Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৩২ | আল-বিদায়া ওয়ান নিহায়া .. প্রবেশ করে শাবীবের হাত থেকে আত্মরক্ষার জন্যে শহরে প্রবেশ করে দুর্গে আশ্রয় নেয়ার চেষ্টা করে। তাদেরকে ও এটা জানানো হল যে, সুওয়ায়দ ইব্ন আবদুর রহমান তাদের পেছনে রয়েছে। এবং সে তাদের কাছাকাছি পৌছে গিয়েছে। | শাবীব মাদায়নে অবতরণ করল । তার মধ্যে ভয়-ভীতির কোন চিহ্ন নেই । সে তার জন্যে আয়েশী খাবার তৈরীর নির্দেশ দিল। যেন রান্না করা ও ভাজা উভয় প্রকারের খাবার থাকে। তাকে বলা হল যে, সরকারী সৈন্য তো এসে পড়েছে। নিজের প্রাণ বাচান। ওইসব কথায় সে কর্ণপাত করেনি। সে ওই কথার কোন গুরুতৃই দেয়নি। সে বরং তার বাবুর্চি রূপে কর্মরত স্থানীয় নেতাকে বলেছিল ভাল করে রান্না কর, ঠিক ঠাক মত পাকাও। তবে তাড়াতাড়ি খাবার নিয়ে আস। ভালভাবে রান্না হবার পর সে আবার খায়। তারপর পরিপূর্ণভাবে উযু করে এবং দীর্ঘক্ষণ যাবত ধীরস্থির ও শান্তির সাথে সাথীদের নিয়ে নামায আদায় করে। এরপর তার যুদ্ধ পোশাক পরিধান করে । দুটো তরবারি গলায় ঝুলিয়ে নেয়, লোহার একটি হাতুড়ি হাতে নেয় । এরপর বলল, আমার খচ্চরটা নিয়ে এস। সে খচ্চরে সওয়ার হল। তার ভাই মুসাদ তাকে বলল, খচ্চর ছেড়ে ঘোড়ার পিঠে চড়ুন। সে বলল না, প্রত্যেক বিষয় তার পরিণতির অপেক্ষায় থাকে । সে খচ্চরের পিঠেই চড়ল। এরপর যে এলাকায় সে ছিল সেটির দরযা খুলল । সে তখন সদন্তে বলছিল, আমি আবু মুদিল্লাহ্‌ “আল্লাহ্‌র আইন ছাড়া কোন আইন নেই।" এগিয়ে গিয়ে সে. তার সন্মুখস্থ শত্রদলের সেনাপতির নিকট পৌছে এবং লোহার হাতুড়ির আঘাতে তাকে হত্যা করে। ওই সেনাপতির নাম ছিল সাঈদ ইব্‌ন মুজালিদ। এরপর সে অন্য একটি বড় সেনা ইউনিটের উপর আঘাত হানে ।-ওই ইউনিটের সেনাপতিকে হত্যা করে । ফলে অন্যান্য সৈন্যগণ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তারা কৃফার অভ্যন্তরে গিয়ে আশ্রয় নেয়- শাবীব ও.কৃফা প্রবেশ: করে । ফোরাত নদীর তীরের পথ ধরে । সেখানে বহু লোককে সে হত্যা করে। তার ভয়ে শাসনকর্তা হাজ্জাজ কুফা ছেড়ে বসরায় পালিয়ে যায় । উরওয়া ইব্‌ন মুগীরা ইবৃন শু“বাহকে সে তার পক্ষে কৃফার শাসনকর্তা নিয়োগ করে যায় । কৃষ্ণা প্রবেশের লক্ষ্যে অগ্রসরমান শাবীব কুফা নগরীর খুব কাছাকাছি এসে পৌছে। স্থানীয় প্রধানগণ শাসনকর্তা উরওয়াকে. এই সংবাদ অবহিত করে। তিনি সংবাদটি হাজ্জাজকে জানান । হাজ্জাজ দ্রুত বসরা ছেড়ে কৃফার পথে যাত্রা . করে। এদিকে শাবীবও খুব দ্রুত কুফা নগরীতে প্রবেশ করছিল। হাজ্জাজ শাবীবের আগে নগরীতে প্রবেশ করে। সে নগরীতে প্রবেশ করে আসরের সময় । শাবীব মারবাদ (মেলাস্থলে) .গিয়ে পৌছে মাগরিবের সময় । শেষ রাতে সে কৃফা নগরীতে ঢুকে পড়ে । এব শাসক ভবনের সম্মুখে গিয়ে পৌছে। হাতে থাকা লোহার হাতুড়ি ছ্বারা সে শাসক ভরনের দরযায় আঘাত করে । তাতে দরযায় আঘাতের চিন সৃষ্টি হয়। পরবর্তী সময়েও সেটি দৃষ্টিগোচর হয়। বলা হত যে, এই চিহ্ন হল শাবীবের হাতুড়ি পেটানোর চিহ্ৃ। এরপর সে নগরীর রাজপথে চলতে থাকে । উদ্দেশ্য লড়াই স্থলে উপস্থিত হওয়া । ইতোমধ্যে কৃফা নগরীর নেতৃস্থানীয় অনেক লোক্ুকে সে হত্যা করে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লায়ছ ইব্‌ন আবু সুলায়মের পিতা আবু সুলায়ম, আদী ইব্ন আমর, আযহার ইব্‌ন আবদুল্লাহ্‌ আমিরী, প্রমুখ । এই যাত্রায় শাবীবের সাথে তার স্ত্রী গাযালাহও ছিল। গাযালা নিজেও খুব সাহসী মহিলা ছিল। শাবীব গিয়ে কৃফার জামে মসজিদে প্রবেশ করে । সে মিম্বরে আরোহণ করে এবং মারওয়ান বংশীয় লোকদের দুর্নাম ও সমালোচনা করতে থাকে । | ৃ হাজ্জাজ জনসাধারণকে 'ডেকে ডেকে বলছিল, ওহে মহান আল্লাহ্‌র অশ্বারোহী দল। ভিলা হত ভারা 'মুসজিদু থেকে বের হয়ে যুদ্ধ ক্ষেত্রের দিকে 11000112007

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।