001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৫ দান করবে । তখন আবুল হাজ্জাজ ইউসুফ তাকে বিয়ে কুরলেন। ইমাম শাফিঈ (র) বলেন, “আমাকে এ বিষয়ে অবগত করানো হয়েছে যে, খন ইউসুফ তাকে নিয়ে বাসর ঘর করে এবং তার সাথে সংগম করার পর নিদ্রায় মগ্ন হয়, তখন তাকে নিদ্রার অবস্থায় বলা হয় ধ্বংসযজ্ঞ পরিচালনাকারীকে মহিলাটি কত শীঘ্বই না গর্ভধারণ করল। ইব্ন খাল্পসিকান বলেন, তার মায়ের নাম ছিল আল ফারিয়া বিন্ত হুমাম ইব্ন উরওয়াহ ইবৃন মাসউদ আছ-ছাকাফ্ী | মহিলাটির স্বামীর নাম ছিল আল-হারিছ ইব্ন কালদা আছ-ছাকাফী। তিনি ছিলেন আরবদের একজন চিকিৎসক । মিসওয়াক সন্ধে তার থেকেই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। _... আল-আকদ নামক কিতাবের লিখক উল্লেখ করেন। হাজ্জাজ ও তার পিতা দুই জনেই তাইফে ছেলেমেয়েদেরকে মক্তবে পড়াত | তারপর সে দামেশ্কে আগমন করে এবং আবদুল মালিকের উতীর রাওহ ইব্ন যাশ্বা“র কাছে অবস্থান করে । একদিন আবদুল মালিক রাওহের কাছে অভিযোগ করেন যে, সেনাবাহিনী তার কথায় সময়মত কোন অভিযানে যাত্রা করে না ₹বা যাত্রা ভঙ্গও করে না । রাওহ তখন বললেন, 'আমার কাছে এক ব্যক্তি আছে এ ব্যাপারে তাকে দায়িত্ প্রদান করুন। আবদুল মালিক হাজ্জাজকে সেনাবাহিনীর দায়িতৃ প্রদান করলেন। এখন একজনও যাত্রাকালে কিংবা যাত্রা ভঙ্গকালে আর বিলম্ব করে না। রাওহ ইব্ন যান্া'র তাবু অতিক্রমকালে হাজ্জাজ দেখল যে, তাবুর সৈন্যরা খাওয়া-দাওয়া করছে। সে তাদেরকে প্রহার করল তাদেরকে নিয়ে ঘুরাঘুরি করল এবং তীবুটি জ্বালিয়ে দিল। রাওহ এ ব্যাপারে আবদুল মালিকের কাছে অভিযোগ পেশ করল । আবদুল মালিক হাজ্জাজকে বললেন, কেন তুমি এরূপ করলে ? হাজ্জাজ বলল, আমি এটা করি নাই, এটা করেছেন আপনি । কেননা, আমার হাতই আপনার হাত এবং আমার বেতই আপনার বেত। আপনার কোন ক্ষতি হবে না যদি আপনি রাওহকে তার তাবুর পরিবর্তে দুইটি তাবু দান করেন এবং তাকে এক গোলামের পরিবর্তে দুই গোলাম দান করেন ৷ আমাকে আপনি যে ব্যাপারে দায়িত্ দিয়েছেন তার মধ্যে কোন মধ্যস্থতা করবেন না। আবদুল মালিক এরপর থেকে কোন প্রকার মধ্যস্থতা করলেন না এবং হাজ্জীজও তার নিকটবর্তী হতে লাগল! বর্ণনাকারী বলেন, "৮৪ হিজরীতে ওয়াসিত শহরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং ৮৬ হিজরীতে তার নির্মাণ কাজ সমাপ্ত হয়। কেউ কেউ বলেন, তারও পূর্বে শেষ হয়। বর্ণনাকারী আরো বলেন, তার আমলেই কুরআনুল কারীমের নুকতার প্রবর্তন করা হয়। হাজ্জাজের কাহিনীতে উল্লেখ করা হয়েছে যে, তাকে প্রথমত 4. বলা হতো, পরে তার নাম দেওয়া হয়েছে হাজ্জাজ । এরূপও উল্লেখ আছে যে, যখন সে জন্ম নেয়, তখন তার পায়খানা ও গুত্রাবের কোন রাস্তা ছিল না। তারপর রাস্তা তৈরী করা হয়। কিছুদিন যাবত সে দুধ পান করেনি, যতক্ষণ না তাকে এক বছরের বকরীর বাচ্চার রক্তপান করানো হয়। এরপর অস্ত্রধারীর রক্ত দ্বারা তার চেহারা রঙ্গিন করা হয়। তারপর সে দুধ পান করল । তার মধ্যে ছিল তীক্ষ ধীশক্তি ং রক্তপাতের অদম্য স্পৃহা। কেননা, সে ছিল প্রথম ব্যক্তি যে তার চেহারায় মাখানো রক্ত পান করেছিল । কেউ কেউ বলে, তার মাতা নসর ইব্ন হাজ্জাজ ইব্ন ইলাতের অভিকাংখিতা ছিল। আবার কেউ কেউ বলেন, সে ছিল তার পিতার মাতা । মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। তার মধ্যে ছিল সূক্ষ্ম ও বড় ধীশক্তি, তার তলোয়ার ছিল অত্যন্ত খামখেয়ালীপূর্ণ, সে সামান্য সন্দেহের বশে এমন এমন ব্যক্তিদেরকে হত্যা করে ফেলত, যাদেরকে হত্যা করতে মহান আল্লাহ্ বারংবার নিষেধ করেছেন, সে বাদশাহদের মতই রাগান্বিত হয়ে যেত। তার দ$৮৬৬.2111001179.0011
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।