0০017161715 _ আল-বিদায়া ওয়ান নিহায়া ঃ ২০৫ কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।” তীর কাছে যে সংবাদটি পৌছেছে তা অসত্য । আর আমি ২৪ জন মহিলার অভিভাবকত্ করি, তাদের জীবিকা অর্জন করার মত কোন লোক নাই। আর তারা আপনার দরযায় দপ্তায়মান। তাদেরকে উপস্থিত করানোর জন্য আদেশ দিল। যখন তারা উপস্থিত হলো তাদের মধ্যে একজন বলল, আমি তার খালা, অন্য আমি তার স্ত্রী, আবার অন্য একজন বলল, আমি তার মেয়ে। এমন সময় আট বছরের অধিক ও দশ বছরের কম বয়সী একটি বালিকা সামনে এগিয়ে আসল । হাজ্জীজ তাকে বলল, তুমি কে? বালিকা বলল, আমি তার মেয়ে । তারপর সে বলল, আল্লাহ আমীরের মঙ্গল করুন, আমি তার সামনে হাযির । এ কথা বলে সে কিছু কবিতা পাঠ করল, যা নিম্নে প্রদত্ত হলো ৪ হে হাজ্জাজ, আপনি তার মেয়েদের ও ফুফুদের মান-মর্যাদা লক্ষ্য করেননি ? তারা সকলে সারা রাত্রি তার জন্যে রোদন করছে। হে হাজ্জাজ, যদি আপনি তাকে হত্যা করেন, তাহলে আপনি কি চিস্তা করে দেখেছেন যে, আপনি তার হত্যার মাধ্যমে কতজনকে হত্যা করেছেন। তারা হলেন ২৪ জন, হে হাজ্জাজ কে তার পরিবর্তে আমাদের দেখাশুনা. করবে ? কাজেই তাকে আপনি ছেড়ে দিন। আর যদি আপনি আমাদের উপর অন্যায় করেন, তাহলে আমীদের গৃহাদি ধসিয়ে যমীন বরাবর করে দিন। হে হাজ্জাজ! হয়তো আমার পিতাকে ছেড়ে দিয়ে আপনি আমাদের উপর একটি নিআমত দান করুন, অন্যথায় আমাদের সকলকে একত্রে মেরে ফেলুন। বর্ণনাকারী বলেন, এরপর হাজ্জাজ ক্রন্দন করল এবং বলল, আল্লাহ্র শপথ, আমি তোমাদের উপর কোন প্রকার বিপদ আপতিত করব না এবং তোমাদের উপর কোন প্রকার যুলুমও করব না যাতে তোমরা একেবারেই নিঃশেষ হয়ে যাও। হাজ্জাজ আবদুল মালিকের কাছে পত্র লিখে উল্লিখিত ব্যক্তিটির উক্তি এবং.তার কন্যার উক্তি সম্বন্ধে আবদুল মালিককে অবগত করল। তখন আবদুল মালিক হাজ্জাজের কাছে পত্র লিখে আদেশ দিলেন যেন লোকটিকে ছেড়ে দেওয়া হয় এবং তার সাথে ভাল আচরণ করা হয়। বালিকার প্রতি দয়া করা হয় এবং সব সময় তার খোঁজখবর নেওয়া হয় । কথিত আছে, একদিন হাজ্জাজ খুত্বা দিল এবং জনগণকে বলল, হে মানবমগ্ুলী! জেনে রেখো, আল্লাহ্র নিষিদ্ধ বন্তুসমূহ হতে বিরত-থাকার ক্ষেত্রে ধৈর্যধারণ আল্লাহ্র আযাব সহ্য করার ধৈর্যধারণ থেকে. অনেক সহজ । তখন এক ব্যক্তি উঠে দীড়াল এবং হাজ্জাজকে লক্ষ্য করে বলল, “দুর্ভাগ্য তোমার হে হাজ্জাজ! কত নির্লজ্জ চেহারা তোমার! এবং কত কম তোমার লঙ্জা! যা করার তুমি কর, আর এ ধরনের উচ্চবাক্য তুমি উচ্চারণ কর। তোমার সদ্ব্যবহারের চেষ্টা নিক্ষল ও ব্যর্থ। হাজ্জাজ তার দেহরক্ষীকে বলল, “তাকে ধরে রেখো ।” যখন হাজ্জাজ থুত্বা শেষ করল, তখন এঁ লোকটিকে বলল, কেন তুমি আমার উপর এত ধৃষ্টতা দেখালে ? উত্তরে লোকটি বলল ঃ দুর্ভাগ্য তোমার হে হাজ্জাজ! তুমি আল্লাহ্র প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ, আমি তো তোমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছি না। তুমি এমন কোন্ ব্যক্তি যে, তোমার প্রতি আমি ধৃষ্টতা দেখাতে পারব না ? অথচ তুমি সারা জাহানের প্রতিপালক আল্লাহ্ রি জারি পাতি হর বররন হা তাকে ছেড়ে দেওয়া হয়। ্ আল-মাদাইনী বলেন $ ইবনুল আশআছের দুইজন সাথীকে কয়েদী হিসেবে একদিন হাজ্জাজের সামনে আনয়ন করা হলো । হাজ্জাজ তাদেরকে হত্যার হুকুম দিল। তখন তাদের মধ্যে একজন বলল, তোমার প্রতি আমার একটি অনুগ্রহ রয়েছে। হাজ্জাজ বলল, সেটা কি? লোকটি বলল, একদিন ইবনুল আশা গত শষ উল্লেখ করে। তখন আমি তার
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।