Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ এরপর শাবীব মুজাল্লালকে নির্দেশ দেয় হাজ্জাজ বাহিনীর উপর হামলা করার জন্যে। সে হামলা করল। ওরা ধৈর্য ধরে থাকল । হাজ্জাজ তার আসন আরো এগিয়ে নিল। এরপর শাবীব _ নিজে তার বাহিনী নিয়ে হাজ্জাজ বাহিনীর উপর হামলা চালায় । ওরা ধৈর্য ধারণ করে থাকে । খারিজী বাহিনী ওদের বর্শার নাগালের মধ্যে এসে যাবার পর হাজ্জাজ বাহিনী একযোগে খারিজীদের উপর আক্রমণ করে । দীর্ঘক্ষণ উভয় পক্ষে যুদ্ধ হয়। সিরীয় বাহিনী শাবীবের উপর আক্রমণ করে তাকে বর্শার আঘাত করে এবং তাকে তার সাথীদের নিকট ঠেলে নেয়। সিরীয় বাহিনীর ধৈর্য ও দৃঢ়তা দেখে শাবীব তার সেনাপতি সুওয়ায়দকে ডেকে বলে, তোমার অশ্বারোহী বাহিনী নিয়ে এই শক্র দলের উপর হামলা চালাও । আশা করি তুমি ওদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারবে । তুমি পেছনের দিক থেকে এসে হাজ্জাজের উপর আক্রমণ কর। আর আমি সম্মুখ থেকে তার উপর আক্রমণ করব । সুওয়ায়দ হামলা করল । কিন্তু কোন লাভ হল না। কারণ, সচেতন হাজ্জাজ পূর্ব থেকেই তার পেছনে একটি বাহিনী নিয়োজিত রেখেছিল যেন খারিজীগণ পেছন থেকে তার উপর আক্রমণ করতে না পারে । তিনশত অশ্বারোহীর ওই দলের নেতৃত্বে ছিলেন ওরওয়া ইব্‌ন মুগীরা ইব্‌ন শু“বাহ। বস্তুত হাজ্জাজ ছিল দক্ষ ও অভিজ্ঞ সমরবিদ। শাবীব যখনই তার অনুসারীদেরকে হামলা চালানোর নির্দেশ দেয় তখনই হাজ্জাজ বুঝে নেয় যে, তারা পেছনের দিক থেকে. হামলা চালাতে পারে । হাজ্জাজ তার সাথীদেরকে বলে, ওহে ধৈর্যশীল ও আনুগত্যশীল জনতা! এই প্রচণ্ড আক্রমণের মুখে ধৈর্য ধারণ করে থাক । আসমান-যমীনের মালিকের কসম! বিজয়ের চাইতে মূল্যবান কিছু নেই। ওরা সওয়ারীর উপর উপুড় হয়ে পড়ল। সকল সাথী নিয়ে শাবীব ওদের উপর আক্রমণ চালায়। শাবীব বাহিনী হাজ্জাজ বাহিনীর খুবই কাছাকাছি আসার পর হাজ্জীজ তার সকল সৈন্যকে ডেকে সম্মিলিত আক্রমণের নির্দেশ দেয় । তারা শাবীব বাহিনীর উপর সম্মিলিত আক্রমণ চালায় । তারা শাবীব বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায় । একের পর এক আক্রমণে ওদেরকে জর্জরিত করে তোলে । তারা শাবীব বাহিনীর বিরুদ্ধে একের পর এক জয়লাভ করতে থাকে । এক পর্যায়ে তারা শাবীব ও তার সাথীদেরকে. পেছনের দিকে সরিয়ে দিতে সক্ষম হয়। এই সময়ে শাবীৰ তার অনুসারীদেরকে বলল, ভূমিতে নেমে পড়, ভূমিতে নেমে পড়, হে আল্লাহ্‌র ওলিগণ তোমরা সওয়ারী থেকে নেমে যাও। সে সওয়ারী ছেড়ে মাটিতে নেমে গেল। তার সাথীরাও নীচে নেমে গেল। হাজ্জাজ তার বাহিনীকে ডেকে বলল, ওহে সিরিয়াবাসীগণ! ওহে আনুগত্যশীল সম্প্রদায় এই তো মাত্র প্রথম সাহায্য । যার হাতে আমার প্রাণ তার কসম! এটি প্রথম সাহায্য মাত্র। সে ওখানে একটি মসজিদের উপর উঠে যায়। উভয় পক্ষের যুদ্ধবিগ্রহ দেখতে থাকে । শাবীবের সাথে তখন মাত্র বিশ (২০) জন অনুসারী । অস্ত্র হিসেবে তাদের নিকট রয়েছে শুধু তীর ও বর্শা। সারাদিন উভয় পক্ষে চরম যুদ্ধ চলে । এ এক অভূতপূর্ব যুদ্ধ । উভয় পক্ষের সকলেই প্রতিপক্ষের শক্তি ও দৃঢ়তার স্বীকৃতি দিয়েছে। হাজ্জাজ তার বসার স্থান থেকে উভয় পক্ষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল । খালিদ ইব্‌ন আত্তাব হাজ্জাজের নিকট অনুমতি চেয়েছিল শাবীবের পেছন দিক থেকে গিয়ে আক্রমণ.করার জন্যে। হাজ্জাজ অনুমতি দিয়েছিল। সে চার হাজার সৈন্যসহ এগিয়ে যায়। এরপর খারিজীদের পেছনের দিক থেকে খালিদ ইব্ন আত্তাব তাদের উপর হামলা করে । সে শাবীবের ভাই মুসাদকে এবং শাবীবের স্ত্রী গাযালাকে হত্যা করে। ফারওয়া ইব্‌ন দিকাক কালবী নামে এক লোক গাযালাকে খুন করে কেলে। ইতোমধ্যে হাজ্জাজ বাহিনীর আক্রমণে শাবীবের সৈন্যদের মধ্যে বিচ্ছিন্ন ভাব দেখা আঠা 5584 ভাকবীর ধ্বনি দিয়ে উঠে। দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।