Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ২০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বিরুদ্ধে প্রতিবাদ করি। হাজ্জাজ বলল, এ ঘটনার ব্যাপারে তোমার কি কোন সাক্ষী আছে? সে বলল, “হ্যা, আমার এ সাথীটি । হাজ্জাজ তখন তাকে জিজ্ঞাসা করল। লোকটির সাথী বলল, হ্যা। হাজ্জাজ বলল, ইবনুল আশআছ যা করেছে তা তুমি করলে না কেন? সে বলল, তোমার প্রতি প্রতিহিংসা আমাকে বিরত রেখেছিল । হাজ্জাজ বলল, কে আছ তোমরা এ ব্যক্তিটিকে তার সত্যবাদিতার জন্যে ছেড়ে দাও আর অপরজনকে তার কাজের জন্যে ছেড়ে দাও । হাজ্জাজের সাথীরা দুইজনকেই ছেড়ে দেয়। মুহাম্মদ ইবৃন যিয়াদ ইবনুল আরাবী থেকে উল্লেখ করেন। তিনি বলেন, বনূ হুনায়ফার এক ব্যক্তি ইয়ামামা অঞ্চলে একজন বীরপুরুষ ছিলেন। তার নাম ছিল জাহদার ইব্ন মালিক। হাজ্জাজ সে দেশের নায়েবের কাছে এক ব্যক্তিকে প্রেরণ করে এ বীর পুরুষটিকে গ্রেফতার করতে না পারায় তাকে তিরঙ্কার করে । কাজেই নায়েব বীর পুরুষটিকে তীব্রভারে খোজ করতে লাগল। কিছুদিন পর সে তাকে বন্দী করল। পরে তাকে হাজ্জাজের কাছে প্রেরণ করল । তখন হাজ্জাজ তাকে বলল, “তুমি যা করছিলে, কেন। তুমি এরূপ করছিলে ? বীর পুরুষটি বলল, আমাকে এ কাজ করার জন্য যে বস্তুটি প্ররোচিত করেছিল তা হলো অন্তরের দুঃসাহস, শাসনকর্তার অত্যাচার এবং হাল যামানার কুকুর বা লোভ-লালসা । যদি আমীর আমাকে পরীক্ষা করেন, তাহলে তিনি আমাকে তার সৎসাহায্যকারী ও অশ্বারোহী সৈন্যদের মধ্যে আমাকে সূক্ষ্ম ধীশক্তিসম্পন্ন ব্যক্তিদের অন্যতম পাবেন । আর আমাকে তার সৎসাহসী প্রজাবর্গের মধ্যে অন্যতম পাবেন আমি যে কোন সময় কোন অশ্বারোহীর সাথে মুকাবিলা করেছি তাকে পরাস্ত করেছি। হাজ্জাজ তখন তাকে বলল, আমরা তোমাকে একটি কুয়ার কাছে ফেলে দেবো যেখানে থাকবে একটি হিংস্র সিংহ। যদি সেই হিংস্র সিংহটি তোমাকে হত্যা করতে পারে, তোমার পরিবার-পরিজনের ভরণপোষণ আমরা বহন করব । আর যদি তুমি তাকে হত্যা করতে পার আমরা তোমাকে ছেড়ে দেবো ।” তারপর হাজ্জাজ তাকে কারাগারে বন্দী করে রাখল। তার ডান হাতটি তার গর্দানের সাথে শিকল দিয়ে বাধা ছিল। অন্যদিকে হাজ্জাজ কাসকার নামক স্থানের নায়েবের কাছে পত্র লিখে নির্দেশ দিল, যেন একটি বড় হিংস্র ও ক্ষতিকারক সিংহকে প্রেরণ করে। জাহদার তার বন্দীশালায় কিছু কবিতা পাঠ করে সে তার স্ত্রী উম্মে আমর সুলায়মার প্রতি দুঃখ প্রকাশ করছে। সে বলছিল, “রাত কি আমাকে এবং উম্মে আমরকে একত্রিত হওয়ার সুযোগ দিবে না ? এটা নিয়ে হয়তো তুমি চিন্তা করছ এবং আমাকে নিকটে পাওয়ার কামনা করছ! হ্যা (রাত সে সুযোগ দিবে) তুমি নতুন চাদকে দেখবে, যেমন আমি তাকে দেখছি। চাদ যখন আকাশের উপরিভাগে উঠতে থাকবে, তখন রাত সমাপ্ত হয়ে দিন প্রকাশ পাবে। যখন তোমরা নজদের খেজুর বাগান অতিক্রম করে ইয়ামামার উপত্যকায় পৌছবে, তখন হয়তো আমার মৃত্যুর সংবাদ শুনবে । জাহদারকে তোমরা শুভ কামনা কর। কেননা, ইয়ামানী ধারাল তলোয়ারের উপর ঝাঁপাইয়া পড়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে।” হাজ্জাজের কাছে যখন সিংহটি পৌঁছল, তখন তাকে তিনদিন অনাহারে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো । তারপর তাকে একটি বাগানে ছেড়ে দেওয়া হলো এবং জাহদারকে শৃংখলাবস্থায় তার ডান হাতকে গর্দানের সাথে বেঁধে রাখা হলো । আর তার বাম হাতে একটি তলোয়ার দেওয়া হলো। সিংহ আর জাহদারের মধ্যে লড়াই বাধিয়ে দেওয়া হলো । হাজ্জাজ ও ভার সাথীরা একটি গ্যালারীতে বসে দৃশ্য উপভোগ করতে লাগল। জাহদার সিংহটির দিকে অগ্থসর হলো এবং সে বলছিল, “দুটি সিংহ খুব সংকীর্ণ জায়গার মধ্যে যুকাবিলা করছে। দুটোই সমুন্নত নাকের অধিকারী । তারা অত্যন্ত কঠিন ও বীরতৃপূর্ণ সংঘর্ষে লিপ্ত । যদি আল্লাহ্‌ তা'আলা ফড/.9110001179-0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।