Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-াবদায়া ওয়ান নিহায়া ৬৫ কথিত আছে যে, আমীর মুআবিয়া যখন হজ্জে গিয়েছিলেন, তখন মারওয়ানের বাড়ীতে উঠেছিলেন এবং একদিন তার নিরাপত্তা প্রহরীকে বললেন, দেখ তো দরযায় হযরত হাসান কিংবা হুসায়ন কিংবা আবু জা“ফর কিংবা অমুক-অমুককে পাও কিনা ? তিনি আরো কয়েকজনের নাম বলে দিলেন । প্রহরী বের হলো । ফিরে এসে বলল, না, কাউকেই দেখা গেল না। পরে তাকে জানানো হলো যে, তারা সকলে আবদুল্লাহ্‌ ইবন জা“ফরের বাড়ীতে দুপুরের খাবার খেতে বসেছেন। প্রহরী গিয়ে সংবাদটি মুআবিয়াকে জানাল । তিনি বললেন, আমিও তো তাঁদেরই মত একজন। মুআবিয়া রো) লাঠিটি হাতে নিয়ে তাতে ভর দিয়ে হযরত ইব্‌ৃন জাফরের (রো) বাড়ীর দ্রযায় উপস্থিত হলেন। ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন । ভেতরে প্রবেশ করলেন। হযরত আবদুল্লাহ্‌ তাকে সবার মাঝখানে বসালেন। মুআবিয়া (রা) তাকে বললেন, জা“ফর পুত্র তোমার খাবার কোথায় ? ইব্‌ন জাফর (রা) বললেন, আপনার যা খাবার আগ্রহ আছে তা আনয়নের নির্দেশ দিন৷ মুআবিয়া (র) বললেন, আমাকে মগজ খাওয়াবে । ইব্‌ন জাঁফর (রো) খাদেমকে বললেন, মগজ নিয়ে আস। সে প্লেট ভর্তি মগজ নিয়ে এল। আমীর মুআবিয়া তা খেলেন। এরপর ইব্ন জাফর গোলামকে আর এক প্লেট মগজ আনতে নির্দেশ দিলেন। সে মগজভর্তি আরেকটি প্লেট নিয়ে আসে । এভাবে তিন বারে তিন প্রেট মগজ আনা হলো এবং আমীর মুআবিয়া (রা) তা খেলেন। এ আয়োজন দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং বললেন, ওহে ইবৃন জাফর! প্রচুর দান-সাদাকা না করলে. আপনার তৃত্তি আসে না তাই না? ভোজন শেষে আমীর মুআবিয়া (রা) ঘর থেকে বের হবার পর তিনি তাকে ৫০ (পঞ্চাশ) হাজার দীনার উপহার প্রদানের নির্দেশ দিলেন । হযরত আবদুল্লাহ্‌ ইব্ন জা“ফর (রা) আমীর মুআবিয়ার রো) বন্ধু ছিলেন। প্রতি বৎসর তিনি অন্তত একবার আমীর মুআবিয়া (রা)-এর দরবারে যেতেন। অতঃপর আমীর মুআবিয়া (রা) তাকে দশ লক্ষ দিরহাম উপহার স্বরূপ দিতেন এবং তাঁর একশটি প্রয়োজন পূরণ করতেন। আমীর মুআবিয়া (রা) তার মৃত্যুর পূর্বে পুত্র ইয়াধীদকে এ বিষয়ে ওসিয়াত করে গিয়েছিলেন। পরবতীতে মেহমানরূপে ইব্‌ন জা“ফর ইয়াধীদের নিকট উপস্থিত হন। ইয়াধীদ বলল, আমার আব্বা আমীরুল মু'মিনীন মুআবিয়া রো) আপনাকে প্রতি বৎসর উপহার স্বরূপ কী দিতেন ? ইব্‌ন জাফর বললেন ১০ (দশ) লক্ষ দিরহাম। ইয়াধীদ বলল, আমি তার গুণ বৃদ্ধি মনযুর করলাম । অতঃপর ইয়াধীদ তাকে ফি বসর ২০ (বিশ) লক্ষ দিরহাম উপহার প্রদান করত । এই প্রসঙ্গে আবদুল্লাহ্‌ ইব্‌ন জাফর (রা) ইয়াধীদকে বলেছিলেন, এ কথাটি ইতোপূর্বে আমি আপনি ব্যতীত কাউকে বলিনি আর পরবতীঁতেও কাউকে বলব না । উত্তরে ইয়াধীদ বলল, এ পরিমাণ উপহার আমার পূর্বে টিটাচনদ বত8 কেউ কেউ বলেছেন যে, ইব্‌ন জাঁফরের একটি দাসী ছিল৷ সে ভাল গান গাইতে পারত। তার নাম ছিল আম্বারাহ। তিনি ওই দাসীকে খুবই ভালবাসতেন । একদিন ইয়াধীদ ইব্‌ন মুআবিয়া তার বাড়ীতে উপস্থিত হয়। দাসীটি তখন গান গাইছিল। তার গান শুনে ইয়াধীদের মনে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, কিন্তু ইব্ন জাফরের নিকট ওই দাসী চাওয়ার সাহস তার ছিল না । কিন্তু তার মনে দাসীর প্রতি আকর্ষণ থেকেই যায়, এবং তা বরাবর বাড়তেই থাকে। ইতোমধ্যে তার পিতা মুআবিয়া €রা) মারা যান। এ সময়ে ইয়াধীদ ওই দাসীটির সম্পর্কে ' খোঁজখবর জানার জন্য গোপনে একজন লোক পাঠায় । লোকটি মদীনা শরীফ আগমন করে এবং ইব্ন জাফর (রা)-এর বাড়ীর কাছাকাছি অবস্থান করতে থাকে । সে তার নিকট প্রচুর হাদিয়া-তোহকা নিয়ে যায়, তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। এক পর্যায়ে সে দাসীটি হস্তগত করে এবং সেটিকে ইয়াধীদের নিকট নিয়ে আসে । --৯ সমগ্.2117001109.001)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।