001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৮৭ তারা কিছুক্ষণের জন্যে দপ্তায়মান থাকবে ও তার উপর দৃষ্টি নিক্ষেপ করবে এবং নিরাশ হয়ে পড়বে ৷ শেষ পর্যন্ত তারা তাকে তার অর্জিত সম্পদ আমলের কাছে আমানত রেখে উক্ত জায়গা থেকে প্রস্থান করবে । . তার সাথীরা এমন সাথীর জন্যে কাদতে কাদতে ফেরত চলল, যার সাথে তার ভাইয়েরা সাবধানতা সহকারে. মুলাকাত করেছে । তারা নিরাপদে চারণভূমিতে বিচরণকারী বকরীদের ন্যায় দল বেধে প্রত্যাগমন করছে। যেগুলোর রাখাল যেন হাতে ছুরি নিয়ে দুইবাহু বিস্তার করে খালি মাথায় বের হয়ে পড়েছে । বকরীগুলো চরল, বেশ সময় পর্যন্ত, তারপর ফেরত ডাক পড়ল যখন যবাহ্্কারী তাদের থেকে বিদায়ের মনস্থ করল । বকরীগুলো তাদের চারণভূমিতে পুনরায় আগমন করল, তাদের সঙ্গীর উপর যবাহ্ করার ন্যায় যে মুসীবত অবতীর্ণ হয়েছিল তারা তা ভুলে গেল। আমরা কি জীবজস্তুর আচরণের অনুকরণ করছি না ? কিংবা তাদের নীতিতে চলছি না ? ধ্বংসের আবাস বা কিয়ামতের দিকে ধাবিত হওয়ার বিষয়টি বারবার স্মরণ কর। অতল গহবরে ভয়াবহতার মাঝে স্থান লাভ ও পরিভ্রাণ লাভ সম্পর্কে উপদেশ গ্রহণ কর। মৃত ব্যক্তিটিকে একাকী তার কবরে দাফন করা হয়েছে। তার বংশধর ও আত্মীয়রা তার সম্পদ বন্টন করে নিয়েছে । তার সম্পদকে পুরাপুরি বন্টন করার জন্যে তারা মনোযোগী হয়েছে। তার সম্পদকে পুরাপুরি বন্টন করার জন্যে তারা মনোযোগী হয়েছে। তার সম্পদ সম্বন্ধে কোন প্রশংসাকারী কিংবা ধন্যবাদ প্রদানকারী নেই। কাজেই, হে দুনিয়ায় বসবাসকারী! হে দুনিয়ার সম্পদের জন্যে আপ্রাণ চেষ্টাকারী! এবং যুগের মুসীবতসমূহ থেকে নিজেকে নিরাপদ ধারণাকারী! কেমন করে তুমি এ অবস্থায় নিজেকে নিরাপদ মনে করছ, অথচ তুমি নির্ঘাত দুনিয়ার মুসীবতের শিকার হবে ? তুমি কেমন করে তোমার আয়ুকে নষ্ট করছ অথচ এটাই তোমার মৃত্যুর দিকে প্রত্যাগমনের সেতু স্বরূপ ? তুমি কেমন করে তোমার খাদ্য ভক্ষণের পর তৃপ্তি বোধ করছ অথচ তুমি তোমার মৃত্যুর অপেক্ষা করছ ? তুমি কেমন করে প্রবৃত্তিকে মুবারকবাদ জানাচ্ছ অথচ এটাই তোমার যাবতীয় বালা-যুসীবতের বাহন হিসেবে বিবেচ্য ? তুমি সফরের জন্যে পাথেয় সংগ্রহ কর নাই, অথচ সফরে বের হবার সময় অতিশয় সন্নিকট । প্রকৃতপক্ষে তুমি সফরের অবস্থায়ই বসবাস করছ। আমার জীবনের জন্য আফসোস । কতবার আমি আমার তাওবা ভঙ্গ করেছি! আমার আয়ুতো শেষ হবার পথে আর ধ্বংস আমার দিকে তাকিয়ে আছে। আমার জীবনে আমি যা কিছু করেছি. সবই রেকর্ড বইয়ে লিপিবদ্ধ হয়ে রয়েছে । শক্তিমান মহা ন্যায়বিচারক তার প্রতিদান. প্রদান করবেনই । কাজেই, তুমি কতবার তোমার আখিরাতকে দুনিয়া দ্বারা মিশ্রিত করবে, তালি দিবে এবং বিস্রান্তি ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেবে ? আমি তোমার দৃঢ়তাকে নড়বড়ে দেখছি। হে ধর্ম বা আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য প্রদানকারী! দয়াময় আল্লাহ্ তা'আলা কি তোমাকে এরূপ কাজ করার হুকুম দিয়েছেন ? কিংবা এ ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে ? তোমার সামনে যে কঠিন হিসাব ও অত্যন্ত খারাপ পরিণতি রয়েছে তা কেন স্মরণ করছ না? যে ব্যক্তি ধন-সম্পদ সংগ্রহ করছে ও উপভোগ করছে, তার অবস্থা কেন অনুভব করছ না ? আর যে সুউচ্চ আবাস তৈরী করেছে, জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য অর্জন করেছে ও অধিক আয়ু লাভ করেছে তার অবস্থা কেন অবলোকন করছ না? তাদের ন্যায় লোকেরা কি ধ্বংস হয়ে যায়নি ? আর তাদের আবাসভুমি কি কবরে পরিণত হয়নি ? বে সম্পদ বাকী আছে তাও একদিন খাংস হয়ে যাবে আর দীর্ঘ আয়ুও একদিন নিঃশেষ হয়ে যাবে। কাজেই সম্পদও দুনিমানু পন বু. নাজুনপদও আবাদ এবং স্থারী থাকবে
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।