001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ এরপর তিন যুদ্ধ শুরু করলেন এবং শহীদ হলেন। মহান আল্লাহ্ তীর প্রতি সুষট হোন। তার বনু সাথী ওই যুদ্ধে মারা গিয়েছে। এরপর যারা বের হতে চেয়েছে তারা উবায়দুল্লাহ্ ইব্ন আবু বাকরা এর সাথে রাতবীলের এলাকা থেকে বেরিয়ে আসে । এদের সংখ্যা ছিল খুব কম। এই পরাজয়ের সংবাদ হাজ্জাজের নিকট পৌছে যায় । সে ভাল মন্দ সব মেনে নেয়। এবং খলীফা আবদুল মালিককে তা অবহিত করে। এ প্রসঙ্গে বুতবীলের বিরুদ্ধে নতুন অভিযান প্রেরণ করার বিষয় পরামর্শ চায়, হাজ্জাজের চিঠি যখন খলীফা আবদুল মালিকের নিকট পৌছে তখন তিনি হাজ্জাজের সাথে একমত্য পোষণ করে সেনা প্রেরণের নির্দেশ দেন, এবং খুব তাড়াতাড়ি অভিযান পরিচালনার আদেশ দেন। হাজ্জাজের নিকট চিঠি পৌছার পর অবিলম্বে হাজ্জাজ সৈন্য সমাবেশ করতে থাকে ।. সে বহু সৈন্যের এক বিশাল যোদ্ধা দল গঠন করে। পরবর্তী বৎসরের আলোচনায় আমরা এটি বিস্তারিতভাবে উল্লেখ করব। কেউ কেউ বলেছেন, রাতবীলের বিরুদ্ধে এই যুদ্ধে হযরত শুরায়হ ইব্ন হানী (রা)-এর সাথে প্রায় ত্রিশ হাজার মুসলিম সৈনিক নিহত হয়। সে মুহূর্তে একটি রুটি বিক্রি হয়েছিল এক দীনারে। মুসলিম যোদ্ধাগণ ভীষণ কষ্ট ভোগ করেছে। তাদের বহু লোক অনাহারে মারা গেছে। ইন্না লির্াহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। অবশ্য মুসলমানগণ বহু তুকাঁ সৈন্যকে হত্যা করেছিল। ওই যুদ্ধে মুসলমানদের ছিগুণ তুকীঁ সৈন্য নিহত হয়েছিল । ২... কথিত আছে যে, এই সনে বিচারপতি কাধী শুরায়হ উক্ত পদে ইস্তিফা দিয়েছিলেন। হাজ্জাজ তার ইস্তিফা গ্রহণ করে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করে । ওই পদে আবু বুরদাহ ইব্ন আবু মুসা আশআরীকে নিয়োগ দেওয়া হয়, গত সনে অর্থাৎ ৭৮ হিজরী সনের আলোচনায় বিচারপতি শুরায়হ এর জীবনী উল্লেখ করা হয়েছে। আল্লাহই ভাল জানেন। _ ওয়াকিদী, আবু মাশার. ও অন্যান্য ইতিহাসবিদ বলেছেন. যে, এই সনে হজ্জে নেতৃতু দিয়েছেন আবান ইব্ন উছমান (রা)। তিনি তখন মদীনা শরীফের শাসনকর্তা । খারিজী নেতা, আবু নুআমাহ কাতারী ইব্ন ফুজাআ তামীমী এই সনে নিহত হয়, সে একজন সুপ্রসিদ্ধ সাহসী, বীর ও সুপুরুষ ছিল। কথিত আছে যে, সে ২০ বৎসর যাবত এমন ছিল যে, তার ভক্ত ও অনুসারীগণ তাকে খলীফা জ্ঞানে সালাম দিত। হাজ্জাজের নিযুক্ত সেনাপতি মুহাল্সাবের সৈন্যদের সাথে তার বহযুদধবিশ্হ হয়। এই বিষয়ে কিছু আলোচনা আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি। . | তার আবির্ভাব ঘটেছিল হযরত মুসআব ইব্ন যুবায়রের (রা) সময়ে । সে বহু রাজ্য ও সেনাছাউনি দখল করে নিয়েছিল। তার এ সকল ঘটনা ইতিহাসে উল্লেখযোগ্য স্থান পেয়েছে। এক পর্মায়ে বিশাল এক সেনাদল প্রেরণ করা হয়েছিল তাকে শায়েস্তা করার জন্যে । কিন্তু সে ওই সেনাদলকে পরাজিত করে। .কথিত আছে যে, একদিন এক হারূরী লোক কাতারীর উপর আক্রমণ করার জন্যে এগিয়ে যায়, কাতারী তখন একটি দুর্বল ঘোড়ার পিঠে উপবিষ্ট । তার হাতে ছিল লোহার একটি রড, হানধরী লোকটি কাতারীর কাছাকাছি গিয়ে পৌছে। কাতারী তার মুখের পর্দা সরিয়ে ফেলে। তার মুখ দেখেই হার্রী ভয়ে দৌড়াতে থাকে, পালাতে থাকে । কাতারী ডেকে ডেকে বলছিল. ওহে যাচ্ছ কোথায় ? শুধু মুখ দেখেই মার-পিট আঘাতের স্বাদ না নিয়েই দৌড়াচ্ছ, লজ্জা কহে না রহ লোক রন্হ্ আপনার মত লোক দেখে পালানোতে কেউ লজ্জাবোধ করবে না। দ$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।