0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ সহকারে আল্লাহ্র ইবাদতের দিকে নিজেকে পরিচালিত করছে । আর এ রশি দ্বারা তাকে আল্লাহ্ গুনাহ্ হতে বিরত রেখেছে। আল্লাহ্ এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার নাফসকে পরিত্যাগ করেছে । এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার নাফসকে দোষারোপ করেছে। এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার নাফসকে দুশমন হিসেবে গ্রহণ করেছে । এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার হিসাব অন্যের কাছে যাওয়ার পূর্বে নিজেই তার হিসাৰ যাচাই করেছে। এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার মীযান বা পাল্লার প্রতি লক্ষ্য করেছে। এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার হিসাবের প্রতি লক্ষ্য করেছে। এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার কার্যক্রমকে ওযন করেছে। এমন ব্যক্তির উপর আল্লাহ্ রহম করুন, যে আগামীকাল কুরআন শরীফের কোথায় তিলাওয়াত করবে তা চিন্তা করে রাখে । আর আগামীকাল (ভবিষ্যতে) তার পাল্লায় কি দেখবে তা চিন্তা করে। সে তার অন্তরের কাছে ধমক প্রদানকারী ও তার ইচ্ছার কাছে হুকুমদাতা আল্লাহকে উপস্থিত পায় । আল্লাহ্ এমন ব্যক্তির উপর রহম করুন, যে তার কার্যকলাপের লাগাম শক্ত করে ধরেছে । যেমন, কেউ তার নিজেব উটের লাগাম শক্ত করে ধরে। যদি এ লাগাম তাকে আল্লাহ্র আনুগত্যের দিকে পরিচালনা করে, তাহলে সে তার অনুসরণ করে ! আর যদি এ লাগাম তাকে আন্মাহ্র গুনাহের দিকে প্ররোচিত করে, তাহলে সে তার থেকে বিরত থাকে । আল্লাহ্ এমন ব্যক্তির উপর রহম করুন, যিনি তার কার্যকলাপে আপ্মাহ্ থেকে নিজেকে বেঁধে নিয়েছে । আল্লাহ্ এমন ব্যক্তির উপর রহম করুন, যে প্রাধান্য লাভ করেছে কিংবা প্রাধান্য লাভ করার চেষ্টা করছে। আর গুনাহ্ ও প্রতারণার কার্যকলাপের সাথে হিংসা পোষণ করছে। যা কিছু আল্নাহ্রই কাছে আছে তার প্রতিই তার কামনা বাসনা নিবেদিত ও নিয়োজিত । আল্লাহ্ এমন ব্যক্তিকে রহম করুন, আল্লাহ্ এমন ব্যক্তিকে রহম করুন, বলতে ব্লতে সে অঝোর নয়নে কীদতে লাগল । রা _আল-মাদাইনী (র) আওয়ানা ইবনুল হাকাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আশৃ-শাঁবী বলেছেন, “আমি হাজ্জাজকে এমন এমন কথা বলতে শুনেছি, যে কথা তার আগে কাউকে বলতে শুনেনি। সে বলত আম্মা বাদ অর্থাৎ আল্লাহ্র হামদ ও রাসূলের না'তের পর সমাচার এই যে, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা দুনিয়ার উপর ধ্বংসকে লিপিবদ্ধ করেছেন এবং আখিরাতের উপর স্থায়িত্বকে লিপিবদ্ধ করেছেন কাজেই যার উপর স্থায়িত্কে লিপিবদ্ধ করেছেন তার কোন ধ্বংস নেই। আর যার উপর ধ্বংসকে লিপিবদ্ধ করেছেন তার কোন স্থায়িত্ব নেই। তাই তোমাদেরকে বর্তমান দুনিয়া যেন ভবিষ্যতের আখিরাত সম্পর্কে প্রতারিত না করে । আর দুনিয়াবাসীরা যেন দুনিয়ার ক্ষণস্থায়িত্ দ্বারা আখিরাতের দীর্ঘ স্থায়িত্ব কামনা-বাসনাকে শ্তবধ করে নাদেয়। আল-মাদাইনী আবূ আবদুল্লাহ্ আছ-ছাকাফী হতে বর্ণনা করেন। তিনি তার চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ঃ একদিন আমি হাসান বসরী রে)-কে বলতে শুনেছি। তিনি বলেন, একটি বাক্য আমাকে প্রচণ্ড আঘাত হেনেছে যা আমি হাজ্জাজ থেকে শুনেছি। সে এসব উপলক্ষে কথাটি বলেছিল, “যদি কোন ব্যক্তির জীবনের একটি মুহুর্ত অন্য কাজে ব্যবহৃত হয়, যার জন্যে তাকে সৃষ্টি করা হয়েছিল, তাহলে কিয়ামত পর্যন্ত তাব এ কাজের জন্যে আফসোস প্রলম্বিত হওয়া উচিত ।” কাষী শুরায়ক আবদুল মালিক ইব্ন উমায়র হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন হাজ্জাজ বলেন ঃ যদি কেউ কোন কাজ সম্পাদনের জন্য কোন মুসীবতের শিকার হয়ে থাকে, তাহলে তাকে আমি তার মুসীবতের গভীরতা অনুযায়ী পুরস্কার প্রদান করে থাকি। তখন এক ব্যক্তি দণ্ডায়মান হলো এবং বলল, স্বাধুনি। মায়াকে, পুরম্নার প্রদান করুন। কেননা, আমি
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।