0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯ রিয়াশী বলেছেন, এক লোক বিচারপতি শুরায়হকে বলেছিল আপনি তো খুব দুঃখজনক অবস্থায় আছেন। উত্তরে শুরায়হ বললেন, আমি দেখছি আপনি এমন লোক, নিজের প্রতি আল্লাহ্র দেয়া নিআমত দেখতে পাননা; কি অন্যকে দেয়া আল্লাহ্র নিলামত ঠিকই দেখতে পান। তাবারানী বলেন, হিরন রানির দহ সাম'আন থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বিচারপতি শুরায়হ তার এক ভাইকে লিখেছিলেন । ওই ভাই কিন্তু প্লেগ রোগের, ভয়ে অন্যত্র চলে গিয়েছিল । তিনি লিখলেন, বস্তুতঃ তুমি যে স্থানে রয়েছ.সে স্থান এবং তুমি যেস্থান থেকে পালিয়ে গিয়েছ সে স্থান সবইতো সেই মহান সত্তার দৃষ্টির অন্তর্গত যিনি যাকে ধরতে চান কেউ তাকে অক্ষম করতে পারে না। কেউ পালিয়ে গিয়ে তার হাত থেকে বাচতে পারে না। তুমি যে স্থান ছেড়ে এসেছ সেখানে তো মৃত্যুর নির্দিষ্ট সময় আসার আগে কারো মৃত্যু ঘটেনি এবং ওই স্থানে যুগ পরিক্রমা কারো উপর যুলুম করেনি। বরং তুমি এবং ওরা সবাই একই বিছানায় অবস্থান করছ। মহা শক্তিমান মা'বৃদের পক্ষ থেকে পাকড়াও করার সময় খুবই নিকটে । আবূ বকর ইব্ন আবূ শায়বাহ বলেছেন, আলী ইবৃন মুসহির শুরায়হ থেকে বর্ণনা করেন যে, হযরত উমার (রো) তাকে লিখেছিলেন, “আল্লাহ্র কিতাবে বর্ণিত কোন বিধান বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি হলে আপনি ওই বিধানের. আলোকেই রায় প্রদান করবেন। আল্লাহ্র কিতাবে নেই এমন কোন বিধানের আশায় কিতাবের এই বিধান পরিত্যাগ করবেন না। আপনি রাসূলুল্লাহ্ (সা)-এর সুন্নতের আলোকে রায় দেয়ার সম্ভাবনা খুঁজে দেখুন। সুন্নাত ও হাদীসের মধ্যে ফায়সালা খুঁজে পেলে তাই ঘোষণা করুন। যদি এমন সমস্যার সম্মুখীন হন যার ফায়সালা সরাসরি কুরআন ও সুন্নাহতে পাওয়া যাচ্ছে না, তাহলে ইজমা তথা মুসলমানদের একমত্য প্রতিষ্ঠিত বিষয়ে ফায়সালা খুঁজে দেখুন এবং সেই অনুযায়ী রায় ঘোষণা করুন। অন্য বর্ণনায় আছে যে, এমতাবস্থায় সৎকর্মশীল ব্যক্তিবর্গ কী ফায়সালা দিয়েছেন তা খুঁজে দেখুন এবং সেই মুতাবিক রায় ঘোষণা করুন। আর. যদি সেখানেও ফায়সালা না থাকে তবে আপনার ইখতিয়ার । আপনি চাইলে নিজ বিবেচনায় ফায়সালা দিবেন অথবা তা থেকে বিরত থাকবেন। কিরে নিহিডিতে কডিনালা গার বির রাকাত আমি ভান নে হরি জা যালা আলাইকুম ।” শুরায়হ বলেন, আমি হযরত আলী রো)-এর সাথে একবার কৃফার বাজারে উপ্রস্থিত ছিলাম। তিনি জনৈক নসীহতকারীর নিকট গিয়ে দাড়ালেন। ওই নসীহতকারীকে ডেকে বললেন, তুমি এখন উপদেশ খয়রাত করছ অথচ আমরা এখনো রাসূলুল্লাহ্ (সা)-এর তিরোধানের সময়ের কাছাকাছি সময়ে রয়েছি? আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। তুমি উত্তর দিলে আমি আর জিজ্ঞেস করব না। উত্তর দিতে না পারলে আমি তোমাকে শাস্তি দিব। ওই. ব্যক্তি বলল, আমীরুল মু'মিনীন! আপনি তবে জিজ্ঞেস করুন যা আপনি জিজ্ঞেস করতে চান। হযরত আলী (রা) বললেন, ঈমানের মযবুতি এবং ঈমানের বিচ্যুতি কিসে হয়? লোকটি বলল, সংযম ও পরহেযগারী দ্বারা ঈমান মযবৃত ও দৃঢ় হয় আর লোভ-লালসার ফলে. ঈমানের বিচ্যুতি ও.বিচ্ছেদ ঘটে । হযরত আলী (রা) বললেন, হা তাই বটে, তুমি তোমার: উপদেশ দিয়ে যাও। কেউ কেউ বলেছেন যে, ওই উপদেশ দানকারী ব্যক্তিটি ছিলেন নাওফ আল বুকালী। | এ রুনু দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।