0০017161715 ১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া উত্তম শিক্ষক ও প্রশিক্ষক । আপনার সাথে সালাত আদায় করার পর যখনি আমি সালাত আদায় করতাম, তখনি আপনার কথা আমি স্মরণ করতাম । তারপর হাজ্জাজ উঠে দীড়াল এবং নিজ কাজে চলে গেল। মুআয ইব্ন আল-আলার মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেন, হাজ্জাজ যখন আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা)-কে হত্যা করে, তখন পবিভ্র মক্কা জনগণের কান্নাকাট্টিতে প্রকম্পিত হয়ে উঠে । হাজ্জাজ জনগণকে মসজিদে একত্রিত হবার আদেশ দান করে। যখন তারা মসজিদে প্রবেশ করলেন, হাজ্জাজ মিশ্বরে দীড়াল এবং মহান আল্লাহ্র প্রশংসা ও কৃতজ্ঞতা গ্রকাশের জন্যে বলল £ হে মন্কাবাসীগণ! আবদুল্লাহ্ ইবৃন যুবায়র (রা)-এর হত্যাকাণ্ড আপনাদের কাছে একটি বিরাট ঘটনা বলে অনুভূভ হয়েছে এটা আমি জানতে পেরেছি। সাবধান! আপনারা জেনে রাখুন আবদুল্লাহ্ ইব্ন যুবায়র এ উম্মতের একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি খিলাফত লাভে আকৃষ্ট হন এবং যাদের হাতে খিলাফত এখন বর্তমানে রয়েছে, তাদের সাথে ঝগড়া-বিবাদ করেন এবং মহান আল্লাহ্র আনুগত্যের সাথেও বিরোধিতা করেন ও মহান আল্লাহ্র হেরেমে আশ্রয় নেন। যদি কোন বস্তু নাফরমানদের রক্ষা করতে পারত, তাহলে তা আদম (আ)-কে আল্লাহ্ তা'আলার হুরমত বা প্রদত্ত শাস্তি থেকে রক্ষা করতে পারত । নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তার মধ্যে নিজের রূহ ফুৎকার করে দিয়েছেন। ফেরেশতাদের দিয়ে তাকে সিজদা করিয়েছেন। তাকে মহা সম্মানে ভূষিত করিয়েছেন এবং নিজেই জান্নাতে বসবাস করার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। কিন্তু, তিনি যখন ভুল করলেন, তখন তার ক্রটির জন্যে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। হযরত আদম (আ) মহান আল্লাহ্র কাছে আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) থেকে বেশী সম্মানিত । আর জান্নাত ও কাবা থেকে বেশী সম্মানিত । কাজেই আপনারা মহান আল্লাহকে স্মরণ করুন, মহান আন্লাহও আপনাদের স্মরণ করবেন। ইমাম আহমদ বলেন £ ইসহাক ইব্ন ইউসুফ আমাদেরকে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন £ আওন, আবূ আস-সিদ্দীক আন-নাজী হতে বর্ণনা. করেন। তিনি বলেন £ হাজ্জাজ একদিন আসমা বিন্ত আবূ বকর সিদ্দীক (রা)-এর ঘরে তার পুত্র আবদুল্লাহ্ শহীদ হওয়ার পর প্রবেশ করে এবং বলে, তোমার ছেলেকে এ ঘরে দাফন করা হয়েছে। আল্লাহ্ তাকে মর্মত্ুদ শাস্তি ভোগ করিয়েছেন। আর তোমার ছেলে অন্যায় করেছে। তিনি তখন বলেন, তুমি মিথ্যা বলেছ। সে ছিল পিতা-মাতার অনুগত, সিয়াম পালনকারী ও ইবাদতগুযার। আল্লাহ্র শপথ! রাসূলুল্লাহ্ সো) আমাদেরকে সংবাদ দিয়েছেন যে, বন্ ছাকীফ হতে দুইজন মিথ্যাবাদী উদ্ভূত হবে। দ্বিতীয় জন প্রথম জন থেকে বেশী অনিষ্টকারী, স্ হবে ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী । উপরোক্ত হাদীসটি আবূ ইয়াঁলা .......আবু আস সিদ্দীক হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে অবহিত করানো হয়েছে যে, হাজ্জাজ একদিন আসমা (রা)-এর ঘরে প্রবেশ করেন “এরপর তিনি পূর্বের ন্যায় উল্লেখ করেন। আবু ইয়া'লা অন্য এক সনদে আসমা বিন্ত আবূ বকর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সো)-কে মুসলা হতে নিষেধ করতে শুনেছি। মুছলা হলো যুদ্ধে নিহত ব্যক্তিদের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া । তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি। তিনি বলেন ঃ বনু ছাকীফ থেকে দুইজন লোক আবির্ভূত হবে- একজন হবে মিথ্যাবাদী এবং অন্য একজন ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী | হযরত আসমা (রা) বলেন £ মিথ্যাবাদীকে তো আমরা ইতোমধ্যে দেখেছি। আর ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী তুমিই হে 1 ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।