Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া একই । তার ছেলেমেয়ে ও ভাই-বোন ছিল অনেক । তিনি একজন সম্মানিত তাবিঈ । তিনি _ যাদের থেকে হাদীস বর্ণনা করেছিলেন তারা হলেন ঃ হযরত আম্মার (রা), হযরত আবু হুরায়রা (রা), হযরত আসমা বিন্ত আবূ বকর (রা), হযরত আইশা (রা), উন্মে সালামা (রা) ও অন্যান্য । তার থেকে উলামায়ে কিরামের একটি বড় দল হাদীস বর্ণনা করেন। তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন- তার ছেলেগণ সালামা, আবদুল্লাহ্‌, আবদুল মালিক, উমর, তার গোলাম সামী" । অন্যান্যগণ হলেন, আমির আশ-শা"বী, উমর ইব্‌ন আবদুল আমীয, আমর ইব্‌ন দীনার, মুজাহিদ, আয-যুহরী । - উমর (রা)-এর খিলাফতকালে তিনি জন্মগ্রহণ করেন। আর তার অধিক সালাতের জন্য তাকে বলা হতো কুরায়শদের রাহিব (সংসারত্যাগী সন্ন্যাসী । তিনি ছিলেন অন্ধ । তিনি সিয়ামুদ-দাহার পালন করতেন । তিনি ছিলেন বিশ্বস্ত, আমানতদার, ফকীহ এবং বড় ধরনের বিশুদ্ধ বর্ণনাকারী । আবূ দাউদ (রা) বলেন $ তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন । তিনি যখন সিজদা করতেন, তখন একটি রোগের জন্য তিনি চিলুমচিতে হাত রাখতেন । বিশুদ্ধ মতে তিনি এ বছর ইন্তিকাল করেন । কেউ কেউ বলেন £ এর পূর্বের বছর । আবার কেউ কেউ বলেন, এর পরের বছর । মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । আল্লামা ইব্‌ন কাছীর (র) বলেন £ কোন কোন কৰি সাতজন ফকীহকে উল্লেখ. করে নিন্নবর্ণিত দুই লাইন কবিতা রচনা করেছেন ঃ তা সে একজন আলিম হিসেবে ন্যায়ের অংশগহণ থেকে বহির্ভূত । কাজেই, তাদের অনুসরণ কর, তারা হলেন ঃ উবায়দুল্লাহ্‌, বধ এ এ বছরেই আল-ফযল ইব্‌ন যিয়াদ আর-রাকাশী ইন্তিকাল করেন । তিনি ছিলেন বসরার পরহ্যেগারদের অন্যতম । তার রয়েছে বহু গুণাবলী ও শ্রেষ্ঠতৃ। তিনি বলেন, জনগণ যেন তোমাকে তোমা থেকে অন্য কাজে ব্যস্ত করে না রাখে । কেননা, তাদেরকে ছাড়াই তোমার অনর্থক কাজে লিপ্ত করো না। কেননা, তুমি যা কিছুই কর না কেন, তা তোমার জন্যে রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন £ পুরানো গুনাহের জন্যে নতুন করে ভাবনা থেকে কোন উত্তম দ্রব্যের অন্বেষণ ও অতি দ্রুত উপলদ্ধি করার মত কোন বস্তু আমি দেখি নাই। আবূ সালামা আবু আবদুর রহমান ইব্ন আওফ আয-যুহরী পবিত্র মদীনার একজন অন্যতম ফকীহ ছিলেন। তিনি ছিলেন একজন ইমাম ও প্রখ্যাত আলিম। সাহাবায়ে কিরামের একটি বিরাট জামাআত থেকে তিনি বহু হাদীস বর্ণনা করেন। তিনি ছিলেন প্রশস্ত জ্ঞানের অধিকারী । তিনি পবিত্র মদীনায় ইনতিকাল করেন । আবদুর রহমান ইব্ন আইয আল-ইযদী কর্তৃক বহু হাদীস বর্ণিত রয়েছে। তিনি ছিলেন একজন স্বনামধন্য প্রখ্যাত আলিম । তার জ্ঞানের নিদর্শন স্বরূপ তিনি বহু মূল্যবান কিতাব রেখে . গেছেন। সাহাবায়ে কিরামের একটি জামাআত হতে তিনি হাদীস বর্ণনা করেন। ইব্নুল আশআছের ঘটনার দিন তিনি বন্দী হন। তারপর হাজ্জাজ তাকে মুক্ত করে দেন। মারওয়ানের জন্য মিসরের কাষী ছিলেন । তিনি তার পুলিশ সুপারও ছিলেন । তিনি একজন বড় ধরনের আলিম ও ফাষিল ব্যক্তি ছিলেন। তিনি হাদীস বর্ণনা করেন এবং তার থেকেও একটি জামাআত হাদীস বর্ণনা করেন। জাজা.2117000109.001

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।