Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১ ০২০] ০১৪০৭ 2 "এরপর মহান আল্লাহ্‌ আরশে সমাসীন হয়েছেন আয়াতের অর্থ হিসেবে জাহমিয়্যা সম্প্রদায় বলে যে, আল্লাহ আরশের উপর কর্তৃত্‌ স্থাপন করেছেন। তারা কৰি আখতালের কবিতার আলোকে এই অর্থ গ্রহণ করে । কবি আখতাল বলেছিল- 1১45১4১4৬25 ১৪৪ ০০০০1০০11০5 ১৪০ ৪১০৭ ২৪ 'বিশর ইরাকের উপর কর্তৃত ্রতিষ্ঠা করেছিলেন কোন তরবারি ব্যবহার এবং রক্তপাত ছাড়া . বস্তুতঃ এই কবিতায় জাহমিয়্যাদের পক্ষে কোন প্রমাণ নেই? সুতরাং তাদের বক্তব্যও দলীল-প্রমাণহীন এবং বাতিল। সেটি বাতিলের পক্ষে বহু যুক্তি রয়েছে। কবি আখতাল ছিল খৃষ্ট ধর্মাবলম্বী ব্যক্তি। শাসনকর্তা-বিশর ইব্‌ন মারওয়ানের মৃত্যুর ঘটনা ছিল এই যে, তার চোখে ক্ষত হয়েছিল। গোড়া থেকে ওই চক্ষু কেটে ফেলে দেয়ার জন্য তাকে পরামর্শ দেয়া হয়েছিল৷ তাতে তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু চোখের ঘা বৃদ্ধি হতে হতে ঘাড়ে গিয়ে পৌছল। এরপর পৌছল পেটে। এরপর তাতে তার মৃত্যু ঘটে। মৃত্যু শয্যায় শায়িত হয়ে তিনি কীদছিলেন আর বলছিলেন, “আহ্‌! আমি যদি শাসনকর্তা না হয়ে কোন আরব বেদুঈনের বকরী চারণকারী রাখাল হতাম, তাও ভাল হতো ।” তীর এই মন্তব্য আবু হাযিম কিংবা সাঈদ ইব্‌ন মুসায়্যাবকে জানানো হল। তখন তিনি বললেন, “সকল প্রশংসা মহান আল্লাহ্‌র যিনি ওদেরকে মৃত্যুকালে আমাদের দিকে ধাবিত করেছেন আমাদেরকে ওদের দিকে ধাবিত করেননি। ওদের জীবনে আমাদের জন্যে শিক্ষা ও উপদেশ রয়েছে। হাসান বলেছেন, আমি বিশরের নিকট গিয়েছিলাম । তখন তিনি তার খাটে গড়াগড়ি দিচ্ছিলেন। ছটফট করছিলেন। এরপর খাট ছেড়ে ঘরের আঙ্গিনায় গিয়ে পড়লেন,। চিকিৎসকেরা তার চারপাশে ছিল । এই ৭৪ সনে তিনি বসরাতে ইন্তিকাল করেন । বসরায় ইন্তিকাল করেছেন এমন শাসনকর্তাদের মধ্যে তিনিই প্রথম ৷ বিশরের মৃত্যু সংবাদ শুনে নি জারাগি নার তি নির্দেশ দেন। মহান আল্লাহই ভাল জানেন। ৭৫ হিজরী সন এই জনে নই আারিজানি আমাদের বিকুছে নিটনিনা করেন গি ইব্‌ন মারওয়ান হলেন খলীফা আবদুল মালিকের ভাই এবং মারওয়ান আল হিমার-এর পিতা । রোমানগণ মারআশ থেকে বের হবার পর তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই সনে খলীফা আবদুল মালিক ইয়াহ্‌য়া ইব্ন আবু আ“সকে মদীনার শাসনকর্তা নিয়লেগ করেন । ইয়াহ্‌য়া হলেন তার চাচা, হাজ্জাজকে মদীনার শাসনকর্তার পদ থেকে অপসারিত করে ইরাক, বসরা, কুফা এবং আশেপাশের অন্যান্য অঞ্চলের শাসনকর্তার পদে নিয়োগ দেয়া হয়। বিশর ইব্ন মারওয়ানের মৃত্যুর পর এ রদ-বদল ঘটে । এ সময়ে খলীফা আবদুল মালিক অনুধাবন করলেন যে, শক্তি, শৌর্য, সাহস, নিষ্ঠুরতার অধিকারী হাজ্জাজ ব্যতীত অন্য কেউ ইরাকের রিশৃংখল জনগণকে শৃংখলাবদ্ধ করতে পারবে না। তাই তিনি মদীনায় অবস্থানকারী হাজ্জাজকে ইরাকের এ রড রিনি রতি মদীনা থেকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্.211000119.0010)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।