Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৭০ | আল-বিদায়া ওয়ান নিহায়া করাই অধিক যুক্তিযুক্ত। সুতরাং মুসলমানদের রক্ত ঝরানো এবং হারামকে হালাল করার পথে নিজেকে জড়াবেন না। ওয়াস্‌ সালামু আলাইকা। মুহাল্লাব শাসনকর্তা হাজ্জাজকে এই মর্মে একটি চিঠি লিখেন- অতঃপর ইরাকের জনগণ দলে দলে আপনার দিকে এগিয়ে আসছে। তারা পাহাড়ের উপর থেকে নীচের দিকে গড়িয়ে আসা বন্যার পৃানির ন্যায় স্রোতের বেগে অগ্রসর হচ্ছে। লক্ষ্যস্থলে পৌছার পূর্বে কিছুই ওদের যাত্রা রুখতে পারবে না । ইরাকীগণ অভিযানের শুরুতে থাকে খুব কঠিন । তবে ছেলে-মেয়ে ও স্ত্রী-পরিবারের তালবাসা তাদেরকে আকর্ষণ করে। তারা তাদের পরিবার-পরিজনের সাথে মিলিত হবে, স্ত্রীদের সাথে দেখা করবে ছেলে-মেয়ের শরীরের ঘ্ৰাণ নেবে- আদর করবে এতে তাদেরকে বাধা দেয়া যাবে না। পরিবারের সাথে সাক্ষাতের পর আপনি ওদের বিরুদ্ধ ব্যবস্থা নিবেন মহান আল্লাহ্‌ শত্রুদের বিরুদ্ধে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ্‌ । : মুহাল্লাবের চিঠি পাঠান্তে হাজ্জাজ মন্তব্য করল যে, আল্লাহ্‌ যা করার করবেন। এখন তো আমার অপেক্ষা করার সময় নেই। তবে এতে তার চাচাত ভাইয়ের জন্যে কিছু উপদেশ রয়েছে। . . হাজ্জাজের চিঠি নিয়ে বাহক খলীফার নিকট পৌছে। চিঠি পড়ে খলীফা আবদুল মালিক ভয় পেয়ে যান। তিনি সিংহাসন থেকে নেমে পড়েন। চিঠিটি খালিদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন 'মুআবিয়ার নিকট প্রেরণ করে তাকে ওই চিঠি পাঠ করান। চিঠি পাঠ করার পর খালিদ বলে । ওহে আমীরুল মু'মিনীন! এ ঘটনাটি যদি খোরাসানের দিক থেকে ঘটে তাহলে আপনার ভয়ের . কারণ রয়েছে বটে। কিন্তু সিজিস্তানের দিক থেকে যদি এই ঘটনা ঘটে তাহলে আপনি ভয় করবেন না? খলীফা আবদুল মালিক হাজ্ছাজের সাহাযযার্থে এবং ইব্নুল আশআহের মুকাবিলায় ইরাকে প্রেরণের জন্যে সৈন্য প্রস্তুত করতে থাকেন। সিরিয়া থেকে এই সেনাদল ইরাক অভিমুখে প্রেরণে ব্যবস্থা করেন। সেনাপতি মুহাল্লাব ইরাকীদের ব্যাপারে যে পরামর্শ দিয়েছিলেন খলীফা তা প্রত্যাখ্যান করেন । মূলতঃ মুহাল্লাবের প্রস্তাবে সত্য ও কল্যাণমূলক পরামর্শ ছিল। এদিকে ইব্নুল আশআছের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে হাজ্জাজ ও খলীফার মধ্যে সকাল বিকাল নিয়মিত পত্র যোগাযোগ চলছিল। ইব্নুল আশআছ কখন কোথায় অবস্থান করছেন, . কোথা হতে যাত্রা করলেন, তার সাথে কারা যোগ দিল সব বিষয়ে খলীফাকে অবহিত করা হচ্ছিল। এদিকে চারিদিক থেকে লোকজন ইবনুল আশআছের পক্ষে যোগ দিচ্ছিল। তার আশেপাশে লোকে লোকারণ্য । বলা হয়ে থাকে যে, এই যাত্রায় তার সাথে তেত্রিশ হাজার অশ্বীরোহী এবং এক লক্ষ বিশ হাজার পদাতিক সৈনিক ছিল। : | হাজার সিরীয় টৈনাদেরফেরাসিত লেন যেন কেই দিন মুকাবিলার উদ্দেশ্যে যাত্রা করে। হাজ্জাজ এসে তুসতার নামক স্থানে শিবির স্থাপন করে। মুহাহ্হার ইব্‌ন হুয়্যায় আল কাবীকে সে তার সম্মুখ বাহিনীর সেনাপতি নিযুক্ত করে। তার 'সাথে দ্বিতীয় সেনাপতি হিসেবে আবদুল্লাহ্‌ ইবৃন যামীতকে নিয়োগ দান করে। তারা দুজাদল নদীর তীরে গিয়ে পৌছে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ইব্নুল আশআছের অগ্রবাহিনী, তিনশত অশ্বারোহীর সমন্যয়ে গঠিত ওই বাহিনীর সেনাপতি ছিল আবদুল্লাহ্‌ ইব্‌ন আবান হারিছী । দুজায়ল নদীর তীরে ঈদুল আযহার দিন উভয় পক্ষ যুদ্ধে লিগ হয়। হাজ্জাজের অগ্ববাহিনী পরাজয় বরণ করে। ইব্নুল আশআছের বাহিনী হাজ্জাজের বহু সৈন্যকে হত্যা করে। নিহতের সংখ্যা হবে প্রায় এক হাতা? থাকা সকল মালামাল ও অশ্ব 10571-158

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।