001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৃ ৭৭ ও দুনিয়া রক্ষায় লড়াই চালিয়ে যাও। সাঈদ ইব্ন জুবায়রও এরূপ বলতে থাকেন। শা'বী বলেছিলেন যে, ওরা নিজেদের সৈন্যদেরকে বলছিল ওদের যুলুমের বিরুদ্ধে, দুর্বলদেরকে অপদস্ত করার বিরুদ্ধে এবং নামাযে অবহেলার বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও।-এরপর আলিমগণ নিজেরাও হাজ্জাজ বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেন। প্রচণ্ড সাহসিকতা নিয়ে তারা হামলা চালান । তারা প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তারপর ফিরে আসে । হঠাৎ তারা তাদের নেতা জাবাল্লাহ্ ইবৃন যাহাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পান। এতে তারা ভয় পেয়ে যান। তখনই হাজ্জাজের সৈন্যরা চীৎকার দিয়ে বলে উঠে, ওহে আল্লাহ্র শক্রগণ, এই যে, তোদের নেতাকে আমরা হত্যা করে ফেলেছি। এর পরই হাজ্জাজের অশ্ববাহিনীর প্রধান সেনাপতি সুফয়ান ইব্ন আবরাদ আশআছের বাঁম ইউনিটের উপর হামলা চালায় । .ওই ইউনিটের দায়িতে ছিল আবরাদ ইব্ন মুররাহ তায়মী। তাল সামলাতে না পেরে আশআছ বাহিনী পরাজয় বরণ করল । তারা এ সময়ে খুব একটা যুদ্ধ করেনি । সাধারণ সৈনিকেরা বাম ইউনিটের এই দায়িত্হীনতার সমালোচনা করে । মূলতঃ ইবৃন আশআছের বাম ইউনিটের এই সেনাপতি আবরাদ ছিল একজন সাহসী ও দক্ষ সৈনিক। সে পালিয়ে যাবার লোক ছিল না। সবাই ধারণা করে যে, সে তখন অপ্রকৃতিস্থ ও অস্বাভাবিক অবস্থায় ছিল। বাম ইউনিটের পরাজয়ের পর অবশিষ্ট সৈন্যদের মধ্যে বিশৃংখলা দেখা দেয়। সারিগুলো ভেঙ্গে যায়। সৈন্যদের একদল অপর দলের উপর হুমড়ি খেয়ে পড়ে। ইব্ন আশআছ সৈন্যদেরকে লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করছিলেন । কিন্তু সৈনিকদের বিশৃংখল অবস্থা দেখে তিনি তার অনুসারীদেরকে নিয়ে পেছনে সরে যান এবং সরাসরি কৃফা নগরীতে গিয়ে পৌছেন। অতঃপর কুফার নাগরিকগণ তাকে খলীফা মনোনীত করে তার হাতে বায়আত করে । এবং এরপর এই বৎসর শা“বান মাসে জামাজিম মঠের যুদ্ধ সংঘটিত হয় । ৃ জামাজিম মঠের যুদ্ধ ৃ ওয়াকিদী বলেন যে, ইব্নুল আশআছ অতঃপর কৃফা অভিমুখে যাত্রা করেন । তার আগমনে স্বাগত জানানোর জন্যে হাজার হাজার কুফাবাসী পথে বেরিয়ে আসে! তাকে অভিনন্দন জানায়। এবং তার সম্মুখে এসে সংহতি প্রকাশ করে। অবশ্য হাজ্জাজের নিযুক্ত শাসনকর্তা মাতার ইব্ন নাহিয়ার নেতৃতে অল্প কতক লোক তাকে বাধা দেয়ার এবং তার. বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছিল। তারা তাতে সক্ষম হয়নি। ফলে তারা সরকারী প্রাসাদে ফিরে যায়। - ইব্ন আশআছ কুফায় প্রবেশ করে কতগুলো মই'ও সিঁড়ি আনার নির্দেশ দেন। ওগুলো স্থাপন' করা হয় প্রশাসনিক ভবনে । অতঃপর সিঁড়ি বেয়ে ভবনে ঢুকে শাসনকর্তা মাতার ইব্ন নাজিয়াকে টেনে নামিয়ে আনা হয়। ইবনুল আশআছ তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সে _. করজোড়ে মিনতি করে বলল, আমাকে মারবেন না, আমাকে বীচিয়ে রাখুন। আপনার অশ্বারোহী সৈনিকদের চাইতে আমি অধিকতর দক্ষ ও অভিজ্ঞ। আমি আপনার পক্ষে কাজ করব। তাকে বন্দী করে রাখা হল। এরপর ইব্নুল আশআছ তাকে ডেকে আনে এবং বন্দীদশা থেকে মুক্তি দেন। তাকে ইব্নুল আশআছের পক্ষে কুফার শাসন ক্ষমতা দৃঢ় করার নির্দেশ দেয়া হয় বসরা থেকে যারা এসেছিল তারাও তার .সাথে যোগ দেয়। বসরা থেকে যারা এসেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন আবদুর বহমান ইব্ন আব্বাস ইব্ন রাবীআ ইব্ন আবদুল যুত্তালিব। ইব্ন আশআছ সকল'দিকে সশস্ত্র পাহারা বসানোর জন্যে নির্দেশ দিলেন। অতঃপর সকল রাজপথ, সডুকপথ এবং গলপ ন্মিকিনো ল।
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।