001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ ইব্ন জারীর বলেন যে, এই সনে ইমরুল কায়েস গোত্রের সালিহ্ ইব্ন মুসাররাহ একটি আন্দোলন গড়ে তোলে । সে সুফারিয়্যাহ (খারিজীদের একটি শাখা) মতবাদের অনুসারী ছিল । কারো কারো মতে সে ছিল সুফারিয়্যাহ মতবাদের গোড়া পত্তনকারী । ঘটনা ছিল এই যে, এই ৭৫ সনে সে হজ্জ করতে গিয়েছিল । শাবীব ইব্ন ইয়াধীদ, বাতীন এবং এই পর্যায়ের খারিজী নেতৃবৃন্দ তার সাথে ছিল। ঘটনাক্রমে ওই বৎসর খলীফা আবদুল মালিক হজ্জ করতে গিয়েছিলেন । খারিজী নেতা শাবীব খলীফাকে হত্যা করার পরিকল্পনা করেছিল । কিন্তু তা সম্ভব হয়নি। হজ্জ থেকে ফিরে আসার পর খলীফা এই সংবাদ জানতে পারেন। ফলে ওই দলের লোকদেরকে ধরে আনার জন্যে খলীফা শাসনকর্তা হাজ্জীজকে নির্দেশ দেন। আলোচ্য সালিহ ইব্ন মুসাররাহ্ বারবার কুফা যেত এবং সেখানে অবস্থান করত । তার একদল অনুসারী ছিল। তারা তার মজলিসে বসত। তার বুযুগীতে বিশ্বাস করত। এদের অধিকাংশ ছিল দারা ও মুসেলের অধিবাসী । সালিহ ওদেরকে কুরআন শিক্ষা দিত। ওয়ায নসীহত করত । তার গায়ের রং ছিল হলুদ। সে প্রচুর ইবাদত বন্দেগী করত। ওয়া করার সময় সে আন্মাহ্র ংসা-গুণগান ও রাসূলুল্লাহ (সা)-এর প্রতি দরূদ শরীফ পাঠ করে ওয়ায শুরু করত। ওয়াযের মধ্যে সে দুনিয়ার প্রতি নির্লোভ থাকা, আখিরাতের প্রতি আগ্রহী হওয়া, মৃত্যুর কথা বেশী বেশী স্মরণ করা ইত্যাদি বিষয়ের আলোচনা করত। সে হযরত আবু বকর (রা) ও উমর (রা)-এর প্রতি আল্লাহ্র রহমত কামনা করত । তাদের সুনাম সুকীর্তি বর্ণনা করত। এরপর হযরত উছমান (রা)-এর বিষয় আলোচনায় আনত এবং তাকে গালমন্দ করত । তার হত্যাকারী পাপাচারী ঘাতকেরা তাকে যে সব দোষে অভিযুক্ত করেছিল ওইসব তথাকথিত দোষগুলো সে উল্লেখ করত । এরপর তা তার সাথীদেরকে খারিজীদের দলভুক্ত হয়ে খারিজী আন্দোলনে -শরীক হয়ে সতকর্মের আদেশ ও মন্দ কর্মে নিষেধ করতে বেরিয়ে পড়ার জন্যে উদ্বুদ্ধ করত । লোক সমাজে প্রচলিত রসুম রেওয়াজের প্রতি ঘৃণাবোধ সৃষ্টিতে সে তার অনুসারীদেরকে কাজে লাগাত। সে তাদেরকে এই লক্ষ্য বাস্তবায়নে হেলায় মৃত্যুবরণ করতে দীক্ষা দিত। সে দুনিয়ার বিরূপ সমালোচনা করত । পার্থিব বিষয়গুলোকে নিতান্ত তুচ্ছ ও গৌণ বিবেচনা করত । হতে হতে একদল লোক তার মতবাদে বিশ্বাসী হয়ে উঠে। এক পর্যায়ে তার সতীর্থ শাবীব নিজ অনুসারীদেরকে নিয়ে তাকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার আহ্বান জানান। এরপর ' সালিহের নিকট শাবীব নিজে এসে উপস্থিত হন। সালিহ তখন “দারা” অঞ্চলে অবস্থান করছিল। আলাপ আলোচনার পর উভয়ে একমত হল যে, আগামী বছর ৭৬ সনের সফর মাসের শুরুর দিকে তারা মাঠ পর্যায়ে বিদ্রোহ ও আন্দোলন শুরু করবে । এই যাত্রায় শাবীবের সাথে তার ভাই মুসাদ, মুজাল্লাল এবং ফল ইব্ন আমির সালিহের নিকট উপস্থিত হয়েছিল । দারায় সালিহের নিকট তখন প্রায় ১২০ জনের মত নেতৃস্থানীয় খারিজী লোকের সমাবেশ ঘটেছিল । একদিন তারা শাসনকর্তা মুহাম্মদ ইব্ন মারওয়ানের অশ্বগুলোর উপর আক্রমণ করে । তারা অশ্বগুলোকে ছিনিয়ে নেয় এবং সেগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর তারা কী কী ঘটিনা ঘটিয়েছিল “৭৬” সনের ঘটনাবলী প্রসঙ্গে আমরা তা আলোচনা করব ইনশাআল্লাহ্। . ৭৫ হিজরী সনে নেতৃস্থানীয় খারা ইন্তিকাল করেন আবু মুসহির ও আবু উবায়দ এর অভিমত অনুসারে এই সনে যারা ইন্তিকাল করেন তাদের অন্যতম হলেন হযরত ইরবাদ ইব্ন সারিয়া। তিনি আবূ নাজীহ সুলামী উপনামেও বহি লনানিগি রি হত ডড$৮৬.21111001109.0011
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।