0০017161715 ১৮৮ আল-বিদায়া ওয়ান শিহায়া না। যদি হঠাৎ তোমার মৃত্যু তোমার কাছে পৌছে যায়, তাহলে তোমার কি করার আছে ? কল্যাণ অর্জন না করার জন্যে মহান আল্লাহ্র কাছে কি তোমার কোন অজুহাত আছে ? তুমি কি এটাতে খুশী যে, তোমার আয়ু শেষ হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তোমার ধর্ম এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। অন্যদিকে তোমার সম্পদ পূর্ণতা অর্জন করেছে? আলী ইব্নুল হুসায়ন ওরফে যায়নুল আবেদীন কোন্ সালে ইন্তিকাল করেন তা নিয়ে ইতিহাসবিদগণ মতভেদ করেন। অধিকাংশের কাছে প্রসিদ্ধ হলো যে, তিনি এ বছর অর্থাৎ ৯৪ হিজরীতে ইন্তিকাল করেন। এ বছরের প্রথম দিকেই ৫৮ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। জান্নাতুল বাকীতে তার সালাতে জানাযা পড়া হয় ও তাকে সেখানে দাফন করা হয়। আল-ফাল্লাস বলেন, *৯৪ হিজরীতে আলী ইবনুল হুসায়ন, সাঈদ ইবৃনুল মুসায়্যিব, উরওয়াহ এবং আবু বাকর ইব্ন আবদুর রহমান ইন্তিকাল করেন। কেউ কেউ বলেন, আলী ইবৃনুল হুসায়ন ৯২ কিংবা ৯৩ হিজরীতে ইন্তিকাল করেন । আল-মাদাইনী এ কথা বলে অবাক করে দিয়েছেন যে, আলী ইবনুল হুসায়ন ৯৯ হিজরীতে ইন্তিকাল করেন। আল্লামা ইব্ন কাছীর (র) বলেন $ আলী ইবৃনুল হুসায়নের জীবনী এখানেই শেষ করা হলো তবে আমি তার কিছু মূল্যবান বাণী এখানে উল্লেখ করব, যেগুলোর দ্বারা আমার বিশ্বাস পাঠকবর্গ খুব উপকৃত হবেন। ' হাফৃস ইব্ন গিয়াছ হাজ্জাজ ও আবু জা“ফরের মাধ্যমে আলী ইবনুল হুসায়ন (র) হতে বর্ণনা করেন । তিনি বলেন £ “শরীরে যখন কোন প্রকার রোগ-ব্যাধি হয় না, তখন সে অহংকার করে ও অকল্যাণের প্রতি আশ্রয় নেয়। যে শরীর খারাপ কাজে প্রলুব্ধ করে ও অহংকার করে, তার মধ্যে কোন কল্যাণ নেই।” আবু বাকর ইব্ন আল-আম্বারী বলেন £ আহমদ ইব্ন সালত মুহাম্মদ হতে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন £ “আলী ইব্নুল হুসায়ন (র) বলেন £ “বন্ধু-বান্ধবদের হারিয়ে ফেলাই হলো প্রকৃত দীনতা ।” তিনি আরো বলতেন $ “হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই, যেন তুমি মানুষের চোখে আমার প্রকাশ্যটাকে উত্তম করে দেখাবে । আর মানুষের অন্তরে আমার গোপনীয়তাকে খারাপ করে দেখাবে । হে আল্লাহ্! আমি খারাপ কাজ করছি আর তুমি আমার প্রতি ইহসান করছ বা দয়া দেখাচ্ছ। তারপর যখন আমি পুনরায় খারাপ কাজ করব তুমিও আমার প্রতি পুনরায় ইহসান করবে । হে আল্লাহ্! তুমি আমাকে এমন ব্যক্তির মহব্বত দান কর, যার রিষ্ক তুমি হ্রাস করে দিয়েছ অথচ তুমি আমার প্রতি তোমার মেহেরবানীকে প্রসারিত করে দিয়েছ। একদিন তিনি তার ছেলেকে বললেন £ হে বেটা! পায়খানা ব্যবহার করার কালে পৃথক কাপড় পরিধান করবে । কেননা, আমি লক্ষ্য করেছি যে, মাছি আবর্জনার উপর বসে এবং পরে কাপড়ের উপরেও বসে । তারপর তিনি সতর্ক হলেন এবং বললেন, “আল্লাহ্র রাসূল (সা) ও তার সাহাবীগণের একাধিক. কাপড় ছিল না। তাই, তিনি উপরোক্ত অভিমত প্রত্যাখ্যান করলেন। আবু হামযাহ্ আছ ুমালী বলেন, “একদিন আমি আলী ইবনুল হুসায়ন (রা)-এর দরযায় পৌছলাম। তাকে সশব্দে ডাকাটা আমি পসন্দ করলাম না। তাই তার দরযায় বসে পড়লাম । অতঃপর তিনি বের হলেন। আমি তাকে সালাম করলাম ও দু'আ চাইলাম, তিনি আমার সালামের জবাব দিলেন এবং আমার জন্যে দু'আ করলেন। এরপর তিনি একটি দেওয়ালের দিকে গমন করলেন এবং বললেন, হেআবু। হামযাহ! তুমি কি এ দেওয়ালটি দেখছ ? আমি
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।