Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া শাবীব ও তার সাথিগণ প্রত্যেকে এক একটি ঘোড়ায় চড়ে অন্যত্র চলে যায় । হাজ্জাজ তার লোকদেরকে ওদের পেছনে ধাওয়া করার জন্যে নির্দেশ দিয়েছিল । তারা আক্রমণ চালায় । এবং ওদেরকে পরাজিত করে দেয়। শাবীব নিরাপত্তা রক্ষী রূপে সবার পেছনে পেছনে যাচ্ছিল । তারা এগিয়ে যাচ্ছিল । হাজ্জাজের লোকেরা তাদের পেছনে ধাওয়া করে। শাবীব তখনো তার ঘোড়ার পিঠে। তন্দ্রালু তন্দ্রালু ভাব। ঘুমের ঘোরে তার মাথা নুয়ে নুয়ে পড়ছিল । হাজ্জাজের সৈন্য শাবীরের খুব কাছাকাছি পৌছে যায়। তার জনৈক অনুসারী তাকে এই পরিস্থিতিতে ঘুমাতে নিষেধ করল। কিন্তু সে কারো কথায় কান দেয়নি। তন্দ্রালু হয়েই এগুচ্ছিল। দীর্ঘক্ষণ এভাবে চলার পর হাজ্জাজ তার সাথীদের একথা বলে ফিরিয়ে আনে যে, ওকে যেতে দাও জাহান্নামের আগুনে পুড়ে মরুক । অরপর তারা তাকে ছেড়ে দিয়ে ফিরে আসে । এরপর হাজ্জাজ কৃষায় প্রবেশ করে । জনসাধারণের উদ্দেশ্যে এক ভাষণ দেয় । ভাষণে সে বলে, ইতোপূর্বে কোন সময়ে শাবীবকে পরাজিত করা যায়নি. এবার প্রথম সে পরাজিত হল । এরপর শাবীবও কৃফাতে প্রবেশ করে । তাকে প্রতিরোধের জন্যে হাজ্জাজের একটি বাহিনী অগ্রসর হয়। বৃধবারে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। জুমুআ দিবস পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে । এই যুদ্ধে হাজ্জাজ বাহিনীর সেনাপতি ছিল হারিছ ইব্‌ন সুআবিয়া ছাকাফী । তার সাথে ছিল ১০০০ অশ্বারোহী সৈনিক। খারিজী নেতা শাবীব হারিছ ইব্‌ন মুআবিয়ার উপর হামলা করে। সে হারিছ ও তার সাথী সেনাদলকে ছত্রভঙ্গ করে দেয়, ওদের অনেক লোককে সে হত্যা করে। সরকারী. বাহিনী পালিয়ে গিয়ে কৃফার নগরীর ভেতরে আশ্রয় নেয়। তারা. রাজপথ ও গলিপথগ্তলোতে প্রতিরক্ষার ব্যবস্থা করে। এ সময়ে হাজ্জাজের মুক্ত করা ক্রীতদাস আবু ওয়ারদ একদল সৈনিক নিয়ে শাবীবের ম্কাবিলা করার জন্যে উপস্থিত হয়, সে লড়াই করে এবং নিহত হয় '। তার সাথিগণ পালিয়ে কৃফা চলে যায়। এবার অন্য এক সেনাপতি আসে শাবীবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে । সেও পরাজিত হয়। এবার শাবীর তার সাথীদেরকে নিয়ে “আস সাওয়াদ” অঞ্চলের দিকে যাত্রা করে। ওই অঞ্চলে হাজ্জাজের নিযুক্ত কর্মকর্তার সাথে তাদের সাক্ষাত হয়। তারা তাকে হত্যা করে, এরপর শাবীব তার অনুসারীদের উদ্দেশ্যে একটি ভাষণ দান করে, . সে বলল, তোমরা কি আখিরাত বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ ? এরপর ধন-সম্পদ ও মালপত্র যা সাথে ছিল সবগুলো ফোরাত নদীতে ফেলে দেয়। এরপর সে অনুসারীদেরকে নিয়ে এগিয়ে যায়, এ যাত্রায় সে বহু শহর-নগর জয় করে। তাকে প্রতিরোধের জন্যে যে-ই এগিয়ে এসেছে তাকেই সে হত্যা করেছে। এরপর জনৈক নগর প্রশাসক তার নিকট উপস্থিত হয়, সে বলল, ওহে শাবীব! আস আমি তোমার সাথে দন্দযুদ্ধে অবতীর্ণ হই আর তুমি আমার সাথে দন্দযুদ্ধে অবতীর্ণ হও.। এই প্রশাসক মূলতঃ শাবীবের বন্ধু ছিল। শাবীব তাকে বলল, আমি তোমাকে খুন করতে চাইনা । প্রশাসক বলল, আমি তো তোমাকে খুন করতে চাই। সুতরাং তোমার আত্মবিশ্বাস এবং ইতোপূর্বেকার বিজয়গুলো তোমাকে যেন প্রতারিত না করে। এ কথা বলেই প্রশাসক ব্যক্তিটি শাবীবের উপর আক্রমণ করে । শাবীব পাল্টা আক্রমণে তার মাথায় সজোরে আঘাত করে । তাতে তার মাথা থেতলে যায়, হাড্ডি, মগজ আর গোশত মিশে একাকার হয়ে যায় । এরপর শাবীব তার দাফন কাফনের ব্যবস্থা করে। . এরপর হাজ্জাজ শাবীবকে ধরে আনার জন্যে তার সেনাবাহিনীর পেছনে বহু টাকা-পয়সা ও অর্থ-কড়ি ব্যয় করে। কিন্তু তারা তাকে ধরে আনতে পারেনি, সক্ষম হয়নি তার নাগাল পেতে । অবশেষে হাজ্জাজ বাহিনীর কোন প্রক্রিয়ায় নয় আর শাবীবের নিজেরও কোন ক্রিয়ায় নয়; বরং তাকদীর সূত্রে মহান আল্লাহ্‌ এই ৭৭ সনে শাবীবের মৃত্যু ঘটান। ফ্.211000119.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।