0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া . ২০১ হয় সিয়াম পালন করবে । লোকটি বলল, যদি তুমি আমার আগামী দিনের জীবিত থাকার নিশ্চয়তা দিতে পার, তাহলে আগামী দিন আমি সিয়াম পালন করব । হাজ্জাজ বলল, এটাতে আমার কোন ক্ষমতা নেই। বৃদ্ধটি বলল, তাহলে তুমি আমাকে কেমন করে ভবিষ্যত কাজের পরিবর্তে যার ক্ষমতা তুমি রাখ না বর্তমানের কাজটি করার জন্যে আমাকে অনুরোধ করছ ? হাজ্জাজ বলল, আমার খাদ্য. নিঃসন্দেহে পবিত্র খাদ্য ও মজাদার । বৃদ্ধটি বলল, তবে তুমি কিংবা বাবুর্চি এটাকে পবিব্র ও মজাদার করনি । হ্যা, যদি কেউ এটা খেয়ে শাস্তি পায়, তখনি ৭৫ হিজরীতে হাজ্জাজ কেমন করে অতর্কিতে কুফা শহরে প্রবেশ করে, খৃত্বা প্রদান করে এবং মানুবকে ভীতি প্রদর্শন করে তা পূর্বে বর্ণনা করা হয়েছে। জনগণ তাকে অত্যন্ত ভয় করতে লাগল আর সে তাৎক্ষণিকভাবে উমায়র ইব্ন যাবীকে হত্যা করে এবং কুমায়ল ইব্ন যিয়াদকেও বন্দী অবস্থায় হত্যা করে। তারপর ইবনুল আশআছের হত্যাকাণ্ড সংঘটিত হয়। যা পূর্বে বর্ণনা করা হয়েছে। তারপর তার সাথে যেসব সরদার, আমীর, গোলাম ও কারী ছিলেন তাদেরকে সে হত্যা করে। আর সর্বশেষ হত্যা করে সাঈদ ইব্ন জুবায়রকে. (রো)। সাঁদ আল-কালবী.... আসিম হতে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “জামাজিম আশ্রমের ঘটনার পর হাজ্জাজ ইরাকবাসীদের সম্বোধন করে এবং সে বলে, হে ইরাকের বাসিন্দারা! শয়তান তোমাদেরকে প্রতারিত করেছে, সে তোমাদের মাংস, রক্ত, কান ও চোখের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারপর সে কানের ভিতর, মগয, দীর্ঘ দেহ. ও আত্মা পর্যন্ত পৌছেছে। এরপর শস্য-শ্যামল ভূমিতে অবতরণ করে সেখানে ক্ষণস্থায়ী বাসা নির্মাণ করে । ডিম পাড়ে, বাচ্চা দেয় বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে ও চলাফেরা করতে থাকে । তারপর সে. তোমাদেরকে প্রতারণা ও অবাধ্যতা দিয়ে পরিপূর্ণ করে এবং বিরোধিতার জ্ঞান দান করে। তোমরা তাকে অনুকরণীয়, পথ প্রদর্শক এবং অনুসরণীয় নেতা মেনে নিয়েছ। আর তাকে সুরক্ষিত পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেছ। এখন তোমাদেরকে অভিজ্ঞতা কেমন করে উপকার দিবে কিংবা কোন দিক নির্দেশনায় তোমাদেরকে কোন ফায়দা দিবে? তোমরা কি আহওয়াষে আমার সাথী ছিলে না ? যেখানে তোমরা প্রতারণার ইচ্ছে করেছিলে, বিশ্বাসঘাতকতার মনস্থ করেছিলে, কুফরী করার জন্যে এঁক্যবদ্ধ হয়েছিলে এবং ধারণা করেছিলে যে, আল্লাহ্ তা'আলা তোমাদের ধর্মকে অপদস্থ করবেন এবং তোমাদের খিলাফতকে পর্ুদস্ত করবেন। আল্লাহ্র শপ আনি তোমাদের এতি দৃি নিক্ষেপ করাছিলাম । আর তোমরা চুপি চুপি সরে পড়ছিলে এবং শীত্র. শীঘ্র পরাজয় বরণ করছিলে । ইয়াওমুয যাবিয়াহকে স্মরণ কর, আর ইয়াওমুয যাবিয়াহ্ কি তোমরা কি জান ? তা ছিল তোমাদের কাপুরুষতা, পরস্পর বিরোধ, ঝগড়া, অপদস্থতা, আল্লাহ্র অসন্তুষ্টি এবং তোমাদের অন্তরের ভীতি । তোমরা ছিলে দূরবর্তী বাসস্থান থেকে পলায়নকারী উটের ন্যায় । তোমাদের মধ্যে এক ভাই অন্য ভাইয়ের কোন খৌজ-খবরাদি নিত না। আর কোন বৃদ্ধ তার সন্তানের জন্য দয়া অনুভব করত না। যখন তোমাদের উপর হাতিয়ার প্রয়োগ করা হয়েছিল, তীর নিক্ষেপ করা হয়েছিল। স্মরণ কর, জামাজিম আশ্রমের দিনের কথা । জামাজিম আশ্রমের দিন কী? তা কি তোমরা জান ? যেদিন যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয়েছিল, এমন আঘাত এসেছিল যা মস্তককে তার জায়গা থেকে পৃথক করে দেয় এবং বন্ধুকে বন্ধু থেকে ভুলিয়ে দেয় ৷ হে ইরাকের বাসিন্দাগণী! পাপের কার্ষে মত্ত অকৃতজ্ঞগণ! অপমানিত ও দ্৮৬৬.21110001179.0011 সামি
— Page 202 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.