001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ টার রর বদ্নিযার রর াযা বর্ণনাকারী তাবিঈদের মধ্যে আছেন সাঈদ ইব্ন মুসায়্যাব (র), মাকহুল শামী (রা), আবু ঈদরীস খাওলানী (র), আবু কিলাবাহ্ জুরমী (রি) প্রমুখ । তিনি কাব আল-আহবার (রা)-এর মজলিসে বেশী বেশী থাকতেন । প্রতি রাতে তিনি ঘর থেকে বের হয়ে আকাশে তাকাতেন। নভোজগত সম্পর্কে চিন্তা-ভাবনা করতেন। এরপর ঘরে গিয়ে আল্লাহ্র উদ্দেশ্যে সিজদাবনত হতেন। তিনি প্রায়ই বলতেন যে, আমি আশা করছি যে, তোমাদেরকে যেমন দম আটকে মরতে দেখি মহান আল্লাহ আমাকে সেভাবে দম বন্ধ করে মৃত্যু দিবেন না। একরাতে তিনি নামায আদায় করছিলেন । সিজদায় থাকা অবস্থায় মহান আল্লাহ্ তাঁকে মৃত্যু দেন। ওই মুহুর্তে তার কন্যা স্বপ্ন দেখেন যে তীর বাবা যেন মারা গিয়েছেন। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি ঘুম থেকে জেগে উঠেন। তার মাতাকে জিজ্ঞেস করেন যে, বাবা কোথায়? মাতা বললেন, তিনি তার জায়নামাযে আছেন। মেয়ে বাবাকে ডাক দেয়। কিন্তু পিতা কোন উত্তর দেননি। মেয়ে তার নিকট উপস্থিত হয়ে তাকে নাড়া দেয়। তিনি একদিকে পড়ে যান। তখন _ দেখা যায় যে, তিনি মারা গিয়েছেন। আল্লাহ্ তার প্রতি দয়া করুন। আবূ উবায়দা, মুহাম্মদ ইব্ন সা'দ, খলীফা এবং অন্য অনেকে বলেছেন যে, ৭৫ সনে হযরত ইরবাদ ইব্ন সারিয়া ইনতিকাল করেন । অন্যরা বলেছেন যে, নিহিত সা মুআবিয়ার (রা) শাসন কালের প্রথম দিকে । আল্লাহই ভাল জানেন। আসওয়াদ ইব্ন ইয়াধীদ এই সনে বদের ওফাত হয় তাদের একজন হলেন আসওয়াদ ইব্ন ইয়াধীদ। তিনি হযরত ইব্ন মাসউদ (রা)-এর সহচর ছিলেন। তার পরিচয় হল আসওয়াদ ইব্ন ইয়াধীদ নাখঈ (র)। তিনি উচ্চ পর্যায়ের তাবিঈ ছিলেন। কৃফাবাসীদের মধ্যে তিনি একজন অতি বৃদ্ধ লোক ছিলেন । তিনি সবদিন রোযা রাখতেন । অধিক রোযা রাখার ফলে তার দু'চোখ নষ্ট হয়ে যায়। হজ্জ ও উমরা মিলিয়ে সর্বমোট ৮০ বার তিন মন্কা মদীনায় যান। হজ্জ ও উমরা উপলক্ষে তিনি ইহরাম করতেন কুফা থেকে। ৭৫ সনে তীয় ইনতিকাল হয়। রোযা রাখতে রাখতে তীর শ্মীর হলুদ ও সবুজ রংয়ের হয়ে গিয়েছিল মৃত্যুর মুখোমুখি হবার পর তিনি কেঁদে উঠলেন তাকে বলা হল যে, এত অস্থিরতার কারণ কি ? উত্তরে তিনি বললেন যে, আমি অস্থির হব না কেন ? অস্থির হবার জন্যে আমার চাইতে অধিক যোগ্য আর কে আছে ? আল্লাহ্র কসম! আমি যদি জানতে পারতাম যে, মহান আল্লাহ্ আমার জন্যে ক্ষমা মঞ্জুর করেছেন তাহলে আমার কৃতকর্মের জন্যে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আমি মাটিতে মিশে যেতাম । মানুষের প্রতি মানুষের দোষক্রটি ও অপরাধ তো সামান্য থাকে । সেটি ক্ষমা করে দিলে দোষী ব্যক্তি চিরদিন ক্ষমাকারীর প্রতি লঙ্জাবনত থাকে । হামরান ইব্ন আবান (€র) পাবার রি উছমান ইবৃন আফ্ফান (রা)-এর মুক্ত দাস ছিলেন। আয়নুত তামর যুদ্ধে বন্দী হওয়ার প্রেক্ষিতে তিনি দাসত্বের শৃংখলে আবদ্ধ হয়েছিলেন হযরত উছমান (রা) তাকে খরিদ করেছিলেন। তিনি হযরত উছমানের (রা) গৃহের প্রবেশ ছারে থাকতেন এবং কারো ভেতরে যাবার প্রয়োজন হলে ভেতর থেকে অনুমতি নিয়ে আসতেন । এই ৭৫ সনে তার ওফাত হয়। আল্লাহই ভাল জানেন। দড$$.21110001109.0017
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।