001161715 ৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এক পিঠে নিজের নাম অংকন করে। এরপর ইয়াধীদ ইব্ন আবদুল মালিকের শাসনামলে ইউসুফ ইবৃন হুবায়রা মুদ্রা তৈরীতে উৎকর্ষ সাধন করেন । এরপর হিশামের শাসনামলে খালিদ ইব্ন আবদুল্লাহ্ কাসারী মুদ্রার সাথে ও ডিজাইনে আরো উন্নত ব্যবস্থা গ্রহণ করেন। এরপর ইউসুফ ইব্ন উমার সর্বাধিক উন্নত পদ্ধতিতে মুদ্রায় উৎকর্ষ সাধন করেন। এজন্য আব্বাসী খলীফা মানসূর হুবায়ারিয়্যাহ খালিদিয়্য এবং ইউসুফিয়যাহ মুদ্বা ব্যতীত অন্য মুদ্রা গ্রহণ করতেন না। মা | উল্লেখ্য যে, সে যুগে মুসলিম রাষ্ট্রসমূহে বিভিন্ন প্রকারের মুদ্রার প্রচলন ছিল। যেমন বালিয়্যা দিরহাম এটির মূল্যমান ছিল ৮ দানিক। তাবারিয়্যা দিরহাম এটির মূল্যমান ছিল ৪ দানিক। ইয়ামানী দিরহাম এটির মূল্যমান ছিল ১ দানিক। হযরত উমার (রা) বালিয়্যা এবং তাবারিয়্য দিরহামকে একক্রিত করে পরে দুভ়াগে ভাগ করে এক দিরহামের মূল্যমান নির্ধারণ করেছেন। ফলে এক দিরহাম-ই-শারঈ হল ই+৫- ৫ ২) মিছকাল। এতিহাসিকগণ বলেন যে, মিছকালের ওষন পরিবর্তিত হয় না। জাহেলী যুগেই হয়নি ইসলামী যুখেও পরিবর্তন হয়নি। অবশ্য এই মন্তব্য সন্দেহমুক্ত নয় । আল্লাহই ভাল জানেন। এই সনে মারওয়ান ইব্ন মুহাম্মদ ইব্ন মারওয়ান ইব্ন হাকামের জন্ম হয়; তিনি মারওয়ান মাল হিমার নামে পরিচিত । তিনি ছিলেন উমাইয়া বংশের শেষ খলীফা । তার নিকট থেকেই আব্বাসীগ্রণ খিলাফত ছিনিয়ে নেন। এই সনে মদীনার শাসনকর্তা আবান ইব্ন উছমান ইবন আফফান (রো) হজ্জ পরিচালনা করেন। এই সনে ইরাকের শাসনকর্তা পদে নিয়োজিত ছিল হাজ্জাজ । খোরাসানে উমাইয়া ইবন আবদুল্লাহ । আল্লাহই ভাল জানেন। ৭৬ হিজরী সনে ওফাতপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আবু উছমান আন নাহ্দী ৭৬ সনে ওফাতপ্রাপ্ত বিশিষ্ট র্যক্তিবর্গের একজন হলেন আবু উছমান আন নাহ্দী (রা)। তার নাম আবদুর রহমান ইব্ন মাল্প। রাসূলুল্লাহ (সা)-এর জীবদ্দশায় তিনি ইসলাম গ্রহণ করেন। জালুলা, কাদেসিয়া, তুসতর, নিহাদওয়ান্দ, আযরবায়জান ও অন্যান্য যুদ্ধে তিনি অংশ নেন। তিনি খুব ইবাদতগুয়ার লোক ছিলেন । দুনিয়া বিরাগী, জ্ঞান বিশারদ ও সহংযমী ছিলেন 055৮ তিনি ১৩০ বছর বয়সে কৃফায় ইন্তিকাল করেন। সাল্লাহ্ ইব্ন আশীম.আদাবী (র), তিনি বসরার অধিবাসী, বিশিষ্ট তাবিঈদের একজন ছিলেন। তিনি ছিলেন সম্মানিত পরহেযগার, দুনিয়া বিমুখ ও ইবাদতকারী মানুষ। তার উপনাম আবু সাহবা। খুব নামাযী ছিলেন তিনি। নামায পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতেন। তারপর বিছানায় আসতেন হামাগুড়ি. দিয়ে। তার বহু গৌরবজনক কীর্তি রয়েছে। যুব সম্প্রদায়কে হাসি-তামাশায় মগ্ন দেখে তিনি বলতেন, তোমরা বল দেখি এমন কতক লোক যারা বহু দুরে যাবার লক্ষ্যে সফরে বেরিয়েছে। তারপর-তারা দিনভর ভুল পথে চলেছে আর রাতভর ঘুমিয়ে কাটিয়েছে, তাহলে কেমন করে তারা মনযিলে মকসূদে পৌছবে ? একদিন তিনি একথা বলার পর জনৈক যুবক বলল, ওহে আমার সাথীরা, উনি তো আমাদের কথা বলেছেন। আমরা দিনভর খেলাধুলায় কাটাচ্ছি আর রাতের বেলা ঘুমিয়ে কাটাচ্ছি। সেদিন থেকে ওই যুবক সাল্লাহ্ এর সঙ্গ অবলম্বন করে এবং তার সাথে ইবাদতে নিয়োজিত হয়, রমন শনাকনটিতস্ীর সঙ্গ ছাড়েনি ।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।