Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৩৬ | - আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত সাল্লাহ্‌ (র) বললেন, এক যুদ্ধে আমি ভীষণভাবে ক্ষুধার্ত হয়ে পড়ি । আমি তখন হাটছিলাম আর আল্লাহ্‌র নিকট মিনতি করে খাদ্য প্রার্থনা “করছিলাম । হঠাৎ আমার পেছনে - খাদ্য রাখার শব্দ পেলাম । আমি পেছনে তাকালাম দেখলাম একটি সাদা রুমাল তার মধ্যে তাজা খেজুর ভর্তি একটি ঝাকা। আমি ওই ঝাকা থেকে খেলাম । আমি তৃপ্ত হলাম । তখন প্রায় সন্ধ্যা। আমি জনৈক ইয়াহুদী যাজকের গৃহে উঠলাম। এই ঘটনা তাকে জানালাম । সে আমার নিকট ওই তাজা খেজুর খেতে চাইল । আমি তাকে খাওয়ালাম। অনেক দিন পর আমি ওই যাজকের গৃহে উপস্থিত হই। সেখানে দেখতে পাই কতক সুন্দর সুন্দর খেজুর গাছ। সে বলল, এই খেজুর গাছ, এগুলো ওই তাজা খেজুরের বিচি থেকে ভাজানো যে খেজুর আপনি আমাকে খেতে দিয়েছিলেন। সাল্লাহ (র) ওই সাদা রুমাল তাঁর স্ত্রীর নিকট নিয়ে এসেছিলেন। তার স্ত্রী ওই রুমাল লোকজনকে দেখাতেন। নু তার স্তী মু'আযাহকে যখন তার নিকট হাদিয়া রূপে প্রেরণ করা হয়, তীর ভাতিজা তাকে গোসলখানায় পাঠায় । তাররপর তাকে সুসঙ্জিত ও সুশোভিত এক বাসর গৃহে পাঠায় । সেখানে তিনি নামাষ পড়তে শুরু. করেন। মু'আযাহ ও তার সাথে নামায পড়তে শুরু করে । দুজনেই নামায পড়তেছিলেন। এভাবেই রাত কেটে গিয়ে ভোর হয়। তার ভাতিজা বলেন, আমি ভোরে তার নিকট উপস্থিত হই। আমি তাকে বলি চাচা আমি তো আপনার চাচাত বোনকে আজ রাতে আপনার নিকট হাদিয়া রূপে পাঠাই । আর আপনি সারা রাত তাকে ছেড়ে নামায আদায় করলেন ? সাল্লাহ(র) বললেন, তুমি তো প্রথমে দিনের প্রথম ভাগে একটি গৃহে ঢুকিয়েছ। সেটি দ্বারা তুমি আমাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছ। আর দিনের শেষ বেলায় তুমি আমাকে একটি গৃহে প্রবেশ করিয়েছ। সেটি দ্বারা তুমি আমাকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দিয়েছ। তারপর. ওই দুটোর অর্থাৎ জান্নাত আর জাহান্নামের ফিকর ও চিন্তা” ভাবনায় মগ্ন থাকতে থাকতে ভোর হয়ে যায়। যে গৃহ তাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছে সেটি হল গোসলখানা । আর যে গৃহ তাকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দিয়েছে সেটি হল বাসর | গৃহ। এক ব্যক্তি হযরত সাল্লাহ্‌ (র)-কে বলেছিল যে, আমার জন্যে দু'আ করুন। সাল্লাহ্‌ রে) বললেন,"মহান আল্লাহ্‌ চিরস্থায়ী বিষয়গুলোর প্রতি তোমার আগ্রহ সৃষ্টি করে দিন এবং অস্থায়ী বিষয়গুলোর প্রতি তোমার অনাসক্তি সৃষ্টি করে দেন। আল্লাহ্‌ তোমাকে সেই ইয়াকীন ও বিশ্বাস. 5৮09 তারই প্রতি প্রত্যাবর্তন হয়। অন্য একটি ঘটনা । সাল্লাহ (র) একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধে তার সাথে তার পুত্রও ছিল। পুত্রকে তিনি বললেন, বৎস! তুমি এগিয়ে যাও, লড়াই কর। আমি তোমার মাধ্যমে ছাওয়াবের আশা করি, সে এগিয়ে গেল। যুদ্ধ করল। এবং এক পর্যায়ে সে নিহত হল। এরপর সাল্লাহ্‌ এগিয়ে গেলেন। তিনি নিজে যুদ্ধ করলেন। এবং এক পর্যায়ে তিনি নিজেও শহীদ হলেন । এই প্রেক্ষিতে শোক প্রকাশ ও সান্ত্বনা দেয়ার জন্যে মহিলাগণ তীর স্ত্রী মু'আযাহ আদাবিয়্যার নিকট উপস্থিত হয়। তার স্ত্রী বললেন, আপনারা যদি আমাকে ধন্যবাদ জানাতে এসে থাকেন তবে আপনাদের প্রতি সাদর সম্ভাষণ । আর যদি আপনারা আমার প্রতি শোক . প্রকাশ ও সমবেদনা জানাতে আসেন তবে তার দরকার নেই আপনারা ফিরে যান। ইতিহাস হি নিরব ড/%%ড/.1100001109,00100.

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।