001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫ দিকে এগিয়ে গেল এবং তার ঘাড়ে তরবারির কোপ মারল এবং তার মালামাল ছিনিয়ে নিল। তারপর হাজ্জাজ তার ঘোষককে বলল, জনসমক্ষে এ কথা ঘোষণা করে দাও যে, উমায়র ইব্ন দাবী শাসনকর্তার ঘোষণা শোনার পরও তিনদিন পর্যন্ত মূল সেনাদলের সাথে যোগ দেয়নি । বিধায় তাকে হত্যার আদেশ দেয়া হয়েছে। এবং তাকে হত্যা করা হয়েছে। ঘোষণা শুনে সবাই পড়ি কি মরি অবস্থায় দলে দলে মুহাল্লাবের দিকে দৌড়াতে শুরু করে। নদী অতিক্রমকালে সেতুর উপর প্রচণ্ড ভিড় জমে যায়। একই সময়ে ৪০০০ লোক ওই সেতু পার হয় এবং মুহাল্লাবের নিকট গিয়ে পৌছে। ইউনিট প্রধানগণও প্রত্যাবর্তনকারী দলে ছিল । সেখানে পৌছার পর তারা মুহাল্লাবের নিকট থেকে সেখানে পৌছেছে মর্মে সনদ সংগ্রহ করে। মুহাল্লাব তখন বলেছিলেন, এবার ইরাকে একজন মরদের মত মরদ এসেছে বটে । এবার শক্রু পক্ষের বিরুদ্ধে লড়াই হবে । শত্রু বিনাশ হবে৷ এক বর্ণনায় এসেছে যে, হাজ্জাজ বৃদ্ধ উমায়র ইব্ন দাবীকে চিনতেন না'। আম্বামা ইব্ন সাঈদ তাকে ডেকে বলেছিল, শাসনকর্তা! এই যে, বুড়ো লোকটি দেখতে পাচ্ছেন, হযরত উছমান (রা) নিহত হবার পর সে তার পবিত্র মুখে চড় মেরেছিল। তখনই হাজ্জাজ তাকে হত্যা করার আদেশ দেয়। শাসনকর্তা হাজ্জাজ তার পক্ষ থেকে হাকাম ইবৃন আইয়ুব ছাকাকীকে বসরার শাসনকর্তা নিয়োগ করল । তাকে খালিদ ইবৃন আবদুল্লাহ্-এর বিরুদ্ধে আক্রমণ পরিচালনার জন্যে নির্দেশ দিল। শুরায়হকে কৃফার বিচারক পদে বহাল রাখল । এরপর হাজ্জাজ নিজে বসরার, উদ্দেশ্যে যাত্রা করে। কুফায় তার প্রতিনিধি রেখে যায় আবু ইয়া“ফুরকে ৷ বসরার বিচারক পদে নিয়োগ দেয় যুরারাহ ইব্ন আবু আওফাকে। পরে সে কৃফায় ফিরে আসে । এই বৎসর হজ্জ পরিচালনা করেন খলীফা আবদুল মালিক ইব্ন মারওয়ান। তার চাচা ইয়াহ্য়া মদীনা শরীফের শাসনরর্তা পদে বহাল রাখেন। খোরাসানের শাসনকর্তা পদে বহাল থাকেন উমায়্যা ইব্ন আবদুল্লাহ্ এই সনে বসরার জনগণ হাজ্জাজের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন গড়ে তোলে । কারণ, উমায়র ইব্ন দাবীকে হত্যার পর হাজ্জাজ কুফা থেকে বসরা গমন করে। তখন সে বসরার জনগণের সম্মুখে বক্তৃতা দিতে উঠে। কুফার জনগণের সম্মুখে সে যেমন আক্রমণাত্মক, কঠিন, কঠোর ও নির্দয় বক্তব্য রেখেছিল বসরাতেও সে রকম বক্তৃতা দিল। এরপর বানু ইয়াশকার গোত্রের এক ব্যক্তিকে ধরে এনে বলা হলো, এ ব্যক্তি সরকারের নির্দেশ অমান্যকারী। সে বলল, আমি অসুস্থ । মহান আল্লাহ আমাকে অক্ষম বানিয়েছেন । পূর্ববর্তী শাসক বিশর ইব্ন মারওয়ানও আমার অক্ষমতা মঞ্জুর করেছেন। এই যে, আমার ভাতা, আমি বায়তুল মাল তথা সরকারী কোষাগারে ফেরত দিলাম । হাজ্জাজ তার বক্তব্য গ্রহণ করল না, তাকে হত্যার নির্দেশ দিল। তাকে হত্যা করা হল। এ ঘটনায় উপস্থিত জনগণ বেসামাল ও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল । তারা বসরা ছেড়ে বাইরে চলে গেল৷ তারা জমায়েত হল, রামহুরমুয সেতুর নিকট । তখন তাদের নেতৃত্বে এল আবদুল্লাহ্ ইব্ন জারদ। ওদেরকে শায়েস্তা করার জন্যে হাজ্জাক নিজে অভিযানে বের হল। সাথে তার অনেক সৈন্য সামন্ত? এটি হলো শাবান মাসের ঘটনা, সেখানে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বিরোধী পক্ষের অন্যান্য নেতাদের সাথে প্রধান নেতা আবদুল্লাহ্ ইব্ন জারূদ নিহত হয়, হাজ্জাজের নির্দেশে ওদের মাথা কেটে রামহুরমুয সেতুর উপর ঝুলিয়ে রাখা হয়, এরপর সেগুলো মুহাল্লাবের নিকট পাঠানো হয়, এতে মুহাল্লাবের শক্তি ও সাহস বৃদ্ধি পায়. এবং খারিজী নেতাদের মনোবল ভেঙ্গে পড়ে । তারা দুর্বল হয়ে যায়, হাজ্জাজ সংবাদ পাঠায় মুহাল্লাব ও আবদুর রহমান ইব্ন মিখনাকের নিকট তারা যেন আযারিকা ৮7514 টি ড/%%৬/.81100001109.00100
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।