001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ যাত্রা করে। তাকে মুকাবিলা করার জন্যে হাজ্জাজ ছয় 'হাজার লড়াকু সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করে। ওরা শাবীবের পেছনে পেছনে যেতে থাকে । শাবীব তখনও বেপরোয়া । ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় সে হেলেদুলে সম্মুখে অগ্রসর হচ্ছিল। তন্দ্রার ঘোরে তার মাথা এদিকে সেদিকে নুয়ে পড়ছিল । এরই মধ্যে সে একাধিকবার সরকারী সৈন্যের উপর আচমকা আক্রমণ চালিয়েছে এবং ওদের অনেক লোককে হত্যা করেছে। এই পর্যায়ে হাজ্জাজের বহু সৈন্য নিহত হয়। তাদের বছ সেনাপতিও নিহত হয়। নিহতদের মধ্যে সেনাপতি রাইদাহ ইব্ন কুদামাহও ছিল। শাবীব নিজে তাকে হত্যা করে । সে ছিল মুখতারের চাচাত ভাই। রাইদার স্থলে হাজ্জাজ আবদুর রহমান ইবূন আশআছকে সেনাপতি নিয়োগ করে এবং শাবীবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে পাঠায়। তিনি শাবীবের বিরুদ্ধে যুদ্ধ না করে ফিরে আসেন। তারপর হাজ্জাজ তার পরিবর্তে উছমান ইবৃন কুতন হারিছীকে সেনাপতি নিয়োগ করে পাঠায় । বৎসরের শেষ ভাগে সে শাবীবের বিরদ্ধে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে সে নিহত হয়। তার সেনা ইউনিটের প্রায় ছয়শত সৈন্যও নিহত হয়। তারপর অবশিষ্ট সৈন্যগণ যুদ্ধ ময়দান ত্যাগ করে পালিয়ে যায়। এই যুদ্ধে যারা নিহত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আকীল ইব্ন শাদ্দাদ সালুলী, খালিদ ইব্ন নাহীক এবং আসওয়াদ ইবৃন রাবীআ। ইতোমধ্যে শাবীব অপ্রতিরোধ্য শক্তিমান রূপে পরিগণিত হয়। খলীফা আবদুল মালিকসহ হাজ্জাজ ও অন্যান্য শাসনকর্তাগণ তার ভয়ে কম্পমান হয়ে উঠেন। তার সম্পর্কে খলীফা আবদুল মালিকের মনে ভীষণ ভয় সৃষ্টি হয়। তাকে প্রতিরোধ করার জন্যে খলীফ নিজে বসরীয় সৈনিকদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন৷ পরবর্তী বছর অর্থাৎ ৭৭ সনে ওই সেনাবহর শাবীবের মুখোমুখি হয় ৷ তখনো শাবীবের সাথে মাত্র কয়েকজন অনুসারী যোদ্ধা । তাতেই জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল । এভাবেই চলছিল সরকারী বাহিনী ও খারিজী বাহিনীর মধ্যে ঘাত-প্রতিঘাত ও দন্দ-সংঘাত। এই পরিক্রমায় নতুন বছর ৭৭ সনের আগমন ঘটে। ৫8 রর ইব্ন জারীর বলেন, এই সনে খলীফা আবদুল মাণিক দিরহাম ও দীনারে অর্থাৎ রৌপ্য ও বর্ণ মুদ্রায় বিশেষ ছাপ বা চিহ্ন অংকিত করেন। ইসলামী আমলে তিনিই সর্বপ্রথম এই কাজটি করেন। আল আহকামুস সুলতানিয়্যাহ গ্রন্থে আল মাওয়ারদী বলেছেন যে, ইসলামী আমলে কে সর্বপ্রথম রাষ্ট্রীয় মুদ্রায় আরবী ছাপ ও নকশা অংকন করেছিলেন তা নিয়ে একাধিক অভিমত রয়েছে। সাঈদ ইবন মুসায়্যাব রে) বলেছেন যে, খলীফা আবদুল মালিক-ই সর্বপ্রথম রাষ্ত্রীয মুদ্রায় আরবী লিখা ও ছাপ অংকন করেন। তখন মুদ্রা হিসেবে রোমান ও পারসিক মুদ্রাই প্রচলিত ছিল। ৃ আবৃয্ যিনাদ বলেন যে, ৭৪ জনে খলীফা আবদুল মাপিক মুদ্ায় বিশেখ ছাপ ও দকশা অধকিত করেন। মাদাইনী বলেন যে, এই কাজসম্পন্ন করা হয়েছে ৭৫ সনে । ৭৬ সনে এটি সমগ্র রাষ্ট্রে কার্যকর হয়। বর্ণিত আছে যে, তিনি মুদ্বার এক পিঠে ৯1 5111 (আল্লাহ্ এক) এবং অপর পৃষ্ঠে +০-০|| 411 (আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন) অংকন করেছিলেন । ইয়াহ্য়া ইবৃন নু'মান গিফারী তার বাবার সূত্রে বলেছেন যে, সর্বপ্রথম মুদ্রীয় নকশা অংকন করেন হযরত মুস'আর ইব্ন যুবায়র (রা)। তিনি তার ভাই আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা)-এর নির্দেশে তা করেন। তিনি এটা করেছিলেন ৭০ সনে। পারসিক দিরহামের উপর তিনি এটা করেছিলেন । ওই মুদ্রার একপিঠে অংকন করেছিলেন 4111 (আল-মালিক) আর অপর পিঠে অংকূন করেছিলেন £111 (আল্লাহ)। পরনে হাজ্জাজ তাতে পরিবর্তন সাধন করে । সে মুদ্রার ড/$$.21111001109.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।