Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 খা আল-বিদায়া ওয়ান নিহায়া স়্ুকপথে বসরা থেকে যাত্রা করে। সে যখন কাদিসিয়া এবং আযীব অঞ্চলের মাঝামাঝি স্থানে শ্র্সে পৌছে, তখন ইব্নুল আশআছ আবদুর রহমান ইব্ন আব্বাসকে একদল মিসরীয় বিরাট অন্থারোহী বাহিনীর সেনাপতি বানিয়ে হাজ্জাজকে বাধা দেয়ার জন্যে প্রেরণ করেন। তারা হাজ্জাজকে কাদেসিয়া প্রান্তরে বাধা দেয় । ফলে সে কাররাহ নামক স্থানে শিবির স্থাপন করে। _ ইব্নুল আশআছ তীর বসরী ও কৃফী নাগরিক সমব্য়ে গঠিত বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। তারা জামাজিম মঠসংলগ্ন প্রান্তরে এসে শিবির স্থাপন করে । তার সাথে তখন বহু সৈন্য । তাদের মধ্যে অনেক কিরআত বিশেষজ্ঞ কারী এবং সত্কর্মশীল-নেককার মানুষ ছিলেন। ইব্নুল আশআছ জামাজিম প্রান্তরে অবস্থান নিয়েছে এই সংবাদ শুনে হাজ্জাজ বলেছিল, মহান আল্লাহ্‌ তাকে ধ্বংস করুন, আমি কাররাহ প্রান্তরে অবস্থান করছি । আমাকে দেখে কি পক্ষী; পালিযে যায়নি? সে আবার জামাজিম প্রান্তরে গিয়ে অবস্থান নিল কেন? | ্‌ _. ইব্নুল আশআছের সাথে বেতনভোগী সৈনিক ছিল এক লক্ষ । আর. এক লক্ষের মত ছিল মাওয়ালী বা নও মুসলিম । এ এই সময়ে সিরিয়া থেকে হাজ্জাজের নিকট প্রচুর সেনা সাহায্য আসে । উভয় পক্ষ নিজেদের চারিপাশে পরিখা খনন করে । যাতে প্রতিপক্ষ নিজেদের সীমানায় প্রবেশ করতে না পারে । তবে প্রতিদিন উভয়পক্ষে খণ্ডযুদ্ধ চলছিল । যার ফলে যুদ্ধের গতি দিনে দিনে তীব্রতর হচ্ছিল। ফলে বহু নেতৃস্থানীয় কুরায়শী লোক নিহত হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকে । খলীফা আবদুল মালিকের উপদেষ্টাগণ তাঁর সাথে পরামর্শ সভায় মিলিত হয়েছিল । তান্না প্রস্তাব করেছিল যে, ইরাকী জনগণ যদি হাজ্জাজকে বরখাস্ত করলে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত হয় তাহলে দীর্ঘ যুদ্ধ ও প্রচুর. রক্তক্ষয়ের চাইতে তা করাই ভাল। | খলীফা আবদুল মালিক তীহার ভাই মুহাম্মদ ইব্ন মারওয়ান এবং তার পুত্র আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল মালিককে ডাকলেন, তাদের সাথে ছিল বহু যোদ্ধা সৈনিক। খলীফা তাদের মাধ্যমে ইরাকীদের নিকট এই মর্মে একটি চিঠি পাঠালেন যে, হাজ্জাজকে অপসারণ করলে তোমরা যদি খুশী হও তাহালে, আমি তাকে বরখাস্ত করব। তোমাদের জন্যে বরদ্দকৃত ভাতা আমি নিয়মিত সরবরাহ করব । যেমনটি সিরীয়দেরকে সরবরাহ করি। ইবনুল আশআছ যে কোন রাজ্যের শাসনকর্তা হতে চাইবে তাকে ওই পদে নিয়োগ দিব এবং আমি যতদিন জীবিত থাকি এবং সে যতদিন জীবিত থাকবে ওই পদে বহাল থাকবে । আমার ভাই মুহাম্মদ ইব্‌ন মারওয়ান ইরাকের শাসনকর্তার দায়িত্ব পালন করবে । এই শর্তে তারা রাষী হলে তা করা হবে। আর যদি তার তা না মানে তাহলে হাজ্জাজ যে পদে আছে সে পদে থাকবে এবং যুদ্ধের সর্বাধিনায়ক সে-ই থাকবে। মুহাম্মদ ইবৃন মারওয়ান ও আবদুল্লাহ্‌ ইবন আবদুল মালিক তার অধীনে কাজ করবে। যুদ্ধের ব্যাপারে কিংবা অন্য কোন ব্যাপারে তার সিদ্ধান্তের বাইরে তাদের কিছু বলার থাকবে না। . | রা, খলীফা আবদুল মালিকের পাঠানো চিঠির মর্ম অনুযায়ী ইরাকীদের সম্মতির প্রেক্ষিতে হাজ্জাজের পদঘ্ুতি সম্পর্কিত বিষয় অবগতি হবার পর হাজ্জাজ দারুণভাবে চিন্তিত হয়ে পড়ে । সে ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে । হাজ্জাজ তখন খলীফাকে লিখে “হে আমীরুল মু'মিনীন, ইরাকীদের সম্মতির ভিত্তিতে আপনি যদি আমাকে অপসারণ করেন, তাহলে অল্পদিন পরেই ওরা _ পুনরায় আপনার বিরোধিতা করবে এরং আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে । আপনার এই পদক্ষেপ ওদের শুধু দুঃসাহস-ই বৃদ্ধি করবে একথা কি আপনি শুনেননি যে, ইরাকীরা 21100011900)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।