Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৩০ | আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৬ হিজরী সন এই সনের প্রথম দিকে সফর মাসের শুরুতে এক বুধবার রাতে খারিজীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সুফারিয়্যাহ সম্প্রদায়ের প্রধান সালিহ্‌ ইব্ন মুসাররাহ্‌ এবং খারিজী সম্প্রদায়ের বিশিষ্ট বীর ও সাহসী ব্যক্তি শাবীব ওই সমাবেশে উপস্থিত ছিল। প্রথমে বক্তৃতা দিল সালিহ ইবৃন মুসাররাহ্‌। উপস্থিত জনতাকে সে আল্লাহর তাকওয়া বা খোদাভীতি অর্জনের নির্দেশ দিল। তারপর জিহাদে অংশ নিতে উদ্ুদ্ধ করল। সে এই আদেশ ও জারী করল যে, প্রথমে নিজেদের দলে অন্তর্ভুক্ত হবার আহ্বান জানানো ছাড়া কারো বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। | | এরপর তারা জাযীরা অঞ্চলের প্রশাসক মুহাম্মদ ইবৃন মারওয়ালের পশুপালের উপর হামলা চালায় এবং পশুগুলো লুট করে নিয়ে আসে । তারা “দারা” অঞ্চলে ১৩ দিন অবস্থান করে। দারা নসীবীন এবং সানজারের নাগরিকরা নিরাপত্তার জন্য দুর্গে আশ্রয় নেয়। জাযীরার শাসনকর্তা মুহাম্মদ ইব্‌ন মারওয়ান আদী ইবৃন আদী ইব্‌ন উমায়রাহ-এর নেতৃতেে পাচশত অস্বীরোহী বিশিষ্ট এক সেনা ব্রিগেড প্রেরণ করেন ওদেরকে মুকাবিলা করার জন্যে । পরে ওদের সাহাষ্যার্থে অতিরিক্ত আরো ৫০০ জন সৈন্য পাঠালেন। আদী ১০০০ সৈন্যের বহর নিয়ে হাররান থেকে ওদের মুকাবিলার উদ্দেশ্যে যাত্রা করে ' মনে হচ্ছিল তারা যেন দেখে শুনে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছিল। কারণ, খারিজীদের শক্তি সাহস এবং যুদ্ধ অভিজ্ঞতা তাদের জানা ছিল। তারা খারিজীদের মুখোমুখি হল। উভয় পক্ষে প্রচণ্ড সংঘর্ষ হল। খারিজীগণ তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং তাদের রসদপত্র সরঞ্জামাদি ও অস্ত্রশস্ত্র দখল করে নেয়। পরাজিত বাহিনী ফিরে যায় মুহাম্মদ ইব্ন মারওয়ানের নিকট, পরাজয়ের সংবাদে মুহাম্মদ ইবৃন মারওয়ান ভীষণভাবে ক্ষুব্ধ হন। এবার তিনি হারিছ ইবৃন জাউনার নেতৃতে ১৫০০ এবং খালিদ ইব্‌ন হুরর-এর নেতৃত্বে খারিজীদের বিরুদ্ধে ১৫০০ সৈন্য প্রেরণ করেন। উভয় সেনাপতিকে বলে দেওয়া হয় যে, আগে যেজন শক্র পক্ষের নিকট পৌছতে পারবে সে সম্মিলিত বাহিনীর সেনাপতিত্‌ লাভ করবে । ৩০০০ সৈন্যের এই বহর শক্রুর সন্ধানে অগ্রসর হল । খারিজীগণ সংখ্যায় ছিল মাত্র ১২০ জন। সরকারী বাহিনী আমেদ পৌছার পর ৬০ জন অনুসারী নিয়ে সালিহ এগিয়ে গেল খালিদ ইব্‌ন ছুর্রকে মুকাবিলা করার জন্যে । আর অবশিষ্ট অনুসারীদেরকে নিয়ে শাবীব এগিয়ে গেল হারিছ ইব্‌ন জাউনাকে মুকাবিলা করার জন্যে। উভয় পক্ষে প্রচণ যুদ্ধ হল। দিন গড়িয়ে রাত এসে গেল। সন্ধ্যা বেলা উভয় পক্ষ যুদ্ধ বিরতি মেনে নিল । ইতোমধ্যে খারিজীদের প্রায় ৭০ জন এবং উমাইয়া বাহিনীর প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে খারিজিগণ- ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যায় । তারা মুসেলের পথে দাসকারাহ অতিক্রম করে যায়। তাদের পেছনে হাজ্জাজ হারিছ ইব্‌ন উমায়রাহ এর নেতৃত্বে ৩০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে ।.সেনাদল এগিয়ে যায় । মুসেল পৌছে এরা খারিজীদের সাক্ষাত পায় । তখন খারিজী নেতা সালিহের সাথে মাত্র ৯০ জন অনুসারী ছিল। উভয় পক্ষ মুখোমুখি হল। সালিহ তার সৈন্যদেরকে তিনটি অশ্বীরোহী দলে বিভক্ত করল । একদলের নেতৃত্বে সে নিজে থাকল । তার ডান দিকের দলের নেতৃতে শাবীব এবংবাম পার্থর দলের নেতৃতে রাখল সুওয়ায়দ ইব্ন সুলায়মানকে। হারিছ ইব্‌ন উমায়রাহ তাদের উপর আক্রমণ করল। তার ডান বাহুতে নেতৃত্‌ দিচ্ছিল। আবু রাওয়া শাকিরী এবং বাম বাহুতে নেতৃত্ দিচ্ছিল যুবায়র ইবৃন আরওয়াহ তামীমী | সংখ্যায় কম হলেও খারিজীগণ পরম ধৈর্যের সাথে আক্রমণ প্রতি আক্রমণ করছিল। এক পর্যায়ে সুওয়ায়দ ইব্ন সুলায়মান নিহত হয়। এরপর নিহত হয় খারিজী দল নেতা সালিহ ইন মুসাররাহ। শাবীব তার ঘোড়ার পিঠ থেকে 210001172.0011

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।