Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

00171151715 ৰ | _আল-বিদায়া ওয়ান নিহায়া ্ ৩১. পড়ে যায়। তার অনুসারীরা তার নিকট এসে পড়ে। তারা তাকে উঠিয়ে তাদের একটি নিরাপতা দুর্গে নিয়ে যায় । তারা তখনো ৭০ জন অবশিষ্ট ছিল। উমায়্যা সেনাপতি হারিছ ইব্‌ন উমায়রা ও তার সাথীরা খারিজীদের চারিদিক থেকে ঘিরে ফেলে। হারিছ তার সাথীদেরকে নির্দেশ দেয় ওই দুর্গের দরযায় আগুন ধরিয়ে দিতে । তারা ছুর্গে আগুন ধরিয়ে দেয়। এবং নিজেরা ওখান থেকে নিজেদের ক্যাম্পে সরে আসে । তারা অপেক্ষায় থাকে কখন দরযা পুড়বে আর খারিজীরা সেখান থেকে বেরিয়ে আসবে তখন তারা ওদেরকে পাকড়াও করবে। সরকারী বাহিনী সেনা ছাউনিতে এসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ খারিজীগণ জলন্ত দুর্গের দরযা অতিক্রম করে বের হয়ে আসে এবং রাতের অন্ধকারে সরকারী বাহিনীর ছাউনীতে আক্রমণ চালায় । বহু সৈন্যকে তারা হত্যা করে। সরকারী সেনাদল অতর্কিত হামলায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে । এবং দ্রুত মাদায়ন পালিয়ে যায়। শাবীব ও তার অনুসারীরা সেনা ছাউনিতে থাকা সকল অস্ত্রশস্ত্র ও মালপত্র দখল করে নেয় । হারিছের সেনাদল ছিল শাবীবের হাতে পরাজিত প্রথম সেনাদল | ইতোপূর্বে শাবীর অন্য কোন সেনাদলকে রিসিভ রেনি ইজ টিরারারিট নভেরা রি নিতে মঙ্গলবারে সালিহ্‌ ইব্‌ন মুসাররাহ নিহত হয় । এই সনে খারিজী নেতা শাবীব কৃফা প্রবেশ করে। তার স্ত্রী গাযালা তার সাথে ছিল। সালিহ ইব্‌ন মুসাররিহ নিহত হবার পর শাবীবকে ঘিরে অনেক কর্মকাণ্ড সংঘটিত হয় । সেগুলো বিস্তারিত উল্লেখ করলে অনেক দীর্ঘ হয়ে যাবে । এ সময়ে খারিজীরা শাবীবের নিকট জমায়েত হয় তার হাতে বায়আত করে । হাজ্জাজ শাবীবকে হত্যা করার জন্যে অন্য একটি সেনা অভিযান প্রেরণ করে। শাবীব ওই সেনাদলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। একবার সে ওদের নিকট পরাজিত হয় । পুনরায় সে ওদেরকে পরাজিত করে । এরপর সে মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করে । সে মাদায়ন অতিক্রম করে যায়। তবু সে সরকারী বাহিনীর কারো খোঁজ পায়নি। সে আরো. সম্মুখে অগ্রসর হয় । কালুযা অঞ্চলে হাজ্জাজের কতক পশু খাদ্য তার নজরে পড়ে । সে ওগুলো লুট করে নেয়। তার সিদ্ধান্ত ছিল যে, সে মাদায়ন এসে রাব্রি যাপন করবে । কিন্তু গোপনে সংবাদ পেয়ে মাদায়ন অবস্থানকারী সকল সরকারী সৈন্য মাদায়ন ছেড়ে কুফা পালিয়ে যায়। ওদের পরাজিত সেনা সদস্যগণ হাজ্জাজের দরবারে পৌছার পর সে শাবীবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ৪০০০ সৈন্যের একটি সেনাদল প্রেরণ করে । তারা মাদায়ন এসে শাবীবকে খুঁজতে থাকেন শাবীব তাদের-সম্মুখে অল্প অল্প পথ অতিক্রম করে এগিয়ে যায়। সে ওদেরকে দেখায় যে, সে ওদেরকে খুব ভয় করছে। তারপর সুযোগ বুঝে সে সরকারী বাহিনীর সম্মুখ ভাগের উপর আচমকা আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে অস্্শ্্র ও মালামাল দখল করে নেয় । যে কেউ তার সামনে এলে তা তাকে পরাজিত করে ফেলে । শাবীবের বিরুদ্ধে হাজ্জাজ প্রচুর শক্তি নিয়োগ করে । তাকে পরাজিত করার জন্যে সৈন্যদল ও অস্ত্রশস্ত্র যোগান দেয়। শাবীব এসবের কিছুই পরোয়া করে না। তার সাথে তখন মাত্র ১৬০ জন অশ্বীরোহী সৈন্য । এটি এক অবাক ব্যাপারও বটে । এবার শাবীব অন্য পথে যাত্রা করল। সে কৃফা অভিমুখে রওয়ানা দিল। কৃফা অবরোধ করা ছিল তার লক্ষ্য । তাকে প্রতিরোধ করার জন্যে সরকারী বাহিনী এগিয়ে গেল। শাবীব নিজে এই সংবাদ জানতে পারে। কিন্তু তাতে সে কোনো পরোয়া করে না। বর তার ভয়ে স্বর্রকারী সৈন্যগণ সন্ত্রস্ত ও শংকিত থাকে । তার ভয়ে সরকারী বাহিনী প্রথমে কৃফা নগরীতে দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।