001161715 ৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া তারা চীৎকার দিয়ে বলেছিল, আমীরুল মুমিনীন পানিতে ডুবে গিয়েছেন, ওদের ঘোষণা শুনে হাজ্জাজের সৈনিকেরা বুঝতে পারে যে, শাবীব পানিতে ডুবে মারা গিয়েছে । তারা এগিয়ে আসে এবং তার মরদেহ উদ্ধার করে। * শাবীবের মৃত্যু সংবাদ পৌছে তার মায়ের নিকট । সংবাদ যারা নিয়ে গিয়েছিল তাদেরকে সে বলেছিল, হা তোমরা ঠিকই বলেছ যে, সে মারা গিয়েছে। আমি তাকে গর্ভধারণ কালে স্বপ্রে দেখেছিলাম । তার মধ্য থেকে একটি অন্নিক্ষুলিঙ্গ বের হয়েছে । তখনই আমি বুঝে নিয়েছি যে, অগ্নিশিখা পানি ছাড়া নেভানো যায় না। পানি ব্যতীত অন্য কিছু এটি নিভাতে পারবে না। তার মাতা ছিল একজন ক্রীতদাসী । তার নাম জাহবারা । সে রূপবত্তী, অন্যতম শ্রেষ্ঠ সাহসী ও বীরাঙ্গনা ছিল। পুত্র শাবীবের সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সে শক্রুর বিরুদ্ধে যুদ্ধ করত। ইব্ন খাল্সিকান বলেছেন যে, শাবীবের মাতা এই যুদ্ধেই মারা গিয়েছিল । তাই যুদ্ধে শাবীবের স্ত্রী গাযালাও নিহত হয়। সেও প্রচণ্ড শক্তিমতী ও সাহসী মহিলা ছিল৷ সে যুদ্ধ করত প্রচণ্ড . দক্ষতার সাথে । পুরুষ বীর যোদ্ধারা তার মুকাবিলায় হেরে যেত। শাবীবের পত্বী গাযালাকে শাসনকর্তা হাজ্জাজ নিজে ভীষণ ভয় করত । এ প্রসঙ্গে জনৈক কবি বলেছেন- ৯৪:০৭। ১৫৪০ ১০ ০8০ ৯১» 2০ ৩০৯] ৬৪৩ গে ৯০৪ শাসনকর্তা হাজ্জাজ আমাদের নিকট আসে সিংহ হয়ে । যুদ্ধে সে কোমল দেহের উটপাখীর ছানা । হুইসেলের শব্দ শুনে সে দূরে পালিয়ে যায় । রা ১৮ ৯৮৯ এ এর৪3535 ৯ 2৬। ০৪ 2055.) ০১৮০৩ কেন আপনি যুদ্ধক্ষেত্রে গাযালা-এর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন না? বরং আপনার অন্তর হলো পক্ষী শাবকের দু” বাহুর মধ্যখানে । আপনার অন্তর পাখীর অন্তরের ন্যায় ভয়ার্ত-সন্ত্স্ত ও দুর্বল। রর | বর্ণনাকারী বলেন, খারিজী নেতা শাবীব ইব্ন ইয়াধীদ নিজেকে খলীফা.বলে দাবী করেছিল এবং আপন বলয়ে আমীরুল মু'মিনীন নামে তাকে ডাকা হত। মহান আল্লাহ্ যেভাবে তাকে স্তব্ধ করে দিয়েছেন যদি তা না করতেন তাহলে কালে সে সর্বজন স্বীকৃত খলীফা হয়ে যেত বটে। কেউই তাকে প্রতিরোধ করতে পারত না। বস্তুত মহান আল্লাহ্ হাজ্জাজের মাধ্যমে তাকে থামিয়ে দিয়েছেন। খলীফা আবদুল মালিকের নির্দেশে সিরীয় সেনা-অভিযান প্রেরণ করায় এই ফল হয়েছে। ও | শাবীবের ঘোড়া এখন তাকে দুজায়ল১ নদীর পানিতে ফেলে দিয়েছিল । তখন একলোক তাকে বলেছিল” ওহে আমীরুল মুমিনীন খলীফা! আপনি কি ডুবে যাচ্ছেন ? উত্তরে শাবীব বলেছিল । “এতো পরাক্রমশালী-মহাজ্ঞানী আল্লাহ্র সিদ্ধান্ত তাকদীর ।” এরপর তাকে পানি থেকে উদ্ধার করে হাজ্জাজের নিকট নেয়া হল। তার নির্দেশে বুক চিরে তার হৃৎপিণ্ড বের করা হল । দেখা গেল সেটি পাথরের ন্যায় শক্ত । শাবীব ছিল দীর্ঘাঙ্গী গৌরবর্ণের মানুষ । তার জন্ম তারিখ ২৬ হিজরী সনের ১০ই যিলহাজ্জ ঈদুল আযহার দিবস। শাবীবের মৃত্যুর সময়ে তার . এক অনুসারীকে বন্দী করা হয়েছিল। তাকে উপস্থিত করা হয়েছিল খলীফা আবদুল মালিকের নিকট । আবদুল মালিক তাকে বলেছিলেন, তুমি কি এই কবিতার রচয়িতা ? রি: ০১৩ ৩০০০৩ ৯ হিও 03১০ 044১০ এ 58 তোমাদের মধ্যে যদি মারওয়ান, তার পুত্র, আমর, হাশিম ও হাবীব থেকে থাকে। ১. আহওয়াযের একটি নদী । দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।