Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ॥.. রর ৭৯ আশতার নাখঈ-এর সাথী হয়ে হযরত উছমান (রা)-এর সম্মুখে বিক্ষোভ করেছিল ? হযরত _ উছমান (রা) বলেছিলেন, তোমরা কি চাও ? তারা বলেছিল, সাঈদ ইব্নুল আস-এর অপসারণ চাই। তিনি সাঈদ ইব্নুল আ“সকে অপসারণ করলেন । এরপর বৎসর না যেতেই তারা তার " উপর ঝাপিয়ে পড়ল। শেষ পর্যন্ত তারা তাঁকে হত্যা করল। লোহা সোজা করার জন্যে লোহারই টিাজিত সারি ভিতর যাতে গার রারিরা বর এরান বারা, আলায়কা। | খলীফা আবদুল মালিক তার পূর্বে ঘোষিত পরিকল়না বাস্তবায়নে অবিচল: থাকলেন। ইরাকীদের নিকট পূর্বোল্িখিত প্রস্তাবগুলো পেশ করার ব্যাপারে অটল থাকলেন। তার সিদ্ধান্ত অনুসারে আবদুল্লাহ্‌ ইবন আবদুল মালিক এবং মুহাম্মদ ইব্ন মারওয়ান খলীফার পক্ষে ইরাকীদের নিকট এগিয়ে গেলেন। আবদুল্লাহ্‌ ঘোষণা দিয়ে বললেন, ওহে ইরাকী জনগণ! আমি আবদুল্লাহ্‌, আমীরুল মুমিনীন আবদুল মালিকের পুত্র । তিনি আপনাদের প্রতি এই এই প্রস্তাব পাঠিয়েছেন । আবদুল মালিক যা যা পাঠিয়েছেন তার সবগুলো তিনি উল্লেখ করলেন । এরপর মুহাম্মদ ইবৃন মারওয়ান বললেন, আমি আমার ভাই আমীরুল মু'মিনীন আবদুল মালিকের পক্ষে আপনাদের প্রতি দূত রূপে এসেছি। ভিনি আপনাদের লীগে এই এই প্রতা পাঠিয়েছেন । বলল, আজ সকালবেলা আমরা ওই সব পর্যালোচনা করব এবং সন্ধ্যায় আমাদের অভিমত আপনাদেরকে জানাব । ওরা চলে গেল। ইবনুল আশআছ তার সকল সেনাপতি ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সভা আহ্বান করে । তারা সকলে সমবেত হলো । ইব্নুল আশআছ দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে ব্তৃতা দিলেন। তিনি তাদেরকে খলীফার দেয়া প্রস্তাব গ্রহণের আহ্বান জানালেন। তিনি জানালেন, খলীফা তোঠ্তীর প্রতি আনুগত্যের বিনিময়ে হাজ্জাজকে ইরাক থেকে অপসারণ, সরকারী ভাতা সরবরাহ এবং হাজ্জাজের পরিবর্তে মুহাম্মদ . ইব্‌ন মারওয়ানকে ইরাকের শাসনকর্তা নিয়োগের প্রস্তাব দিয়েছেন। তার আহ্বানের সাথে সাথে চারিদিক থেকে লোকজন দীড়িয়ে গেল এবং প্রস্তাব প্রত্যাখ্যান রুরে বলল, না, আল্লাহ্‌র কসম, আমরা এটা গ্রহণ করব না। এখন আমরা লোকবল ও অস্ত্বলে অধিকতর বলীয়ান। ওদের অবস্থা সংকটময় । আমরা ওদের উপর প্রভাব বিস্তার করেছি। ওরা আমাদের প্রতি অবনত হয়েছে। আল্লাহ্‌র কসম! আমরা এ সকল প্রস্তাব কখনো মেনে নেব না। এরপর তারা পুনরায় খলীফা আবদুল মালিক ও তার প্রতিনিধি হাজ্জাজের প্রতি আনুগত্য প্রত্যাহারের ঘোষণা দেয় এবং এই বিষয়ে তারা সকলে একমত হয়। যথা সময়ে এই সংবাদ খলীফা পুব্র আবদুল্লাহ্‌ এবং তার চাচা মুহাম্মদের নিকট পৌঁছে। তারা হাজ্জীজকে বলেন, এবার আপনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। খলীফার নির্দেশ অনুযায়ী এখন আমরা আপনার অনুগত থাকব ও : *আপনার নির্দেশ পালন করে যাব। এরপর হাজ্জাজের সাথে দেখা হলে তারা তাকৈ শাসনকর্তা সুলভ অভিবাদন জানালেন। সেও শাসনকর্তা সুলভ উত্তর দেয়। হাজ্জাজ পুনরায় যুদ্ধের সর্বধিনায়কত্ গ্রহণ করে। পূর্বের মত যুদ্ধের পরিকল্পনা করতে থাকে । এ-সময়ে উভয় দল যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়। হাজ্জাজ তার সেনাবাহিনীর ডান ইউনিটের সেনাপতি নিয়োগ করে আবদুর রহমান ইব্‌ন সুলায়মানকে। বাম ইউনিটের সেনাপতিত্‌ দেয় আম্মারাহ ইব্‌ন তামীম লাখমীকে অশ্বারোহী বাহিনীর অধিনায়ক নিয়োগ করে সুফ্য়ান ইবন আবরাদকে । আর পদাতিক বাহিনীর দায়িতে নিয়োজিত করে আবদুর রহমান ইব্‌ন হাবীব হাকামীকে। ইব্ন আশআছ তার ডান ইউনিটের দায়িতু দেন হাজ্জাজ ইব্‌ন দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।