Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হাজ্জাজ উত্তম ভাষাজ্ঞান ও উচ্চতর ভাষা জ্ঞানে জ্ঞানী হওয়া সত্তেও কুরআন শরীফের অক্ষরসমূহে ভুল করত। ইয়াহ্‌ইয়া ইব্‌ন ইয়া“মার তা অপসন্দ করতেন । তন্মধ্যে একটি ভুল হলো, সে সব সময় ইন্না মাকসূরাহকে ইন্না মাফতুহায়ে পরিবর্তন করত। আর ইন্না মাফতৃহাকে ইন্না মাকসীরাহ-এ পরিবর্তন করত এবং সে পড়ত ₹5১21 ১৫ « ১1 ৩৪ ২:01 (.১154155 ০4। 15015 কে 5৪) সহকারে 14211 ২ পড়ত ৷ আল-আসমাঈ ও অন্যরা বলেন, একদিন আবদুল মালিক হাজ্জাজের কাছে একটি পত্র লিখলেন। পত্রে তিনি তাকে আমৃস, আল-ইয়াওম ও গাদ অর্থাৎ গতকাল, অদ্য ও আগামীকাল সম্বন্ধে জিজ্ঞাসা করেন । হাজ্জাজ দূতকে বলল, খুয়ায়লিদ ইব্‌ন ইয়াবীদ ইব্ন মুআবিয়া কি তার কাছে উপস্থিত আছে ? দূত বলল, হ্যা । তখন হাজ্জাজ আবদুল মালিকের কাছে লিখল £ আমৃস্‌ অর্থ মৃত্যু, আল-ইয়াওম অর্থ আমল এবং গাদান অর্থ আশা-আকাংখা। ইবৃন দারীদ, আবু হাতিম আস সিজিস্তানীর- মাধ্যমে আবু উবায়দ মা“মার ইব্‌ন আল-সুছান্না হতে বর্ণনা করেন, তিনি বলেন, হাজ্জাজ যখন ইবনুল আশআছকে হত্যা করে, তখন তার কাছে ইরাকের প্রশংসা করা হয় এবং সে ইরাকের লোকজনকে বেশী বেশী ভাতা প্রদান করে । তখন আবদুল মালিক তার কাছে পত্র লিখলেন এবং বললেন, মহান আল্লাহ্‌র প্রশংসার পর সমাচার এই. যে আমীরুল মু'মিনীনের কাছে সংবাদ পৌছেছে যে, তুমি আজকাল একদিনে যা খরচ করছ আমীরুল মু"মিনীন তা সাতদিনেও খরচ করেন না এবং তুমি এক সপ্তাহে যা খরচ করছ আমীরুল মুমিনীন তা এক মাসেও খরচ করেন না। তারপর তিনি নীচের কবিতাটি আবৃত্তি করলেন, “সব ব্যাপারেই তোমার উচিত মহান আল্লাহকে ভয় করা । হে উবায়দুল্লাহ! তুমি মহান আল্লাহকে ভয় কর ও তার কাছে কাকুতি-মিনতি কর । মুসলমানদের কর ও যুদ্ধলব্ধ সম্পদের পুরাপুরি হিসাব গ্রহণ কর এবং তাদের জন্য একটি দুর্গ হিসাবে কাজ কর যা তাদেরকে আশ্রয় দেবে এবং তাদের ১১ যা পঃ আমার আয়ুর শপথ। আপনার দূত আমার কাছে আপনার পত্র নিয়ে পৌছেছে। পত্রটি কয়েক পৃষ্ঠা কাগজে লিখিত, হয়েছে। তারপর ছাপানো হয়েছে, যথাযথভাবে এটাকে ভাজ করা হয়েছে। যে পত্রের মধ্যে আমার জন্য রয়েছে নরম কথা ও শক্ত কথা । আমি তার. থেকে নসীহত গ্রহণ করেছি। আর নসীহত বুদ্ধিমানের উপকারে আসে । আমার সামনে অনেক সমস্যা এসেছিল, এগুলোকে আমি সমাধান করছি কিংবা কোন সময় যেগুলোকে সাধ্যের বাইরে মনে করেছি তাই এগুলো হতে আমি বিরত. থাকছি। যদি তাদের উপর আপনার শাস্তি আপনি আরোপ করেন তাহলে আমার তরফ থেকে তাদের জন্যে কোন উপকার সাধিত হবার লক্ষ্যে আমি এ ব্যাপারে কোন আগ্রহী হই না। এ ব্যাপারে জনগণ. খুশী থাকুক কিংন্কা- এটাকে অসম্ুষ্টির কারণ মনে করুক, তাতে কিছু আসে-যায় না ।. আপনার সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য । তাদের মধ্যে কারো আমি প্রশংসা করি কিংবা কষ্ট দেই, এমনকি গালি দেই, তাতেও কিছু. আসে-যায় না।-এমন কতগুলো শহর আমি অতিক্রম করেছি-যেগুলোতে শত্রুতার. ও বিরোধিতার আগুন দাউ দাউ করে জুলছিল। আপনি জানেন, তার মধ্য থেকে কিছু আমি সহ্য করেছি আর বাকীগুলো নিয়ে ধস্তাধস্তি করছি এমনকি মৃত্যুর কাছাকাছি হয়ে পড়েছি। বিদ্রোহীরা কত গুজব রটিয়েছে, সেগুলো আমি শুনেছি। কিন্তু, আমি আতংকিত হইনি । আমার পরিবর্তে যদি অন্য কেউ প্রশাসক হতো, তাহলে সে ভয়ে ওষ্ঠাগত হতো । বিদ্রোহীরা যখন তাদের কোন একজন সংগ্রামীর মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ব্যর্থ ্রচেষ্টা চালিয়েছিল, তখন তাদের জন্য আমি শুধু আফসোস করেছিলাম, 7775959 দ$৮৬৬.21110001109.0011

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।