0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ সুফিয়ান ইব্ন উয়ায়নাহ ইমাম যুহরী থেকে বর্ণনা করেন। ইমাম যুহরী বলেন, 'একদিন আমি আলী ইব্নুল হুসায়ন (র)-এর কাছে গমন করলাম । তখন তিনি বললেন, হে যুহরী! তুমি কী করছিলে ? আমি বললাম, আমরা সিয়াম নিয়ে আলোচনা করছিলাম । তারপর আমার ও আমার সঙ্গীদের অভিমত হলো যে, রামাযানের সিয়াম ব্যতীত অন্য কোন ওয়াজিব সিয়াম নেই। তিনি বললেন, “হে যুহরী! তুমি যা বলছ তা সঠিক নয়। প্রকৃতপক্ষে সিয়াম চল্লিশ: প্রকারের হয়ে থাকে । তন্মধ্যে দশ প্রকার হলো ওয়াজিব যেমন রামাযানের ওয়াজিব সিয়াম; দশ. প্রকার হলো হারাম; চৌদ্দ প্রকার সিয়াম যার পালনকারীর ইচ্ছে, যদি তিনি চান সিয়াম পালন করবেন আর যদি চান সিয়াম পালন করবেন না; মান্নতের সিগ়্াম ওয়াজিব এবং ই"তিকাফের সিয়াম ওয়াজিব । ইমাম যুহরী বলেন, আমি বললাম, হে রাসূলুল্লাহ সো)-এর সন্তান! এগুলোকে একটু বিস্তারিত বলুন। তিনি বললেন ঃ ওয়াজিব সিয়াম হলো রামাযান মাসের সিয়াম; ভুলক্রমে অনুষ্ঠিত হত্যার বেলায় গোলাম আযাদ করতে না পারলে একাধারে দুইমাস সিয়াম পালন করা ওয়াজিব; কসমের. কাফ্ফারার ক্ষেত্রে যিনি খাদ্যদানে অপারগ, তার জন্যে তিনদিন সিয়াম পালন করা ওয়াজিব । হজ্জে তামার্ু'র ক্ষেত্রে যিনি কুরবানী করতে অপারগ অথবা কোন ক্রটি-বিচ্যুতির জন্যে কাফ্ফারা স্বরূপ দম আদায়ে অপারগ, তার জন্যে সিয়াম পালন ওয়াজিব।.শিকারী শিকারের মূল্য স্থির করবে এবং তা গমের ন্যায় মিসকীনদের মধ্যে বন্টন করে দেবে । যে সিয়ামে সিয়াম পালনকারী ইচ্ছে করে সিয়াম পালন করবেন কিংবা সিয়াম পালন না করবেন। তা হলো সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা; রামাযানের পর শাওয়ালের ছয় দিন সিয়াম পালন; আরাফাতের দিন ও আশুরার দিন সিয়াম পালন করা, এগুলোর ব্যাপারে সিয়াম পালনকারী ইচ্ছে করলে সিয়াম পালন করবেন কিংবা সিয়াম পালন করবেন না। শিকারের শাস্তির জন্যে সিয়াম পালন ওয়াজিব । অনুমতির*সিয়াম হলো; স্ত্রী তার. স্বামীর অনুমতি ব্যতীত সিয়াম পালন করবে না । অনুরূপভাবে গোলাম ও বাঁদী তাদের মুনীবের অনুমতি ব্যতীত সিয়াম পালন করবে না। হারাম সিয়াম হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন, তাশরীকের দিনগুলোতে (যুল-হাজ্জাহ মাসের ১১,১২,১৩ তারিখ) সন্দেহের দিন- এদিন রামাযানের সিয়াম পালনও নিষেধ করা হয়েছে। সিয়ামে বিসাল/ একাধারে না খেয়ে কয়েকদিন সিয়াম পালন করা) চুপচাপ থেকে সিয়াম পালন করা, গুনাহের কাজের জন্য সিয়াম মান্নত করা এবং সিয়ামুদ-দাহার অর্থাৎ সব সময় সিয়াম পালন করা । মেহমান তার সাথীর অনুমতিক্রমে নফল সিয়াম আদায় করতে পারে । রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মেহমান হবে সে যেন তাদের অনুমতি ব্যতীত সিয়াম পালন না করেন। না। রুগ্ন ও মুসাফিরের সিয়াম সম্পর্কে কেউ কেউ বলেন, তারা সিয়াম পালন করবে । আবার কেউ কেউ বলেন, তারা সিয়াম পালন করবে না, আবার কেউ কেউ বলেন, যদি তাদের ইচ্ছে হয় সিয়াম পালন করবে আর যদি ইচ্ছে হয় সিয়াম পালন করবে না । তবে আমাদের অভিমত হলো এ দুই অবস্থায়ই সিয়াম পালন করবে না। যদি সফরে ও রুগ্ন অবস্থায় সিয়াম পালন করে তাহলে তা কাযা করতে হবে। আবু বকর ইব্ন আবদুর রহমান ইব্ন আল-হারিস তার পূর্ণ নাম আবূ বকর ইব্ন আবদুর রহমান ইব্ন আল-হারিছ ইব্ন হিশাম ইব্ন আল-মুগীরা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উমর ইব্ন মাখযূম আল-কারশী আল-মাদানী। তিনি সপ্ত প্রসিদ্ধ ফকীহর অন্যতম কেউ কেউ বলেন, তার নাম মুহাম্মদ । আবার কেউ কেউ বলেন, তার নাম -আবূ বকর । আর তার কুনিয়ত আবু আবদুর রহমান । বিশুদ্ধ হলো তার নাম ও কুনিয়ত জগঘী-2117000102-0010
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।