0০017161715 ৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া হলো যে, তিনি রাসূলুল্লাহ্ সো)-কে দেখেননি । কেউ কেউ বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর দুনিয়াতে আগমনের দুই বৎসর পর সুওয়াইদের জন্ম হয়। তিনি ১২০ বৎসর জীবিত ছিলেন । এই সময়ের মধ্যে কেউ তীকে ঝুঁজো হয়ে হাটতে দেখেনি, আর তার হাতে লাঠিও দেখেনি, তার ওফাতের বৎসর অর্থাৎ ৮১ সনে তিনি জনৈকা কুমারী মেয়েকে বিয়ে করেন৷ আবু উবায়দ ও অন্যান্যরা এই তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে, ৮২ সনে তার ইন্তিকাল হয়। আল্লাহই ভাল জানেন। আবদুল্লাহ ইব্ন শাদ্দাদ ইব্নুল হাদ _ খরা ৮১ 55টি রক হাদ (র)। তিনি ইবাদতকারী. ও পরহেষগার লোক ছিলেন। বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি বহু ওসিয়ত এবং উপদেশমূলক বাণী রচনা করে গিয়েছেন। সাহাবীদের বরাতে একাধিক হাদীস এবং তাবিঈদের বরাতে বহু হাদীস বর্ণনা করেছেন। মুহাম্মদ ইব্ন আলী ইব্ন আবূ তালিব রো) ৮১ সনে ওফাতপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম এই মুহাম্মদ ইব্ন আলী (রা)। তিনি আবুল কাসিম এবং আবু আবদুল্লাহ্ উভয় উপনামে পরিচিত। ইবৃনুল হানাফিয়্যাহ নামে তিনি ততোধিক পরিচিত ছিলেন। তার মাতা হানাফিয়্যাহ ছিলেন বানু হানীফা গোত্রের একজন কালো মহিলা । তার মূলনাম খাওলা। হযরত উমার ইবৃন খাত্তাব (রা)-এর শাসনামলে মুহাম্মদ ইবন আলীর জন্ম হয়। পরিণত বয়সে তিনি আমীর মুআবিয়া এবং আবদুল মালিক ইব্ন মারওয়ানের দরবারে গিয়েছিলেন । উষ্ট্রের যুদ্ধের দিন তিনি মারওয়ানকে মাটিতে ফেলে দিয়েছিলেন এবং তার বুকের উপর চড়ে বসেছিলেন । তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু মারওয়ান কাকুতি-মিনতি এবং আল্লাহর দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চায়। পরে তিনি তাকে ছেড়ে দেন। খলীফা আবদুল মালিকের রাজত্বকালে তার সাথে সাক্ষাত করতে গেলে আবদুল মালিক এই ঘটনার উল্লেখ করেন। মুহাম্মদ ইবৃন আলী ঘটনার জন্যে ক্ষমা প্রার্থনা করেন। খলীফা ক্ষমা মনযুর করেন এবং তাকে বহু উপহার-উপটোৌকন প্রদান করেন। _ সুহাম্মদ ইব্ন আলী (রো) কুরায়শের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি প্রসিদ্ধ বীর সাহসী এবং শক্তিমান পুরুষদের একজন ছিলেন। হযরত ইবন যুবায়র (রা)-কে খলীফা ঘোষণা করে যখন তার পক্ষে বায়আত গ্রহণ করা হয় তখন মুহাম্মদ ইব্ন আলী (রা) বায়আত করেননি । ফলে তীদের দু'জনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে । এমনকি খলীফা ইব্ন যুবায়র মুহাম্মদ ইব্ন আলী এবং তার পরিবারের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে হযরত আবদুল্লাহ্ ইব্ন যুবায়র নিহত হলেন। আবদুল মালিক ইব্ন মারওয়ানের খিলাফত নিষন্টক হলো । এ সময়ে হযরত আবদুল্লাহ্ ইব্ন উমার (রা) আবদুল মালিকের প্রতি বায়আত ও আনুগত্য প্রকাশ করেন। তার অনুসরণে মুহাম্মদ ইবৃন হানাফিয়্যাহ্ও খলীফার প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ সময়ে তিনি মদীনায় আগমন করেন। এবং ৮১ সনে সেখানে ইন্তিকাল করেন। কেউ কেউ বলেছেন তার ওফাত হয়েছে ৮২ সনে । আবার কেউ বলেছেন ৮০ সনে, জান্নাতুল বাকী গোরক্তানে তাকে দাফন করা হয়। রাফিযী সম্প্রদায়ের ধারণা যে, মুহাম্মদ : ইবনুল হানাফিয্যা রিজভী পর্বতে অবস্থান করছেন, পিস রে। ড/%৬/.81100001109.00100
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।