0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৩ আলী ইব্নুল হুসায়ন হতে বর্ণিত রয়েছে যে, যখন তার সামনে দিয়ে কোন লাশের জানাযা অতিক্রম করতো, তখন তিনি নিম্নে বর্ণিত দুইটি কবিতা আবৃত্তি করতেন £ “লাশের কোন জানাযা যখন আমাদের সামনে দিয়ে অতিক্রম করে, তখন আমরা তা দেখে ভয় পেয়ে যাই। আর যখন আমরা হালকা বৃষ্টির মধ্যে চলাফেরা করি, তখন আমরা আনন্দ বোধ করি । আমাদের কাছে লাশের ভয় সাতজন গুহাবাসীর প্রতি একটি আক্রমণাত্মক দলের ভয়ের মতই অনৃভূত হয়। যখন তারা জাত হওয়ার পর আবার নিরুদ্দেশ হয়ঃ তখন তাদের আশেপাশের অঞ্চল শস্য-শ্যামল ও তরুলতায় ভরে যায় । আল-হাফিয ইব্ন আসাকির মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ আল-মুকরী হতে বর্ণনা করেন। তিনি বলেন, সুফিয়ান ইবৃন উয়ায়নাহ, ইমাম যুহরী হতে আমার কাছে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, ইবাদতগোযারদের সর্দার আলী ইবৃনুল হুসায়নকে তার নিজের সম্বন্ধে যাচাই-বাছাই করার উদ্দেশ্যে ও নিজের প্রতিপালকের সাথে মুনাজাতের লক্ষ্যে বলতে শুনেছি। . তিনি বলেন, হে আমার আত্মা! এ দুনিয়ায় তূমি কতদিন পর্যন্ত থাকতে পারবে এবং এ দুনিয়ার প্রাসাদে কতক্ষণ তুমি স্থায়ী থাকতে পারবে ? তুমি কি তোমার পূর্ব পুরুষদের মধ্যে যারা চলে গেছে তাদের থেকে উপদেশ গ্রহণ কর না? আর তোমার বন্ধু-বান্ধবদের যাদেরকে এ পৃথিবী ভূতলে চলে গেছে, এসব থেকে কি তুমি উপদেশ অর্জন করছ না ? তারা দুনিয়াতে প্রকাশ পাওয়ার পর এখন পৃথিবীর গর্ভে চলে গেছে এবং তাদের সৌন্দর্য পৃথিবীর গর্ভে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাদের ঘরবাড়ীগুলো খালী পড়ে রয়েছে। তাদের বাড়ীর চত্ররগুলো জনশূন্য হয়ে পড়েছে। তাদেরকে তাদের নিয়তি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে; তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আর তারা দুনিয়ার জন্যে.যে সম্পদ সংগ্রহ করেছিল তাও বিদায় হয়ে গিয়েছে; মাটির নীচের গর্তগুলো তাদেরকে স্বীয় বুকে টেনে নিয়েছে; মৃত্যুর হাত কত যুগের পর যুগকে ধ্বংস করে দিয়েছে; আর এ ভূতৃষ্ঠ স্বীয় মুসীবতের মাধ্যমে কতকিছুকে বিবর্ণ করে দিয়েছে, আর ভূ-পৃষ্ঠের মৃত্তিকা কত কিছুকে ঢেকে নিয়েছে; বিভিন্ন দল ও গোত্রের লোক যাদের সাথে তুমি বসবাস করতে তাদেরকে পরীক্ষাগার (কবর) বিলুপ্ত করে দিয়েছে। তারপর মৃত্যুর হাত তাদের থেকে ফকীর-মিসকীনদের ক্রিয়া কলাপের প্রতি প্রত্যাবর্তন করে। তুমি দুনিয়ায় মস্তক অবনতকারী ও হিংসুক ব্যক্তি; দুনিয়ার ধন-সম্পদ অর্জনে তুমি লোভী ও বেশী বেশী দুনিয়া অর্জনের প্রতি আকৃষ্ট । তুমি সর্বদা বিপদের ঝুঁকি নিয়ে অন্য মনস্ক হয়ে সকাল-বিকাল অতিবাহিত করছ। তোমার যদি বুদ্ধিশুদ্ধি থাকে তাহলে তুমি কি জান কি কি বিষয়ে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে ? এক ব্যক্তি অব্যাহতভাবে দুনিয়া লাভে চেষ্টা করে যাচ্ছে এবং তার আখিরাতকে ভুলে যাচ্ছে। নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত । কাজেই দুনিয়ার সমাপ্তি কি তোমার মুখ্য বস্তু ? দুনিয়ার আস্বাদনই কি তোমার পেশাও নেশা ? অভাব অনটন তোমাকে কিংকর্তব্যবিমূঢ় করে দিয়েছে । আর তোমার কাছে আখিরাতের ভয় প্রদর্শনকারীও এসে গেছে অথচ তুমি তোমার লক্ষ্য বন্তুর প্রতি উদাসীন এবং বর্তমানের স্বাদগ্রহণের প্রতি আগ্রহশীল ও ভবিষ্যত স্বাদ গ্রহণের প্রতি অন্যমনস্ক । আর. তুমি প্রবৃত্তির অনুসারীদের বিপ্রব দেখছ এবং তাদের প্রতি যে মুসীবত আপতিত হয়েছে, তাও তুমি লক্ষ্য করেছ। দ$৮৬$.21110001109.0011
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।