0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া পয ₹ ৪১ অভিযান পরিচালনার জন্যে নির্দেশ দিয়েছিল। বসরার শাসনকর্তা হাকাম ইব্ন আইয়ুব ছিল হাজ্জাজের জামাতা । হাজ্জাজ তাকে শাবীবের মুকাবিলার জন্যে ৪০০০ সৈন্য প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছিল। এরা সুফয়ান ইবৃন আবরাদের নেতৃত্বাধীনে কাজ করবে। শাসনকর্তা হাকাম ইব্ন আইয়ুব তাই করে। তারা শাবীবের খৌজে অভিযানে বের হয়। ইব্ন আবরাদের সাথে বহু সিরীয় সৈন্য ছিল। বসরার সৈন্যগণ গিয়ে মিলিত হয় ইব্ন আবরাদের নেতৃত্বাধীন সিরীয় সৈন্যদের সাথে । উভয় দলের সৈন্য মিলে এক বিশাল সেনাদলে পরিণত হয়। তারা শাবীবের খোজে অভিযানে বের হয়৷ তাকে তার খুঁজে পেল । খারিজী ও সরকারী বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। উভয় পক্ষ ধৈর্যের সাথে অবিচল থাকল । এরপর হাজ্জাজ বাহিনী খারিজীদের উপর একটি সম্মিলিত ও প্রচণ্ড আক্রমণ পরিচালনা করল । খারিজীগণ সংখ্যায় কম ছিল বটে । হামলা ঠেকাতে না পেরে তারা সামনের দিকে পালিয়ে গেল। ওখানে একটি সেতুর উপর গিয়ে থামতে তারা বাধ্য হয়। প্রায় একশত অনুসারী নিয়ে শাবীব ওখানে অবস্থান নেয়। সুফয়ান ইব্ন আবরাদ শাবীবের সাথে এঁটে উঠছিল না। সেতুর নিকট পুনরায় ভীষণ যুদ্ধ হয়৷ দিনভর চলে সেই যুদ্ধ। শাবীবও তার সাথিগণ সরকারী বাহিনীকে ওখান থেকে পেছনে তাড়িয়ে. দেয় । ইব্ন আবরাদ তার সৈনিকদেরকে একযোগে তীর নিক্ষেপের নির্দেশ দেয়। নিক্ষিপ্ত তীরের , মুকাবিলা করতে অপারগ হয়ে খারিজীগণ সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা পাল্টা আক্রমণ চালায় সরকারী বাহিনীর উপর । এই আক্রমণে তারা আবরাদ বাহিনীর ৩০ জন সৈনিক হত্যা করে । ইতোমধ্যে গভীর অন্ধকার নিয়ে রাত নেমে আসে । উভয়পক্ষ যুদ্ধ বিরতি পালন করে । উভয়পক্ষ প্রতিপক্ষের -উপর আরো প্রচণ্ড হামলা করার উত্তেজনা নিয়ে রাত কাটায়। ভোরবেলা খারিজী নেতা শাবীব তার সাথীদেররে নিয়ে সেতু পার হতে যায় । শাবীব সেতুর উপর ছিল তার ঘোড়ার পিঠে। তার সম্মূখে ছিল একটি মাদী ঘোড়া। হঠাৎ তার ঘোড়াটি সম্মুখস্থ মাদী ঘোড়ার গায়ের উপর উঠে যায়। শাবীব তখনো সেতুর উপর । উত্তেজিত ঘোড়ার এক পা পড়ে যায় নৌকার এক পাশে। ঘোড়া পড়ে যায় পানিতে। সাথে শাবীবও। হাবুডুবু খাওয়া অবস্থায় শাবীব বলে, এটাতো “এ জন্যে যে, মহান আল্লাহ্ তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেনই।” এরপর সে পানিতে ডুবে যায়। আবার মাথা উঠায় এবং বলে “এটি পরাক্রমশালী সর্বজ্ঞ প্রষ্টার সিদ্ধান্ত.।” অতঃপর সে পানিতে ডুবে মারা যায়। নেতা শাবীব পানিতে পড়ে গিয়েছে এটা নিশ্চিত হবার পর তার অনুসারী খারিজীগণ “আল্লাহু আকবার' ধ্বনি দেয় এবং সকলে বিক্ষিপ্ত ও ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন শহরে পালিয়ে যায় হাজ্জাজ বাহিনীর প্রধান এগিয়ে আসে । সে শাবীবের মরদেহ পানি থেকে উত্তোলন করে। তখনো তার দেহে যুদ্ধ বর্ম। সেনাপতির নির্দেশে শাবীবের বক্ষ চিরে ফেলা হয়। বের করে আনা হয় তার হৃতপিগু। দেখা গেল সেটি মযবৃত ও শক্ত একটি গোলক । যেন কঠিন পাথর। সি মহা সিক মুভি না । কেউ কেউ বলেছেন যে, শাবীবের অনুসারীদের মধ্যে কেউ কেউ তার প্রতি বিদ্বেষভাবাপন্ন ছিল। কারণ, শাবীবের দ্বারা তাদের জ্ঞাতিগোত্রদের ক্ষতি হয়েছিল৷ শাবীব বাহিনীর পেছনের দিকে থাকার সময় এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে। তারা সিদ্ধান্ত নিয়ে বলে বে, শাবীব সেতুতে উঠলে আমরা তাকেসহ সেতুর খুঁটি কেটে দিব । বস্তুত তারা তাই করে। সেতু ভেঙ্গে পড়ে নৌকার উপর । তার ঘোড়া লাফিয়ে উঠে এবং সে পানিতে ডুবে মারা যায়। দ$৮$.21111001109.0011 -৬
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।