Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০০ :. - আল-বিদায়া ওয়ান নিহায়া তো সালাত আদায় করতে আসি। কাজেই সময়মত সালাত আদায় করতে দাও। তারপর _ তোমার যা কিছু বলার আছে বলে বেড়াও। ” আল-আসমাঈ বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার কাছে বাদ পৌছেছে যে, হাজ্জাজ যখন আবদুল্লাহ্‌ ইবৃন যুবায়র (রা) থেকে অবসর গ্রহণ করে তখন ৮৮৮ ১৮১৮৯১7৮৮৬৮ ল৬৬ করে, এবং পবিক্র" মদীনাবাসিগণের অবস্থা সম্পর্কে সে তাকে জ্ঞাত করে। বৃদ্ধ বলল, পবিত্র মদীনাবাসীগণ খুব দুরবস্থায় আছে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আত্মীয়ের স্তানকে হত্যা করা হয়েছে” হাজ্জাজ বলল, তাকে কে হত্যা করেছে? বৃদ্ধটি বলল, পাপী অভিশপ্ত হাজ্জাজ, তার উপর আল্লাহ্‌র লা'নত ও ধ্বংস পতিত হোক । সে আল্লাহ্‌র প্রতি খুব কমই তোয়াক্কা করে । এতে হাজ্জাজ ভীষণ রেগে গেল এবং বলতে লাগল। হে বৃদ্ধ! তুমি কি হাজ্জাজকে দেখলে চিনতে পারবে'? সে বলল, হ্যা, আল্লাহ্‌ যেন তার মঙ্গল না করেন এবং তাকে ধ্বংস থেকে রক্ষা না করেন। হাজ্জাজ তখন তার মুখোশ খুলে ফেলল এবং বলল, হে বৃদ্ধ! এখনি তুমি টের পাবে যখন তোমার রক্ত প্রবাহিত হবে। যখন বৃদ্ধ ব্যাপারটি বুঝতে পারল। তখন বলল, আল্লাহ্র শপথ, এটা তো বিস্ময়কর ব্যাপার হে হাজ্জাজ! যদি তুমি আমাকে চিনতে, তাহলে তুমি এ ধরনের কথা বলতে না। আমি হলাম আল-আব্বাস ইব্ন আবু দাউদ, আমি প্রতিদিন পাচবার কুস্তি লড়ি। তখন হাজ্জাজ বলল, যাও, তুমি চলে যাও, আল্লাহ্‌ যেন তোমার এ পাগলামির আরোগ্য না করেন এবং তোমার এ রোগ দৃরীভূত না করেন। ইমাম আহমদ বলেন, আবদুস সামাদ হাম্মাদ ইবৃন সালামা হতে আমাদের কাছে হাদীস বর্ণনা করেন। তিনি ইব্ন আবূ রাফি" ও আবদুল্লাহ্‌ ইব্ন জাফর হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন খালিদ ইবৃন ইয়াধীদ ইব্‌ন মুআবিয়া খলীফা আবদুল মালিককে বলেন, তুমি . কি তাকে একাজ থেকে বিরত রাখতে পারবে ? খলীফা আবদুল, মালিক বললেন, এটাতে কোন ক্ষতি নেই। খালিদ বলেন, আল্লাহ্‌র শপথ, সে অত্যন্ত শক্ত ব্যক্তি। আবদুল মালিক বললেন, কেমন করে ? খালিদ বললেন, আল্লাহ্র শপথ, হে আমীরুল মু'মিনীন! যেদিন আমি রামলাহ বিনত যুবায়রকে বিয়ে করেছি, সেদিন থেকে যুবায়রের বংশধর সম্পর্কে আমার 'অন্তরে যা ছিল তা দূরীভূত হয়ে গেছে। বর্ণনাকারী বলেন, সে যেন নিদ্িত ছিল এবং এখন তাকে জাগিয়ে দেওয়া হলো । কাজেই, খলীফা আবদুল মালিক হাজ্জাজের কাছে পত্র লিখল যে, সে যেন রামলাহর তালাকের ব্যবস্থা করে । আর সে তার তালাকের ব্যবস্থা করল। সাঈদ ইব্‌ন আবু আরূবাহ বলেন, একবার হাজ্জাজ হজ্জ পালন করে পবিত্র মন্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে আগমন করে । তার সামনে খাবার হাযির করা হলো । তখন সে তার দারোয়ানকে বলল, “দেখতো কাউকে পাওয়া যায় কিনা যে আমার সাথে খাবার. খাবে । দারোয়ান বের হয়ে গেল এবং এক ঘুমন্ত মরুবাসীকে দেখতে পেল। তখন তাকে মৃদু লাথি প্রদান করল এবং বলল, আমীরের ডাকে সাড়া দাও। মরুবাসী লোকটি ঘুম থেকে উঠল এবং : হাজ্জাজের কাছে আগমন করল। হাজ্জাজ তাকে বলল, তোমার হাত ধুয়ে এসো, তারপর আমার সাথে খাদ্য গ্রহণ কর। মর্ববাসী ব্যক্তিটি বলল, তোমার থেকে যিনি উত্তম আমি তার ডাকে সাড়া দিয়েছি। হাজ্জাজ বলল, তিনি কে? লোকটি বলল, তিনি মহান আল্লাহ্‌। যিনি আমাকে সিয়াম পালন করতে ডেকেছেন, আর আমি তার ডাকে সাড়া দিয়েছি। হাজ্জাজ বলল, এত তীব্র গরমের মধ্যে তুমি সিয়াম পালন করছ ? লোকটি বলল হ্যা । এর থেকে বেশী গরমের দিনেও আমি সিরাস পালন করেছি। হচ্ছাজ বলন, এখন খেয়ে নাও আগামী দিন না দ/্৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।