Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৮৮ .. আল-বিদায়া ওয়ান নিহায়া পরহ্যেগার ও ইবাদতকারী মানুষ ছিলেন। এই সনে হাজ্জাজ তাকে হত্যা করে। তিনি ১০০ বৎসর বেঁচে ছিলেন । ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হাজ্জাজ তাকে হত্যা করে । কারণ, এক সময় হযরত উছমান (রা) তাকে একটি চড় মেরেছিলেন এবং তিনি ওই চড়ের বদলা দাবী করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছিল হাজ্জাজ । অবশ্য হযরত উছমান (রা) পরে কুমায়লকে সুযোগ দিয়েছিলেম যে, এখন তুমি তোমার প্রতিশোধ নাও। কিন্তু সুযোগ পাওয়ার পর কুমায়ল হযরত উছমানকে (রা) ক্ষমা করে দিয়েছিলেন। প্রতিশোধ নেননি । হাজ্জাজ তাকে বলেছিল, তোমার মত লোক আমীরুল মু'মিনীনের নিকট প্রতিশোধ দাবী করতে পারে ? এরপর _ হাজ্জাজের নির্দেশে তাকে হত্যা করা হয়। র এতিহাসিকগণ বলেছেন যে, এই প্রেক্ষাপটে একদিন হাজ্জাজ হযরত আলী (রা)-এর প্রসঙ্গ আলোচনা করে। সে হযরত আলী (রা)-এর দুর্নাম ও সমালোচনা করে। আর কুমায়ল হযরত আলীর (রো) জন্যে দু'আ করেন। তাতে হাজ্জাজ আরো বেশী ক্ষিপ্ত হয়। হাজ্জাজ বলেছিল, আমি তোমার নিকট এমন লোক পাঠাব তুমি আলী (রা)-কে যত বেশী মহব্বত কর সে তাকে তার চাইতে বেশী ঘৃণা করে। অতঃপর সে ইবৃন আছহামকে তার নিকট পাঠায় । ইব্ন আছহাম ছিল হিমস নগরীর লোক । কেউ বলেছেন, এই পর্যায়ে হাজ্জাজ পাঠিয়েছিল আবৃ জাহাম ইবৃন কিনানাকে । সে হযরত কুমায়লকে (র) হত্যা করে। বহু তাবেঈ তার থেকে হাদীস বর্ণনা করেছেন । হযরত আলী (রা)-এর একটি সুন্দর বাণী তিনি উদ্ধত করেছেন । সেটির শুরু এই (৯12 91 (৯১১১৪ ২১০91 5,51511 অন্তরগুলো হল পাত্র স্বরূপ । সুতরাং যে অন্তর যত বেশী সংরক্ষণকারী হবে সেটি তত বেশী উত্তম বলে বিবেচিত হবে । এটি একটি দীর্ঘ হাদীস বটে। বহু আস্থাভাজন হাফিয-ই হাদীস এটি বর্ণনা করেছেন । সেটিতে বহু নসীহত এবং উপদেশ রয়েছে। যিনি এ বক্তব্য পেশ করেছেন মহান আল্লাহ্‌ তার প্রতি সত্তুষ্ট হোন। যাযান আবূ আমর আল কিন্দী রে) এই সনে যাদের ইন্তিকাল হয় তাদের অন্যতম হলেন যাযান আবু আমর আল কিন্দী (র)। তিনি একজন উচ্চ পর্যায়ের তাবেঈ ছিলেন। জীবনের প্রথম যুগে তিনি নেশা পান করতেন এবং তানপুরা বাজাতেন। অতঃপর মহান আল্লাহ্‌ হযরত আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদের হাতে তাকে তাওবার সুযোগ দেন। এরপর তিনি সত্য ও ন্যায়ের প্রতি ফিরে আসেন । তার মনে প্রচণ্ড আল্লাহ্ভীতি জন্ম নেয় । নামাযে দীড়ালে মনে হত যেন একটি কাষ্ঠখণ্ড। যির্র ইব্ন ছবায়শ (র) ইতিহাসবিদ খলীফা বলেছেন যে, এই সনে যির্র ইব্‌ন হুবায়শের ইন্তিকাল হয় । তিনি হযরত আইশা (রা) এবং হযরত ইব্ন মাসউদ (রা)-এর শিষ্য ছিলেন। ১২০ বৎসর বয়সে তার ইনতিকাল হয় । আবূ উবায়দ বলেছেন যে, তার মৃত্যু হয়েছে ৮১ সনে । তার জীবনী 'আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তার পরম বন্ধু আবু ওয়াইল শাকীক ইব্ন সালামার জীবনী আলোচনা প্রসঙ্গে । তিনি ৮২ সনে ইন্তিকাল করেন। তিনি জাহেলী যুগের সাত বৎসর পেয়েছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর জীবন শবায়াতিনিইসসক্টায় গ্রহণ করেছিলেন।

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।