যায়। তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পলায়ন করে। অল্প সংখ্যক সৈনিক নিয়ে ইব্নুল আশআছ নিজেও পালিয়ে যান। তাকে ধরার জন্যে হাজ্জাজ একটি বড় সেনাদল প্রেরণ করে । ওই দলের নেতৃত্বে ছিল আম্মারাহ ইব্ন গানাম লাখমী। তার সাথে ছিল হাজ্জাজের পুত্র মুহাম্মদ । কিন্তু সেনাপতি ছিল আম্মারাহ। ূ তারা ইব্নুল আশআছের পেছন পেছুন অগ্রসর হয় ৷ তাদেরকে তাড়া করে, যাতে ওদেরকে হত্যা ও বন্দী করতে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে । তারা ওদেরকে ধাওয়া করছিল আর গ্রাম-নগর জনপদ অধিকার করছিল । যেতে যেতে ইব্নুল আশআছ কিরমান গিয়ে পৌঁছেন। সিরীয় সৈনিকগণ ও তার পেছনে পেছনে এগিয়ে যায় । যে প্রাসাদে পূর্বে ইরাকিগণ ছিল এমন একটি প্রাসাদে গিয়ে সিরীয়গণ অবস্থান নিল। তারা একটি চিঠি পেয়েছিল । ইব্নুল আশআছের সঙ্গী পলাতক সৈন্যদের কেউ একজন সেটি ] ডড$৮$.21111001109.0011 ০০০০
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।