001161715 ৃ আল-বিদায়া ওয়ান নিহায়া | ৬৭ ভাল জানেন। কেউ কেউ বলেছেন যে, আবদুল মালিক তাকে হত্যা করেছেন- এই কর্থাটি অধিকতর সত্য । মহান আল্লাহই ভাল জানেন। রর ৮১ হিজরী সন রানির এবং এই যুদ্ধে মুসলমানগণ বহু গনীমতের মাল অর্জন করে। এই সনে বুকায়র ইব্ন 'বিশাহ নিহত হয়। বুজায়র ইব্ন ওয়ারকা সারিমী তাকে হত্যা করে। বুকায়র একজন নামকরা সাহসী শাসনকর্তা ছিল। এরপর বুকায়র হত্যার প্রতিশোধ নেয়ার লক্ষ্যে তার সম্প্রদায়ের এক ব্যক্তি প্রস্তুত হয়। তার নাম সা'সা“আ ইব্ন হারব আওফী সারিমী | সে বুকায়রের হত্যাকারী বৃজায়র ইব্ন ওয়ারকাকে হত্যা করে । বুজায়র তখন সেনাপতি মুহাল্লাবের পাশে বসা ছিল৷ সাসা“আ তাকে খঞ্জরের আঘাত করে। বুজায়র গুরুতর আহত হয়। তাকে সেখান থেকে তার বাড়ীতে নিয়ে যাওয়া হয়; তখন তার অবস্থা শেষ পর্যায়ে ৷ মুহাল্লাব সা*সা“আকে গ্রেপ্তার করেন। তারপর তাকে আহত বুজায়রের নিকট পাঠিয়ে দেয়া হয়। তাকে নাগালের মধ্যে পেয়ে বুজায়র বলল, ওর মাথাটা আমার পায়ের নিকট চেপে ধর। লোকজন তাই করল মুমূর্ষ বুজায়র তার বর্শা - দিয়ে সা“সাঁআকে খোঁচা মারে এবং তাকে হত্যা করে । আর অবিলম্বে বুজায়রও মারা যায়। আনাস ইব্ন তারিক বুজায়রকে বলেছিল সা“সাআকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে দাও কারণ, তুমি বুকায়রকে হত্যা করেছ বলে সে তোমাকে আঘাত করেছে। কিন্তু সে বলল, না, তা হবে না। সে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আমার মৃত্যু হবে না। এরপর সে সা“সা“আকে. হত্যা করে। চার নগেজো ছার হুর নর সাসানাকে হত বর হা আল্লাহই ভাল জানেন। | ইবনুল আশআছের বিদ্বোহ আবূ মিখনাফ বলেন যে, রা বলেন, এই বিশৃংখলা শুরু হয ৮২. সনে। ইব্ন জারীর এটিকে ৮১ সল্র ঘটনা হিসেবে লিপিবদ্ধ করেছেন। তাই.আমরা এটিকে এই সনে উল্লেখ করছি। | এই ফিতনা ও বিশৃংখলার মূল কারণ এই ছিল যে, শাসনকর্তা হাজ্জাজ সেনাপতি ইবৃনুল আশআছকে ঘৃণা করত। ইব্নুল আশআছ তা বুঝতেন কিন্তু বিচক্ষণতা হেতু সেটি প্রকাশ করতেন না। বরং মনে মনে তার প্রতিশোধ স্পৃহা লালন করতেন। তিনি হাজ্জাজের পদদ্যুতি কামনা করত । হাজ্জাজ তাকে এক বিশাল সেনাদলের সেনাপতি নিযুক্ত করেছিল । ওই সেনাদল প্রেরণ করা হয়েছিল তুকী বিরোধী অভিযানে । ইতিপূর্বে সে বিষয়ে আলোচনা হয়েছে। হাজ্জাজ তাকে তৃকী সম্রাট রাতবীলের রাজ্যে প্রবেশ করার জন্যে নির্দেশ দিয়েছিল। ইব্নুল আশআছ অগ্রসর হয় এবং অনেক তুকীঁ শহর নগর দখল করে নেন। এরপর তিনি তার অনুগামী . সৈনিকদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে, এই বৎসর.তারা এখানে অবস্থান করে বিশ্রাম নিবে এবং তি বৃদ্ধি করবে। পরবতী বৎসর পুনরায় অভিযান চালিয়ে তুকী রাজধানীসহ সকল নগর জনপদ দখল করে নিবে। | ইব্নুল আশআছ তার এই পরিকল্পনার কথা হাজ্জাজকে লিখে জানান। হাজ্জাজ ফিরতি চিঠিতে তার পরিকল্পনা ও সিদ্ধান্তকে উদ্ভট ও অবাস্তব আখ্যায়িত করে। সে ইবৃনুল আশআছকে একজন নির্বোধ, ভীতু ও কাপুরুষ আখ্যায়িত করে দোষারোপ করে । সে তাকে যুদ্ধ বিমুখ বলে অপবাদ দেয়। এবং অবিলম্বে অবশ্যই রাতবীলের রাজ্যে প্রবেশের নির্দেশ দেয়। এই সির রা হুজি বানর তাগিদ দেয়। ভা, নিহত 0017
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।