0০017161715 ১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মৃত্যু, কবর, মুসীবত ইত্যাদির ভয়ানক অবস্থা উল্লেখ করার মধ্যে এবং খেল তামাশাও দুনিয়ার আস্বাদন থেকে বিরত থাকার মধ্যে কোন এক ব্যক্তির জন্যে রয়েছে ধমক প্রদানকারী ৷ প্রতীক্ষা ও বার্ধক্য চল্লিশের অত্যাসন্নকে দূরে ঠেলে দিয়েছে। আর যুলুম ও অত্যাচার বৃদ্ধকে তয় প্রদর্শনকারী হিসেবে বিবেচিত । দুনিয়ায় তোমার আচরণে মনে হয় তোমার জন্যে যেটা ক্ষতিকারক সেটার দিকেই তুমি বেশী আসক্ত । আর হিদায়াতের রাস্তা থেকে বিভ্রান্তিতে পতিত । যে সব সম্প্রদায় চলে গেছে ও যে সব শাসক ধ্বংস হয়ে গেছে তাদের দিকে লক্ষ্য কর কেমন করে যুগের পরিণতি তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে এবং মৃত্য তাদেরকে অপহরণ করেছে? দুনিয়ায় তাদের চিহুসমূহ মিটে গেছে এবং তাদের সংবাদ দুনিয়ায় বাকী রয়েছে। কিয়ামতের দিন পর্যন্ত মৃত্তিকায় তাদের ধ্বংসাবশেষ বাকী থাকবে । তারা মৃত্তিকায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তাদের মজলিস ও মাহফিল বন্ধ হয়ে গিয়েছে তাদের প্রাসাদগ্ডলো খালি হয়ে গিয়েছে। তারা এমন ঘরে প্রবেশ করেছে যেখানে তাদের মধ্যে পরস্পর কোন দেখা সাক্ষাত নেই । কবরের বাসিন্দাদের জন্যে পরস্পর সাক্ষাতের সুযোগও কোথায় ? তুমি যদি লক্ষ্য কর একটি কবরই দেখবে তারা এটাকে খেজুরের পাতার চাটাইয়ের মত বিস্তৃতভাবে বরাবর করেছে। আর এটাকে যেন যুগ বয়ন করেছে। কত শক্তিশালী সৈন্য-সামন্তের অধিকারী ও সাহায্যকারী দ্বারা পরিবেষ্টিত শক্তিধর রয়েছে যারা দুনিয়া অর্জন করেছে এবং দুনিয়ার যা কিছু চেয়েছে তাই অর্জন করেছে। আর দুনিয়ায় প্রাসাদ নির্মাণ করেছে ও পৃথিবীতে জনপদ গড়ে তুলেছে। এসব প্রাসাদে ধন-সম্পদ ও মাল-দৌলত সংগ্রহ করেছে, ক্রীতদাসী ও আযাদ রমণীর্দের সমাহার ঘটিয়েছে! | মৃত্যু যখন এল তার কাছে ধন-সম্পদ পুঞ্জীভূত থাকা সত্বেও তখন তার থাবা ফিরে যায়নি। আর তার নির্মিত প্রাসাদগ্ডলোও তাকে রক্ষা করতে পারেনি । প্রাসাদণ্ডলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী নালা । আর গড়ে উঠেছে অসংখ্য জনপদ। মৃত্যু তার কোন প্রকার চালাকিতে নিজ দাও বরা রাগ উনি এরও লেন সামুভও তাকে রা বনাম আনো এত আসেনি। মহান আল্লাহ্র তরফ হতে এমন বস্তু এল যাকে কেউ রদ করতে পারে না। এমন আদেশ নাধিল হল যাকে কেউ প্রতিরোধ করতে পারে না। মহা পরাক্রমশালী আল্লাহ্ তা“আলাই একমাত্র মালিক। তিনি আধিপত্য বিস্তারকারী, অহংকার প্রদর্শনকারী, মহাপরাক্রান্ত ও প্রবল প্রতাপািত । পরাক্রমশালীদের চূর্ণ-বিচুর্ণকারী, অহংকারকারীদের ধ্বংসকারী, যার সম্মানের সামনে সকল শক্তিধর অবনত এবং যার শক্তিতে প্রতিটি সুক্ষ প্রতিফল প্রদানকারী ধ্বংসযজ্ঞ চালায় । তিনি মালিক, পরাক্রমশালী, যার হুকুম লংঘন করা যায় না। যিনি প্রজ্ঞাময়, তত্ৃজ্ঞানী, সম্মান পেয়ে থাকে । আর কত শক্তিধর তত্বধারণকারী মহান আল্লাহ্র কাছে নগণ্য । আরশের মালিক মহান আল্লাহ্র ইয্যতের কাছে পরাক্রমশালী বাদশাগণ অনুনয়-বিনয় প্রকাশ করে, আনুগত্য প্রকাশ করে ও নিজকে অধঃপতিত মনে করে । কাজেই দৌড়াও দৌড়াও, দুনিয়া এবং দুনিয়ার ষড়যন্ত্র হতে দূরে থাক, দূরে থাক । দুনিয়া তোমার জন্য যে জাল বিস্তার করেছে, তার শোভাগুলোকে তোমার ব্যবহারের জন্য বৈধ ঘোষণা করেছে, তার মনোমুগ্ধকর সৌন্দর্যকে তোমার সম্মুখে বিকশিত করেছে। আস্বাদিত বস্তুসমূৃহকে তোমার কাছে উন্যুক্ত করে দিয়েছে। আর তার ধ্বংসকারী উপকরণ ও উপাদানগুলোকে তোমার কাছে লুকিয়ে রেখেছে। এরূপ দুনিয়া থেকে দূরে থাক। দ্৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।