001161715 ৭৪. আল-বিদায়া ওয়ান নিহায়া যিনি তোমাদের রক্তের হিফাযত করলেন, জীবনের নিরাপত্তার ব্যবস্থা করলেন এবং তোমাদের দীন রক্ষা করলেন। এখন তোমাদের মধ্যে যদি কেউ নিজ দেশে নিরাপদে বসবাস করতে . পারবে বলে মনে কর এবং সেখানে যেতে চাও, তবে যেতে পার। এই ঘোষণার পর তার অনুসারীদের বেশীর ভাগ নিজ নিজ অঞ্চলে চলে যায়। তার সাথে থাকে মাত্র সাত শত পুরুষ । : এ পর্যায়ে ইবৃনুল হানাফিয়্যা উমরার ইহরাম বাধলেন, সাথে মালা পরিয়ে কুরবানীর জন্য পশু নিলেন এবং মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। হারাম শরীফে প্রবেশের প্রাক্কালে ইব্ন যুবায়রের পাঠানো অশ্বারোহী বাহিনী তাকে বাধা দেয়। তিনি ইব্ন যুবায়রের (রা) নিকট সংবাদ পাঠালেন যে, আমরা যুদ্ধ-বিগ্রহের জন্যে আঙ্লিনি। আমাদের পথ ছেড়ে দিন। উমরা. শেষ করে আমরা ফিরে যাব। ইবৃন যুবায়র (রা) তাতে রাবী হলেন না। ইবনুল হানাফিয়্যার সাথে মালা জড়ানো কুরবানীর পণ্ড ছিল তাই ইহরাম অবস্থায় মদীনা শরীফ ফিরে গেলেন এবং ইহরাম অবস্থায় সেখানে অবস্থান করতে লাগলেন। . এরই মধ্যে হাজ্জাজ আসল। মক্কা শরীফ আক্রমণ করে সে আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রো)-কে হত্যা করল । তখনো ইব্নুল হানাফিয়্যা ইহরাম অবস্থায় ছিলেন। হাজ্জাজ ইরাক ফিরে গেল। ইব্নুল হানাফিয়্যা মক্কা শরীফ গিয়ে উমরা আদায় করে এলেন । ইহরাম করার কয়েক বৎসর পর তিনি এই উমরা আদায় করলেন, এই! দীর্ঘ সম্যয়ে তার মাথায় প্রচুর উকুন জন নিয়েছিল উদ্নগুলো আখা ছেকে বায়ে থারে পড়ত। উমরা শেষ করে তিনি মদীনা পরী ফিরে যান। তিনি ইন্তিকাল পর্যন্ত সেখানে বসবাস করতে থাকেন। | কথিত আছে যে, আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) নিহত হবার পর হাজ্জাজ এসে ইব্নুল হানাফিয়্যাকে বলেছিল এখনতো ওই আল্লাহ্র দুশমন নিহত হয়েছে এখন আপনি খলীফা আবদুল মালিকের হাতে বায়আত করুন । উত্তরে ইব্নুল হানাফিয়্যা লিখেছিলেন যে, সকল, মানুষের বায়আত শেষ হলে আমি বায়আত করব প্রত্যুত্তরে হাজ্জাজ বলেছিল আল্লাহ্র কসম! আমি অবশ্যই আপনাকে কতল করব । পাল্টা উত্তরে ইব্নুল হানাফিয়্যা বলেছিলেন, মহান আল্লাহ্ প্রতিদিন ৩৬০. বার লাওহ-ই মাহফুযে দৃষ্টি দেন। প্রতি দৃষ্টিতে ৩৬০টি বিষয়ে ফায়সালা করেন। আশা করি একটি ফায়সালা মহান আল্লাহ্ আমার সম্পর্কে করবেন ফলে তোমার হাত থেকে তিনি আমাকে রক্ষা করবেন। ইব্নুল হানাফিয়্যা-এর এই বক্তব্য হাজ্জাজ খলীফা আবদুল মালিককে লিখে জানান। এই মন্তব্য খলীফার বেশ পসন্দ হয়। তিনি হাজ্জাজকে লিখলেন যে, মুহাম্মদ ইব্নুল হানাফিয়্যা-এর বক্তব্যে তো কোন বিদ্বোহ কিংবা বিরোধিতা নেই । সুতরাং তার টড 1৭৮৮৮ ূ এক সময় খলীফা আবদুল মালিক ইবৃনুল হানাফিয়্যা এর এই বক্তব্যটি রোমান সম্রাটকে লিখে পাঠান “মহান আল্লাহ্ প্রতিদিন ৩৬০ বার লাওহ-ই মাহফুষে নজর করেন।” কারণ, রোমান সম্রাট খলীফা আবদুল মালিককে এই মর্মে ধমক দিয়েছিল যে, এক বিশাল বাহিনী নিয়ে সে খলীফার উপর আক্রমণ করবে। ওই আক্রমণ ঠেকানোর কোন শক্তি খলীফার থাকবে না। উত্তরে খলীফা আবদুল মালিক ইব্নুল হানাফিয়্যাহ এর বক্তব্যটি রোমান সম্রাটের নিকট পৌছে দেন। তখন রোমান সম্রাট বলেছিল, এটি তো আবদুল মালিকের বক্তব্য নয়। এটি নিশ্চয় নবী পরিবারের কারো মুখ থেকে বের হয়েছে। ৃ ূ্ আরবের জনগণ যখন খলীফা আবদুল মালিকের হাতে বায়আত করার জন্যে উপস্থিত হয় - তখন হযরত আবদুল্লাহ্ ইব্ন উমার (রা) ইব্নুল হানাফিয়্যাকে বলেছিলেন, এখন তো আর ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।