Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 হতহ আল-বিদায়া ওয়ান নিহায়া বিশ্বীসঘাতকগণ! ঝগড়াঝাটিতে লিপ্ত ফ্যাসাদিগণ! যদি আমি তোমাদেরকে সীমান্ত পাহারায় প্রেরণ করি, তাহলে তোমরা কর্তব্যকাজ সম্পাদন না করে ফিরে আসবে ও খিয়ানত করবে । যদি তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হয় তোমরা গুজব রটাবে । আর যদি তোমরা ভয় পাও নিফাক করবে । মোট কথা, তোমরা কোন নিআমতকেই স্মরণ করছ না এবং কোন ইহ্‌সানের কৃতজ্ঞতা জ্ঞাপন করছ না। তোমাদেরকে কোন ওয়াদা ভঙ্গকারী তুচ্ছ মনে করেনি । কোন পথন্রান্ত তোমাদেরকে ভ্রান্ত পথে ডাকেনি। তোমাদেরকে কোন পাপী রক্ষা করতে চায়নি । তোমাদেরকে কোন যালিম সাহায্য করতে চায়নি এবং তোমাদেরকে কোন সাহায্যকারী সাহায্য করতে চায়নি; বরং তোমরা তার আহ্বানে সাড়া দিয়েছ। তার আওয়াষে প্রতি উত্তর করেছ। তার দিকে একাকী কিংবা দলবদ্ধভাবে আরোহী রূপ কিংবা পদ্বূজে ধাবিত হয়েছ। হে ইরাকের বাসিন্দারা! কোন হৈচৈকারী হৈচৈ করে নাই কিংবা কোন কা,কা, রব উচ্চারণকারী কা, কা, করে নাই। কোন পাথেয় সংগ্রহকারী পাথেয় সংগ্রহ করে নাই । কোন চিৎকারকারী চিৎকার করে নাই; বরং তোমরা তার অনুসারী ও সাহায্যকারীতে পরিণত হয়েছে । হে ইরাকের বাঁসিন্দারা! কোন উপদেশ কি তোমাদের উপকারে আসেনি ? বিভিন্ন ঘটনাবলী কি তোমাদের মধ্যে অনুশোচনার উদ্রেক করেনি ? আল্লাহ্‌ কি তোমাদেরকে শক্ত হাতে পাকড়াও করেনি ? আল্লাহ্‌ কি তার তলোয়ারের ধার এবং মর্মস্তুদ শাস্তির স্বাদ তোমাদের আস্বাদন করাননি ? তারপর সে সিরিয়াবাসীদের দিকে লক্ষ্য করল ও বলল, “হে সিরিয়াবাসীরা! আমি তোমাদের জন্যে উট পাখীর ন্যায় দরদী, যে তার বাচ্চাদেরকে অনিষ্ট থেকে রক্ষা করে, তাদের থেকে আবর্জনা দূর করে। তাদের থেকে আক্রমণ প্রতিহত করে, বৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করে, গুই সাপ থেকে তাদেরকে হিফাযত করে এবং মশা-মাছি থেকে তাদেরকে পাহারা দেয় । হে সিরিয়াবাসীরা! তোমরাই মুদ্ধাস্ত্র, শিলাবৃষ্টি এবং তোমরা পাড়যুক্ত চাদর, সুরক্ষিত চামড়া, তোমরা বন্ধু-বান্ধব, সাহাষ্যকারী, ছায়াদার বৃক্ষ, উপরে পরিহিত কোট, তোমাদের দ্বারা শহর, জনপদ ও গোত্র বিবর্ণ হয়ে যায়। তোমাদের দ্বারাই শক্রদের দলের উপর তীর নিক্ষেপ করা হয় এবং যারা অবাধ্য ও পৃষ্ঠ প্রদর্শনকারী তারা তোমাদের দ্বারা পরাজিত হয়। আত- তামীমী হতে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “আমি কুরায়শদের এক বৃদ্ধ থেকে শুনেছি যাকে আবূ বাকর আততামীমী বলা হয়। তিনি বলেন, “হাজ্জাজ তার খুতবাতে বলত, এবং সে ছিল বয়স্ক) নিশ্চয়ই আল্লাহ্‌ তাআলা হযরত আদম (আ) ও তার বংশধরদের মাটি দ্বারা তৈরী করেন। তারপর তাদেরকে ভূপৃষ্ঠের উপর চলাফেরা করতে দেন, তারা পৃথিবীর ফল-মূল ভক্ষণ করে এবং পৃথিবীর নদী-নালা ও জলাশয়ের পানি পান করে । মই ও তাদের চলাচল দ্বারা ভূপৃষ্ঠের উচু-নিচু দূরীভূত করে। তারপর আল্লাহ্‌ তা"আলা ভূপৃষ্ঠকে তাদের দ্বারা আবাদ করেন এবং মৃত্যুর পর তাদেরকে সে ভূমিতে ফেরত প্রেরণ করেন। ভূমি তাদের মাংস ভক্ষণ করে, যেমন তারা ভূমির ফলমূল ভক্ষণ করেছিল। ভূমি তাদের রক্ত পান করে; যেমন তারা ভূমির নদী-নালা ও খাল-বিলের পানি পান করেছিল । ভূমি তাদেরকে টুকরো টুকরো করে তার পেটে ঢুকিয়ে নেয় এবং তাদের হাড়ের জোড়াগুলো পৃথক পৃথক করে ফেলে। যেমন তারা পৃথিবীটাকে মই ও তাদের চলাচল দ্বারা অসমতল থাকলে সমতল করে নিয়েছে ।” একাধিক বর্ণনাকারী হাজ্জাজ থেকে বর্ণনা করে যে, সে তার খুতবায় উপদেশ আকারে বলত, তোমাদের সামনে উপস্থিত প্রত্যেক লোকের সাথে এমন এক লোক বা সন্তা প্রতিনিধিতৃ করে, যে তার নাফসকে স্তব্ধ করেমুছা,উচ্টো্রাবার্্রকাতর,ব্রাদ্বারা তাকে বেধেছে এবং এ রশি

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।