001161715 ৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হাজ্জাজ তাকে এই ভাষায় চিঠি লিখে, হে তীতীর বাচ্চা! গাদ্দার, বিশ্বাসঘাতক, সত্যত্যাগী! শক্র-রাজ্য আক্রমণ ও তা লুটপাটের যে নির্দেশ আমি তোকে দিয়েছি শীঘ্বই তা পালন করবি নতুবা তোর নিজের উপর এমন বিপদ আসবে যা সইবার ক্ষমতা তোর নেই। _ মূলতঃ হাজ্জাজ সব সময়ই ইবনুল আশআছকে ঘৃণা করত। তাকে আহমক, হিংসুক ইত্যাদি বলে-গালি দিত। তার পিতা হযরত উছমানের জামা কাপড় খুলে ফেলেছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলে তিরস্কার করত । তার বাবা উবায়দুল্লাহ্ ইব্ন যিয়াদকে পথ দেখিয়ে মুসলিম ইবৃন আকীলের অবস্থান জানিয়ে দিয়েছিল এবং উবায়দুল্লাহ্ মুসলিমকে হত্যা করেছিল। তার দাদা আশআছ.ইসলাম ধর্ম ত্যাগ করেছিল ইত্যাদি কথা বলে সে ইব্নুল আশআছকে তুচ্ছ শাচ্ছিল্য করত। সে একথাও বলত যে, তাকে দেখলেই আমার মনে তাকে হত্যা করার ইচ্ছা জাগে । | হাজ্জাজ যখন ইব্নুল আশআছকে এই ভাষায় চিঠি লিখল এবং একের পর এক বার্তাবাহক পাঠিয়ে একাধিক চিঠি প্রদান করল তখন ইব্নুল আশাআছ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং বললেন, ওই কমবখ্ত আমার. মত লোকের নিকট এভাবে চিঠি লিখল, অথচ সে এত নীচ ও নিকৃষ্ট এবং দুর্বল যে, আমার একজন সৈনিক কিংবা খাদেম হবার যোগ্যও নয়! তার ছাকীফ গোত্রীয় পিতার কথা কি তার মনে পড়ে না? ওই কাপুরুষ ভীরু গাযালা এর আক্রমণে পলায়নকারী বেশরম নির্লজ্জ হাজ্জাজ! (এক সময় শাবীবের স্ত্রী গাযালাহ হাজ্জাজের উপর আক্রমণ করে তাকে পরাজিত করেছিল । হাজ্জাজ পালিয়ে প্রাণ রক্ষা করেছিল । তাই ইব্নুল আশআছ তাকে মহিলার মুকাবিলায় পরাজয় বরণকারী ও খলায়নকারী হিসেবে তিরক্কার করেন। এই প্রেক্ষাপটে ইব্নুল আশআছ নেতৃস্থানীয় ইরাকীদেরকে ডাকলেন। তিনি ওদেরকে বললেন, হাজ্জাজ তো আপনাদেরকে শক্রদেশে প্রবেশের জন্যে ভীষণ চাপ দিচ্ছে। অল্প কিছুদিন পূর্বে বহু মুসলিম ভাই সেখানে প্রাণ হারিয়েছে। সামনে আসছে শীতকাল ৷ এবার আপনাদের বিষয়টি আপনারা ভেবে দেখুন। আমি কিন্তু ইতোপূর্বে গৃহীত আমার সিদ্ধান্ত রদ করব না। আর ওই কমবখতের নির্দেশ মানব না। এরপর ইবৃনুল আশআছ দীড়ালেন। তার নিজের সম্পর্কে এবং সৈনিকদের সম্পর্কে সে ইতোপূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা তাদেরকে জানিয়ে দিলেন। এই পরিকল্পনার পেছনে বিজিত শহর-নগর পুনর্বাসন ও সংস্কার করা এবং সেখানে বিশ্রাম নিয়ে ওখানকার ফল ফসল ও ধনসম্পদ ভোগ ব্যবহার করে শক্তি সঞ্চয় করা ইত্যাদি বিষয়ের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তাদের সামনে তুলে ধরলেন। অতঃপর. শীতকাল শেষ হলে রাতবীলের দেশে প্রবেশ এবং শহরের পর শহর বিজয় ও নগরের পর নগর দখল করে, তাদের রাজধানী জয়ের পরিকল্পনা সৈনিকদের সম্মুখে পেশ করেন। এরপর ইব্ন আশআছ তার প্রতি লেখা শীঘ্ব শক্ররাষ্ট্র আক্রমণের নির্দেশ সম্বলিত হাজ্জাজের চিঠি সম্পর্কে তাদেরকে অবহিত করেন । এটা শোনার সাথে সাথে সৈন্যরা হাজ্জাজের বিরুদ্ধে উত্তেজিত হয় ও বিক্ষোভে ফেটে পড়ে । তারা বলেন যে আমরা ওই নাফরমানের আদেশ অমান্য করব। আমরা.তার নির্দেশ পালন করব না। তার আনুগত্য করব না। | আবূ মিখনাফ বলেন, মুতাররিফ ইব্ন আমির ইব্ন ওয়াইলা আমাকে জানিয়েছেন যে, ওই সমাবেশে সর্বপ্রথম তার বাবা-ই কথা বলে। তার বাবা ছিল একজন কবি ও সুদক্ষ বক্তা । তার বাবা অন্যান্য বক্তব্যের সাথে এও বলেছিল যে, এই নির্দেশ ঘোষণায় হাজ্জাজ আর আমাদের উদাহরণ হল যেমন একভাই তার জপ জাই রূলেছিনু,যে তোমার দাসটিকে ঘোড়ার পিঠে
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।