Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া . আলী ইবনুল হুসায়ন রে) থেকে তাবারানী আরো বর্ণনা করেন। তিনি বলেন £ “যখন কিয়ামতের দিন সংঘটিত হবে । একজন আহবানকারী আহ্বান করবেন যে, সম্মানী ব্যক্তিরা যেন দীড়িয়ে যান। তখন কিছুসংখ্যক লোক দীড়িয়ে যাবেন। তাদেরকে বলা হবে, আপনারা জান্নাতের দিকে চলুন। তারপর ফেরেশতাগণ তাদের সাথে মুলাকাত করবেন এবং তারা বলবেন, আপনারা কোথায় যান ? তারা বলবেন £ জান্নাতের দিকে । ফেরেশতারা বলবেন হিসাবের পূর্বেই ? তারা বলবেন, “হ্যা” । ফেরেশতারা বলবেন, আপনারা কে ? তারা বলবেন, আমরা আহলুল ফায্ল অর্থাৎ সম্মানী ব্যক্তিবর্গ । ফেরেশতারা বলবেন £ আপনাদের ফযীলত বা সম্মান কী ? তারা বলবেন, কেউ আমাদের প্রতিকূলে অজান্তে কোন কাজ করলে আমরা তা সহ্য করেছি। আমাদের প্রতি কেউ যুলুম করলে আমরা তাতে ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের প্রতি কেউ কোন খারাপ ব্যবহার করলে আমরা তা ক্ষমা করে দিয়েছি। ফেরেশতারা তাদেরকে বলবেন, “আপনারা জান্নাতে প্রবেশ করুন। সতকর্মশীলদের পুরস্কার কত উত্তম! তারপর একজন আহবায়ক আহ্বান করবেন যে, ধৈর্যশীলগণ দীড়িয়ে যান। তখন কিছু সংখ্যক লোক দীড়িয়ে যাবেন। তাদেরকে বলা হবে আপনারা জান্নাতের দিকে চলুন। তারপর ফেরেশতাগণ তাদের সাথে মুলাকাত করবেন এবং পূর্বের মত বলবেন। তারা বলবেন, আমরা ' ধৈর্যশীলদের অন্তর্গত ছিলাম । ফেরেশতারা বলবেন, আপনার কী ব্যাপারে ধৈর্যধারণ করতেন। তারা বলবেনঃ আমরা আল্লাহ্‌ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমাদের নিজেদের উপর আমরা ধৈর্যধারণ করেছিলাম এবং মহান আল্লাহ্‌র নাফরমানী থেকে বাচার জন্যেও আমরা ধৈর্যধারণ করেছিলাম ৷. আর বালা-মুসীবতের ক্ষেত্রেও আমরা ধৈর্যধারণ করেছিলাম । ফেরেশতারা তখন তাদেরকে বলবেন, আপনারা জান্নাতে প্রবেশ করুন। সতকর্মশীলগণের পুরস্কার কতই উত্তম! তারপর একজন আহবানকারী আহ্বান করবেন, আল্লাহ্র ঘরের পড়শীরা দীড়িয়ে যান। তখন কিছুসংখ্যক লোক দীড়াবেন। তারা সংখ্যায় নগণ্য । তাদেরকে বলা হবে আপনারা জান্নাতের দিকে চলুন। তারপর তাদের সাথে ফেরেশতারা মুলাকাত করবেন । তাদেরকেও ফেরেশতারা অনুরূপ বলবেন এবং জিজ্ঞাসা করবেন, আপনারা কেমন করে মহান আল্লাহ্‌র ঘরের পড়শী বলে নিজেদেরকে প্রমাণ করতে পারলেন ? তখন তারা বলবেন, আমরা মহান আল্লাহ্‌র সস্ুষ্টির . জন্যে পরস্পর মিলিত হতাম; মহান আল্লাহ্‌র সন্তুষ্টির জন্যে আমরা একে অন্যের সাথে মজলিসে উঠা-বসা করতাম; মহান আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য একে অন্যের জন্যে খরচ করতাম । তখন তাদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করুন। সতকর্মশীলদের পুরস্কার কত উত্তম: আলী ইবনুল হুসায়ন (র) বলেন ঃ নিশ্চয়ই আল্লাহ্‌ তা“আলা গুনাহগার তাওবাকারী মুমিন বান্দাকে পসন্দ করেন। তিনি আরো বলেন £ “ভাল কাজের আদেশ দান ও অসৎ কাজের নিষেধ প্রদান” বর্জনকারী মহান আল্লাহ্‌র কিতাবকে পৃষ্ঠ প্রদর্শন করার ন্যায় বিবেচিত । তবে যদি কেউ পরহেযগারীর ন্যায় পরহেযগারী অবলম্বন করে। শাগরিদগণ বলেন £ পরহেষগারীর ন্যায় পরহেযগারী-এর অর্থ কি? তিনি বলেন ঃ পরাক্রমশালী ও আধিপত্য বিস্তারকারী আল্লাহ্‌কে ভয় করা যে, তিনি তার উপর হামলা করতে পারেন ও তার প্রতি রুট ব্যবহার করতে পারেন। এক ব্যক্তি সাঈদ ইব্নুল মুসায়্যিব (র)-কে বলেন, “অমুক ব্যক্তি থেকে বেশী পরহেযগার আমি কাউকে দেখি নাই।” সাঈদ (র) তাকে বললেন, তুমি কি আলী ইবনুল হুসায়ন (র)-কে . দেখেছ ? তিনি বললেন “না সাঈদ (রা) বললেন, “আমি তার থেকে বেশী পরহেযগার আর কাউকে দেখি নাই।” দ$৮৬৬.21110001179.0011

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।