001161715 ৫৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া মিথ্যাবাদী আখ্যায়িত করেন এবং তার দাবী প্রত্যাখ্যান করেন। এরপর তীরা দুজনেই খলীফা আবদুল মালিক ইব্ন মারওয়ানের নিকট গমন করেন এবং হারিছের ভপ্তামীর কথা তাকে জানান। খলীফা আবদুল মালিক অবিলষে তাকে খলীফার দরবারে উপস্থিত হবার নির্দেশ জারি করেন। হারিছ পালিয়ে যায়। গোপনে সে বায়তুল মুকাদ্দাস এলাকায় চলে যায় এবং গোপনে মানুষকে তার মতাদর্শের দিকে আহ্বান করতে থাকে । কিন্তু খলীফা তার বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করেন এবং নিজে নাসিরিয়াহ নগরীর দিকে যাত্রা করেন । তিনি সেখানে গিয়ে অবস্থান নেন। নাসিরিয়্যাহ অঞ্চলের এক লোক খলীফার সাথে সাক্ষাত করে । লোকটি হারিছের নিকট যাতায়াত করত । হারিছ তখন বায়তুল মুকাদ্দাস এলাকায় অবস্থান করছিল। খলীফা প্রতারক হারিছের অবস্থান জানতে চান। লোকটি হারিছের অবস্থান সম্পর্কে খলীফাকে অবহিত করে। সে খলীফাকে অনুরোধ করে তার সাথে একদল তৃকীঁ-সৈন্য পাঠাতে, যাতে ওদেরকে নিয়ে সে হারিছকে ঘিরে ফেলতে পারে এবং ধরে আনতে পারে । তিনি তার সাথে একদল সৈন্য পাঠালেন। এবং বায়তুল মুকাদ্দাসের উপ-প্রশাসককে নির্দেশ দিলেন এই লোকটির আনুগত্য করতে এবং তার কথামত কাজ করতে । লোকটি তার সাথী সৈন্যদেরকে নিয়ে বায়তুল মুকাদ্দাসের নাসিরিয়্যাহ অঞ্চলে গিয়ে পৌছিল। বায়তুল মুকাদ্দাস এলাকার প্রশাসক তার খিদমতে হাযির হল। লোকটি তাকে যত পারা যায় মোমবাতি সংগ্রহ করার জন্যে নির্দেশ দিল এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তির হাতে একটি করে মোমবাতি প্রদান করার জন্যে, সে সকলকে নির্দেশ দিল যে, তার ইঙ্গিত পাওয়া মাত্র সকলে যেন রাতের অন্ধকারে সড়ক ও গলিপথে সর্বত্র মোমবাতি জ্বালিয়ে নেয়। যাতে হারিছ কোন প্রকারেই লুকিয়ে থাকতে না পারে। নাসিরিয়্যাহ-এর লোকটি নিজে হারিছের আস্তানায় প্রবেশ করল প্রহরীকে বলল, আমি নবীর সাথে দেখা করার অনুমতি চাই। প্রহরী বলল, এত রাতে অনুমতি দেয়া যাবে না। ভোর হলে দেখা যাবে । তখন নাসিরীয় লোকটি চীৎকার দিয়ে বলল, সকলে মোমবাতি জ্বালাও। অবিলম্বে সকলে মোমবাতি জ্বালিয়ে দিল । এখন চারিদিকে আলো আর আলো । রাত যেন দিনে পরিণত হল । নাসিরীয় লোকটি হারিছকে পাকড়াও করতে গেল, সে একটি গর্তে লুকিয়ে গেল তার সাঙ্গ পাঙ্গরা বলতে লাগল, হায় এই দুর্মুখেরা আল্লাহ্র নবীকে পাকড়াও করতে চায়। তাকে তো আসমানে তুলে নেয়া হয়েছে। নাসিরীয় লোকটি মাটির গর্তে হাত ঢুকিয়ে দিল। সে হাতে হারিছের জামা-কাপড়ের নাগাল পেল । সে প্রচণ্ড শক্তিতে জামা ধরে টান দিল। টেনে হারিছকে বের করে আনল । সে সাথী তুকীঁ সৈনিকদেরকে বলল, এবার তোমরা একে বন্দী কর। তারা তাকে শিকলে বেঁধে ফেলল । কথিত আছে -যে, তার গলায় আটকানো শিকল একাধিকবার গলা থেকে খসে পড়ে গিয়েছিল। তারা বার বার সেটি আটকে দিয়েছিল। প্রতারক হারিছ তখন বলছিল £ 81545552591 ০ ৯১০1০ ৫০৪ 05055 0 ২৮১০৪ ৮০৮০5 (001 *০১১ “বল আমি বিভ্রান্ত হলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎপথে থাকি তবে তা এ জন্যে যে, আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ করেন। তিনি সর্বশ্রোতা, সন্নিকট । (সাবা -৩৪ ৪ ৫০)। হারিছ তাকে গ্রেপ্তারকারী তুকাঁ সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলল 8 1১1 ১.৯) 15851 রী ০১ ০১৯৪৫ €তোমরা কি এমন এক লোককে হত্যা করতে চাও যে বলে, আমার ড//ড/.2110000109.000)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।