0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া : ১৯৩ 0৯৫ হিজরীর আগমন ৰ এবং বহু দুর্গ তিনি জয়লাভ করেন। এ বছরেই মাসলামাহ ইবন আবদুল মালিক রোমের প্রদেশগুলোর একটি প্রদেশ জয় করেন। এটাকে প্রথমত পুড়িয়ে দেন এবং দশ বছর পরে এটাকে পুনধনির্মাণ করেন । এ বছরেই মুহাম্মদ ইব্ন কাসিম হিন্দুস্তানের মুলতান শহর জয় করেন এবং সেখান থেকে বনু সম্পদ হস্তগত করেন। . . | ূ্ _ এ বছরেই মূসা ইব্ন নুসায়র আন্দুলুসের প্রদেশগুলো হতে আফ্রিকার দিকে অসর হলেন। . তার সাথে প্রচুর সম্পদ ও তাৎক্ষণিকভাবে পরিবেশনযোগ্য খাবার বহন করা হতো এবং তার সাথে ছিল ত্রিশ হাজার যুদ্ধবন্দী । এ বছরেই কুতায়বা ইব্ন মুসলিম আশ-শাশ-এর শহরগুলোতে যুদ্ধ করেন। তিনি বু শহর ও প্রদেশ জয় করেন। যখন তিনি সেখানে ছিলেন হাজ্জাজ ইব্ন ইউসুফের মৃত্যু সংবাদ তথায় পৌছল তখন তিনি চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং লোকজনকে নিয়ে মারভ শহরের দিকে প্রত্যাবর্তন করেন ও কোন এক কবির কবিতা উদাহরণ স্বরূপ আবৃত্তি করেন $ “আমার আয়ুর শপথ, হুরানে অবস্থানরত. আলে জাঁফরের লোকটি কতই না ভাল। যাকে জনগণের স্নেহের বন্ধন জড়িয়ে রেখেছে। তাকে লক্ষ্য করে আমি বলছি, তোমার জীবিত অবস্থায় আমি তোমার অধীন, আমার জীবনের মালিক আমি নই। আর তোমার মৃত্যুর পর আমার জীবনে কোন প্রকার আয়-উন্নতি নেই।” ূ এ বছরেই খলীফাহ্ আল-ওয়ালীদ কুতায়বাকে পত্র লিখে জানাল সে যেন তার দুশমনের বিরুদ্ধে তার তৎপরতা বজায় রাখে । আর এ কাজের জন্যে খলীফা তাকে যথাযথ পুরস্কার দান করবেন -এবং তার জিহাদ, বিভিন্ন শহর বিজয় ও কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ-বিগ্রহ চালিয়ে যাওয়ার জন্যে তার ভূয়সী প্রশংসা করেন। হাজ্জাজ সালাত পরিচালনার জন্যে তার ছেলে আবদুল্লাহ্কে দায়িত্ব প্রদান করেন। অন্যদিকে খলীফা আল-ওয়ালীদ কুফা ও বসরায় সালাত আদায় ও যুদ্ধ-বিগ্রহের জন্য ইয়াধীদ ইব্ন আবু কাবশাহকে দায়িত্ব প্রদান করেন। উক্ত দুই শহরের কর আদায়ের জন্যে দায়িত্ দেওয়া হয় ইয়াধীদ ইবৃন মুসলিমকে । কেউ কেউ বলেন, হাজ্জাজই তাদের দুইজনকে দায়িত্ দিয়ে যান এবং আল-ওয়ালীদ তাদেরকে নিজ দায়িত্বে বহাল রাখেন। অনুরূপভাবে হাজ্জাজের সকল নওয়াবকে তাদের পালনীয় দায়িতে বহাল রাখা হয়। হাজ্জাজ রামাযান মাসের পাচ দিন, কেউ কেউ বলেন, তিন দিন বাকী থাকতে ইন্তিকাল করে । আবার কেউ কেউ বলেন, সে এ বছরের শাওয়াল মাসে ইন্তিকাল করে। | আবু মা'শর ও আল-ওয়াকিদী বলেন, এ বছরেই বাশার ইব্ন আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিক লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। এ বছরেই রোম ভূখণ্ডে আল-ওয়াযাহী নিহত হন। তার সাথে ছিল তার এক হাজার সাথী-সঙ্গী। এ বছরেই আবূ জা'ফর আল-মানসুর আবদুল্লাহ্ ইবৃন মুহাম্মদ ইব্ন আলী ইব্ন আবদুল্লাহ্ ইবন আব্বাস জন্মগ্রহণ করেন। হাজ্জাজ ইব্ন ইউসুফ আছ-ছাকাফী-এর জীবনী ও তার ওফাত . তার পূর্ণ নাম আবু মুহাম্মদ আল হাজ্জাজ ইব্ন ইউসুফ ইব্ন আবূ উকায়ল ইব্ন মাসউদ ইব্ন আমির ইব্ন মাসতাব, ইবৃন মালিক, ইব্ন কাব ইব্ন আমর ইব্ন সা“দ ইব্ন আওফ ইব্ন ছাকীফ। তিনিই কাসী ইব্ন যুনাব্বিহ ইবৃন বাকর ইব্ন হাওয়াধিন আছ-ছাকাফী। সে আবদুল্লাহ ইব্ন আব্বাস (রো) হতে নী নে স্.জনাস রো), সামুরাই ইব্ন জুনদাব
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।