Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ উঠাও সফরে পাঠাও। সে মারা গেলে তো ভালই । আর যদি বেঁচে বর্তে ফিরে আসে তাহলে সে তোমার । এখানে তোমরা যদি যুদ্ধে জয়লাভ করতে পার তবে তার শাসন এলাকা বৃদ্ধি পাবে। আর তোমরা মরলে তোমরাইতো মরবে ওর কোন ক্ষতি হবে না তোমরা তো ওর শক্র-ই-শক্র। এরপর সে বলল, আল্লাহ্র দুশমন নাফরমান হাজ্জাজকে প্রতি প্রদত্ত অঙ্গীকার সকলে প্রত্যাহার করে নাও। অবশ্য খলীফা আবদুল মালিকের প্রতি প্রদত্ত বায়াত ও অঙ্গীকার প্রত্যাহারের. কথা বলা হয়নি। এখন তোমরা তোমাদের সেনাপতি তোমাদের শাসনকর্তা আবদুর রহমান ইব্ন আশআছের হাতে বায়আত কর, আনুগত্যের শপথ কর । আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমি সর্বপ্রথম হাজ্জাজের প্রতি প্রদত্ত বায়আত প্রত্যাহার করে নিলাম । অবিলম্বে চারিদিক থেকে জনগণ বলে উঠল, আমরা ওই নাফরমানের আল্লাহ্‌র দিকে ঝাঁপিয়ে পড়ল এবং হাজ্জাজের স্থলে আবদুর রহমানের হাতে বায়আত করে নিল। অবশ্য তখন খলীফা আবদুল মালিকের প্রতি প্রদত্ত আনুগত্য প্রত্যাহারের কোন ঘোষণা ছিল না। _. ইব্নুল আশআছ অতঃপর তুকাঁ সম্রাট রাতবীলের নিকট আপোষ-মীমাংসার প্রস্তাব দিলেন। তারা এই মর্মে চুক্তিবদ্ধ হলেন যে, তারা যদি হাজ্জাজকে পরাজিত করতে পারে তাহলে তুকীরাজ রাতবীলের কোন জিষিয়া কর কিংবা খাজনা দেয়া লাগবে না। এবার ইব্নুল আশআছ তার অনুগামী সৈন্যদের নিয়ে হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এবং তার কবল থেকে ইরাক মুক্ত করার জন্যে সিজিস্তান থেকে যাত্রা করল। মাঝামাঝি পথ অতিক্রম করার পর তারা বলল, আমরা যে হাজ্জাজের প্রতি বায়আত প্রত্যাহার করেছি তাতো খলীফা আবদুল মালিকের থেকেও বায়আত প্রত্যাহার! অতঃপর তারা হাজ্জাজ এবং আবদুল মালিক উভয়ের বায়আত প্রত্যাহার করে। নতুনভাবে ইব্নুল আশআছের প্রতি বায়আত ও আনুগত্য প্রকাশ করে। ইবনুল আশআছ এই বিষয়ে ওদের বায়আত গ্রহণ করে যে, আল্লাহ্র কিতাব ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস মেনে চলবে । পথত্রষ্টদের সংশ্রব থেকে দূরে থাকবে এবং সত্যদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করবে । অনুসারিগণ এসব বিষয় মেনে নিতে রাষী হয়। ইব্নুল আশআছ ওদের বায়আত গ্রহণ করেন। হাজ্জাজ ও খলীফা আবদুল মালিকের প্রতি প্রদত্ত বায়আত প্রত্যাহার এবং ইব্নুল আশআছের হাতে বায়আত গ্রহণ বিষয়ক সংবাদ হাজ্জাজের কর্ণগোচর হয়। সে খলীফা আবদুল মালিককে লিখিতভাবে এ সংবাদ অবহিত করে । এবং অবিলম্বে হাজ্জীজের সাহায্যে অতিরিক্ত সৈন্য প্রেরণের আবেদন জানায়, হাজ্জাজ এগিয়ে এসে বসরাতে অবস্থান নেয়। ইব্নুল আশআছের সংবাদ সেনাপতি মুহাল্লাবের নিকট পৌছে। ইব্নুল আশআছ মুহাল্লাবকে কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করে তার সাথে যোগ দেয়ার আহ্বান জানান, কিন্তু মুহাল্লাব এ আহ্বান প্রত্যাখ্যান করেন এবং ওই চিঠিকে হাজ্জাজের নিকট পাঠিয়ে দেন। ইব্নুল আশআছের প্রস্তাবের জবাবে মুহাল্লাব তাকে লিখেন “হে ইবনুল আশআছ! আপনি তো অনেক দীর্ঘ পাদানীতে আপনার পা রেখেছেন। হযরত মুহাম্মদ (সা)-এর এই উম্মতকে ব্মচতে দিন। নিজের বিষয়টি বিবেচনা করুন। নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিবেন না।, স্ুদলমানদের রক্ত ঝরাবেন না । মুসলিম এঁক্যে ফাটল ধরাবেন না । ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের শ্ঁতি ঘোষিত বায়আত ও আনুগত্য প্রত্যাহার করবেন না। যদি বলেন মানুষ আমাকে হত্যা করুবে এই ভয়ে আমি ভীত আছিনকদ্র.মনেণ্বানীরেতমানুষের ভয় নয় বরং আল্লাহকে ভয়

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।