0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ বললাম হ্যা" । তিনি বললেন, “আমি এটাতে একদিন হেলান দিয়েছিলাম এবং আমি ছিলাম চিন্তাযুক্ত । এমন সময় মনোমুগ্ধকর চেহারা ও চমৎকার পোশাকধারী এক ব্যক্তিকে দেখলাম যে তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন এবং আমাকে বলছেন, হে আলী ইবনুল হুসায়ন! আমি তোমাকে দুনিয়ার জন্যে অত্যন্ত চিন্তাশীল দেখছি। এটার কারণ কি ? দুনিয়া একটি খাদ্য ভাগ্তার তার থেকে সৎ ও অসৎ সকলেই খাদ্য গ্রহণ করে থাকে । আমি বললাম, আপনি যেরূপ বলছেন এ হিসেবে আমি দুনিয়ার জন্যে চিন্তিত নই। তিনি বললেন, তাহলে কি আখিরাতের জন্য দুনিয়ার প্রতি আপনি চিন্তিত ? আখিরাত একটি সত্য অঙ্গীকার । সর্বশক্তিমান মালিক সেখানে বিচার করবেন। আমি বললাম, আপনি যেরূপ বলছেন এ হিসেবেও আমি দুনিয়ার জন্য চিন্তিত নই। তিনি বললেন £ তাহলে আপনার চিন্তাটা কিসের জন্যে ? তখন আমি বললাম, “আমি আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা)-এর ফিতনাকে ভয় করছি। তিনি আমাকে বললেন, হে আলী! আপনি কি এমন ব্যক্তি দেখেছেন যে, মহান আল্লাহকে ডেকেছে অথচ মহান আল্লাহ্ তাকে দান করেননি ? আমি বললাম “না' | তিনি আবার বললেন, “আপনি কি এমন ব্যক্তি দেখেছেন, যে মহান আল্লাহ্কে ভয় করে অথচ মহান আল্লাহ্ তার জন্যে যথেষ্ট হননি ? আমি বললাম, “না' ৷ তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন । তখন আমাকে বলা হলো, হে আলী! তিনিই খিযির আ)। শেষোক্ত কথাটি কোন বর্ণনাকারীর অতিরিক্ত বক্তব্য । | তাবারানী বলেন £ মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ আল-খিযরী উমর ইব্ন হারিছ হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আলী ইবনুল হুসায়ন (র) যখন ইনতিকাল করেন। তখন তার গোসল প্রদানের সদস্যরা তাকে গোসল দেন এবং তারা তার পিঠে কাল কাল দাগ দেখতে পান। তারা জিজ্ঞাসা করলেন এগুলো কি ? তখন বলা হলো, তিনি রাতে আটার বস্তা বহন করতেন এবং পবিত্র মদীনাবাসী ফকীরদেরকে আটা দান করতেন। ইব্ন আইশা বলেন, পবিত্র মদীনাবাসীদেরকে আমি বলতে শুনেছি। তারা বলেন ঃ “আলী ইবনুল হুসায়ন (র)-এর মৃত্যুর পর আমরা গোপনে সাদাকা কারীকে হারালাম ।” : আবদুল্লাহ্ ইব্ন হাম্বল ইবৃন আশকাব ও মুহাম্মদ ইব্ন বাশারের মাধ্যমে আবুল মিনহাল আত্তাঈ হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আলী ইবনুল হুসায়ন (র) যখন মিসকীনকে সাদাকা প্রদান করতেন, তখন সে তা কবুল করত । তারপর তিনি আরো দান করতেন। _আত-তাবারী বলেন $ ইয়াহইয়া ইব্ন যাকারিয়া আল-গুলাবী আল আতাবীর মাধ্যমে উবাই হতে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “আলী ইবনুল হুসায়ন রে) বনু হাশিমের শ্রেষ্ঠ চার ব্যক্তিদের অন্যতম ছিলেন। তিনি বলেন $ হে আমার সন্তান! মুসীবতের সময় ধৈর্যধারণ করবে, কারো অধিকারে হস্তক্ষেপ করবে না, তোমার দীনী ভাইকে কোন ব্যাপারে নিরাশ করবে না। তবে যে ক্ষেত্রে তোমার উপকারিতা থেকে ক্ষতির পরিমাণ বেশী । তাবারানীও স্বীয়.সনদে নীচে বর্ণিত বর্ণনাটি উল্লেখ করেছেন যে, একদিন আলী ইবনুল হুসায়ন (র) একটি মজলিসে বসেছিলেন। তারপর তীর ঘরে একজন আহবায়িকার কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি উঠে গেলেন। ঘরে ঢুকলেন । তারপর মজলিসে ফিরে আসলেন। তাকে জিজ্ঞাসা করা হলো । কোন ঘটনার জন্যেই কি আহবায়িকা আপনাকে আহ্বান করেছিল ? তিনি বললেন, হ্যা” । মজলিসের লোকজন তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তারা তার ধৈর্য দেখে অবাক্ হলেন । তারপর তিনি বলেন, আমরা আহলে বায়তের সদস্য । আল্লাহ্ তা'আলা আমাদেরকে যা দান করেছেন ০4 প্রশংসা করি। দ$৮৬৬.21110001179.0011
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।