001161715 ৭৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া রাফেষী সম্প্রদায়ের একটি অংশ মুহাম্মদ. ইব্ন হানাফিয়্যাকে ইমাম মাহদী মনে করে। তারা অপেক্ষায় আছে যে, শেষ যুগে তিনি ইমাম মাহ্দীরূপে আবির্ভূত হবেন। যেমন তাদের অন্য একদল হাসান ইবৃন মুহাম্মদ আল আসকারীর আগমনের অপেক্ষায় আছে। তাদের মতে হাসান ইকৃন মুহাম্মদ বেরিয়ে আসবেন সামুরা অঞ্চলের পাতাল গৃহ থেকে । বস্তুতঃ ওদের এসব আকীদা ও বিশ্বীস সম্পূর্ণ বাতিল, গোমরাহী, অসত্য, বোকামি ও মিথ্যার বেসাতী । যথাস্থানে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ্ । | ৮২ হিজরী সন এই সনে ইবৃন আশআছ ও হাজ্জাজের মধ্যে যাবিয়ার যুদ্ধ সংঘটিত হয়। এটি হয়েছিল মুহাররাম মাসের শেষ দিকে । প্রথম দিন ইরাকী সৈন্যরা সিরীয় সৈন্যদের উপর চাপ সৃষ্টি করেছিল। দ্বিতীয় দিন উভয় দল সমানে সমানে ছিল৷ এই দিনে সুফয়ান ইবৃন আবরাদ নামে এক সিরীয় সেনাপতি ইব্নুল আশআছের ডানদিকের সৈনিকদের উপর আক্রমণ চালায়, সে তাদেরকে পরাজিত করে । এবং এই দিনে ইবনুল আশআছের সমর্থক বহু “কারী ও ইবাদতকারী মানুষকে সে হত্যা করে। | হাজ্জাজ এতক্ষণ হাটু গেড়ে বসেছিল। এ সংবাদ শোনার পর সে আল্লাহ্র প্রতি সিজদাবনত হল। তার তরবারির কিছু অংশ খাপমুক্ত করল । তারপর মুসআব ইব্ন যুবায়রের জন্যে দুঃখ প্রকাশ করছিল আর বলছিল, কত ভাল মানুষ ছিলেন তিনি । মৃত্যু নিশ্চিত জেনেও ধৈর্যধারণ করেছিলেন । ্ ্ এই আক্রমণে ইব্নুল আশআছের সমর্থকদের মধ্যে আবূ তুফায়ল ইব্ন আমির ইব্ন ওয়াইলা লাইছী (রা)ও নিহত হন। | ইব্নুল আশআছের সৈনিকদের পরাজয়ের পর অবশিষ্ট লোকদেরকে নিয়ে তিনি পেছনের দিকে সরে আসেন। তিনি কৃফায় ফিরে যান। এই সময়ে বসরার অধিবাসিগণ আবদুর রহমান নেতা বানিয়ে নেয়। অতঃপর আবদুর রহমানের নেতৃতে তারা একাদিক্রমে পীচদিন হাজ্জাজের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ পরিচালনা করে। এরপর আবদুর রহমান পেছনে সরে গিয়ে ইব্নুল আশআছের সাথে মিলিত হন। বসরার একদল লোক তার সাথে সাথে গমন করে । . এদিকে বসরা নগরী জয় করার পর হাজ্জাজ তার পক্ষে আইয়ুব ইবৃন হাকাম ইব্ন আকীলকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করে। 9 ধু ইব্মুল আশআছ কৃফা প্রবেশ করেন। সেখানকার জনগণ খলীফা আবদুল মালিক ও অবস্থার উন্নতি হচ্ছিল.। দিনে দিনে ইব্নুল আশআছের সমর্থক বৃদ্ধিই পাচ্ছিল। এতে করে রাজনৈতিক পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছিল। মুসলমানদের মধ্যে-বিচ্ছিনতা সৃষ্টি হল । তালি কাপড়ে ছেঁড়া আরো বৃদ্ধি পেল। . | ওয়াকিদী বলেন, যাবিয়াহৃতে ইব্নুল আশআছ ও হাজ্জাজের সৈন্য যুদ্ধে লিপ্ত হবার পর হাজ্জাজের সৈন্যরা প্রতিপক্ষের উপর একের পর এক আক্রমণ রচনা করেছিল। ইব্নুল আশআছের সমর্থক “কারী” তথা বিজ্ঞ উলামাই কিরাম জাবাল্লাহ ইবৃন যাহার-এর নেতৃত্বাধীন থেকে চীৎকার করে ডেকে ডেকে সপক্ষীয় সৈন্যদেরকে বলছিলেন- ওহে সৈনিকগণ! তোমাদের কেউ যদি পালিয়ে যায় তবে তার চাট লুচ্া৩ধ্ান্নঙ্জন্যকিছু নেই। তোমরা নিজেদের দীন
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।