001161715 ৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জানতে পারবে মাযলুমের কী পরিমাণ হক তারা নষ্ট করেছে। যালিম ও অন্যায়কারী ব্যক্তি শাস্তি ভোগের অপেক্ষায় থাকে আর মাযলুম ও নির্যাতিত ব্যক্তি সাহায্য প্রাপ্তির অপেক্ষায় থাকে। ইমাম আহমদ (র) এই হাদীস উদ্ধত করেছেন ইসমাঈল ইব্ন উলাইয়াহ ইব্রাহীম সূত্রে । আ'“মাশ (র) বলেন, একদিন বিচারপতি শুরায়হ পায়ে ব্যথা অনুভব করলেন, তারপর পায়ে মধু মালিশ করলেন এবং রোদে বসে থাকলেন । তার অসুস্থতার খোজ খবর নিতে তার শুভাকাংখিগণ তার নিকট উপস্থিত হয়, তারা বলল, কেমন লাগছে আপনার ? তিনি বললেন, ভাল লাগছে। তারা বলল, পা-টা ডাক্তারকে দেখাননি ? তিনি বললেন, হা দেখিয়েছি তো, তারা বলল, ডাক্তার কী বললেন ? তিনি বললেন, ভাল হয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্য বর্ণনায় আছে যে, তার বৃদ্ধাঙ্গুলে ফৌড়া উঠেছিল। তার সুহ্ৃদরা বলল, ডাক্তারকে আঙ্গুলটি দেখাননি ? তিনি বললেন, যিনি ডাক্তার তিনিই তো এই ফোঁড়া সৃষ্টি করেছেন। ইমাম আওযাঈ (র) বলেন, আবদাহ ইব্ন আবু লুবাবাহ বলেছেন যে, হযরত আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা)-এর খলীফা পদে আসীন হওয়া বিষয়ক বিশৃংখলা বিদ্যমান ছিল ৯ (নয়) বছর । এ বিষয়ে বিচারক শুরায়হ কাউকে জিজ্ঞেসও করতেন না আর কেউ তাকে এ বিষয়ে কিছু বলতওনা ৷ এই কথাটি ইব্ন ছাওবান আবদাহ্ সূত্রে শাবীর মাধ্যমে শুরায়হ থেকে উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন যে, ওই ফিতনার সময় আমি সে সম্পর্কে কিছুই জিজ্ঞেস করিনি । এক ব্যক্তি বলল, আমি যদি আপনার মত হতাম তাহলে. কবে মরে যেতাম তার কোন পরোয়াই করতাম না। শুরায়হ বললেন, ০০০০৪ বুঝবেন কী করে? শাকীক ইব্ন সালামাহ্ শুরায়হ্ থেকে উদ্ধৃত করেছেন যে, ফিতনার মেয়াদকালে আমি-এ বিষয়ে কিন্তু জানতে চাইনি । আমাকে কিছু জানানোও হয়নি। আর আমি কোন্ মুসলমানের প্রতি কিংবা কোন অমুসলিমের প্রতি এক দিরহাম কিংবা এক দীনার পরিমাণ অন্যায়-অবিচার করিনি। প্রসঙ্গত্রমে আবূ ওয়াইল বললেন, আমি যদি আপনার মত হতাম তাহলে আমি মৃত্যুবরণকেই পসন্দ করতাম । এবং তাতে করে তীর অন্তরে স্থান করে নিতাম। শুরায়হ বললেন, তাহলে এইখানে কী অবস্থা তা কেমন করে জানবেন ? অপর বর্ণনায় “তাহলে আমার মনের অবস্থা কেমন ছিল তা কী করে জানবেন ? পরিস্থিতি তো এমন ছিল যে, দু মুবক পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের প্রত্যেকেই আমার নিকট অন্যজনের চাইতে অধিক প্রিয় । বিচারপতি শুরায়হ একদিন দেখলেন যে, কতক লোক খেলাধুলা করছে। তিনি তাদেরকে বললেন, ব্যাপার কি তোমরা খেলায় মত্ত হয়েছ কেন ? তারা বলল, এখন তো আমরা কাজ কর্ম সেরে মুক্ত হয়েছি। তিনি বললেন, ঝামেলামুক্ত লোকের কাজ তো এটা নয়। (বরং ঝামেলামুক্ত লোকের কাজ হলো আল্লাহ্র ইবাদতে নিয়োজিত. হওয়া)।. সিওয়ার ইব্ন আবদুল্লাহ আল আশ্বরী যথাক্রমে আলা ইব্ন জারীর আল আন্বরী আবূ আবদুল্লাহ্ সালিম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, একদিন আমি বিচারপতি শুরায়হ-এর নিকট উপৃস্থৃত হলাম। তখন.একজন লোক তীর নিকট এগিয়ে গেল। লোকটি তাকে বলল, “আপনি কোথায় আছেন? শুরায়হ বললেন, তোমার ও দেয়ালের মধ্যখানে আছি। লোকটি বলল, আমি একজন সিরিয়ার নাগরিক। তিনি বললেন, তা তো দূরে বহুদূরে । লোকটি বলল, আমি একজন মহিলাকে বিয়ে করেছি। তিনি বললেন, শুভ বিবাহ, একমত্য এবং সন্তান-সন্ততিতে ভরে উঠুক তোমার সংসার । লোকটি. বলল, আমি তার জন্যে একটি ঘর দেয়ার শর্ত করেছি। শুরায়হ বললেন, শর্ত দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।